আদা চা এবং বৃষ্টিস্নাত কলকাতা
নমস্কার বন্ধুরা,
বর্ষার দিনে কলকাতার ফুটপাথে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা আদা চা আলাদাই। মধ্য কলকাতার বুকে তেমনই এক বৃষ্টিভেজা দুপুরের মুখোমুখি হলাম। আজ সকাল বেলাতেই কাজের সুবাদে মধ্য কলকাতায় যেতে হয়েছিল। কাজ শেষ করে অন্য এক গন্তব্যের দিকে পা এগিয়েছি, ঠিক তখনই আচমকা থমকে যেতে হলো। কারণ আর কেউ নন, স্বয়ং বরুণ দেব! তিনি বিগত বেশ কিছুদিন যাবৎ পুরো কলকাতার ওপর তাঁর আশীর্বাদের হাত বাড়িয়ে রেখেছেন। প্রতিদিন নিয়ম করে অল্পবিস্তর বৃষ্টি হয়ে চলেছে। আজ বৃষ্টির রূপ টিপটিপানি থেকে শুরু করে মুহূর্তে গতিবেগ বাড়িয়ে দিলো। যা জোরে বৃষ্টি হলো, ছাতায় তা আটকাবে না, আর তাই আমি কলকাতার এক মোড়ে কিছু সময়ের জন্য আটকে পড়লাম।
আচমকা বৃষ্টির হাত রক্ষা পেলাম কিছুটা ভাগ্যের জোরে। রাস্তার ধারের এক ছোট্ট চায়ের দোকানে ত্রিপল টাঙানো সেখানে আশ্রয় নিলাম। মাথার ঝমঝম আওয়াজ, আর সামনে অনবরত ঝরে পড়া জলের ধারা। সেখানে খানিকক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে বুঝলাম বরুণ দেব আজ সহজে থামবেন না। তাছাড়া দোকানে খালি হাতে দাঁড়ানোও ঠিকনা, আমি এক ভাঁড় আদা দেওয়া দুধ চা নিয়ে নিলাম।
ফুটন্ত কড়া থেকে কিছুক্ষণের মধ্যেই হাতে চলে এলো মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চা। ভাঁড় হাতে পড়ার সাথে সাথেই হাত গরম হয়ে গেলো। চায়ের প্রথম চুমুকটা নিলাম, আদার ঝাঁজ আর দুধ চায়ের মধ্যে মিলে মিশে নিমিষে কাঁপুনি কাটিয়ে দিল। চায়ের কাপ চুমুক দিতে দিতে বৃষ্টি স্নাত কোলকাতার আনন্দ নিলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






