হঠাৎ আর্সেলানের স্বাদ পেলাম
নমস্কার বন্ধুরা,
মাঝে মধ্যে মেঘ না চাইতেই জল পেলে ভালই লাগে, তাইনা! গত রাতের ঘটনাটা তেমনই এক অপ্রত্যাশিত জল পেলাম। আসলে গতকাল রাতে আমার এক পিসতুতো দিদির বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। বাড়ির বাকি সবাই সেজেগুজে গেলেও, আমাকে থাকতে হলো বাড়িতে। শরীরের জন্যই মূলত এই ডিসিশন নেওয়া তাছাড়া বাড়িতে কাউকে থাকা জরুরি ওদিকে পিসেমশাই মিটিংয়ে গেছে উনিও আসবেন। সবাই চলে যাওয়ার পর একটু মুষরেই পড়েছিলাম। কিন্তু ভাগ্যদেবী হয়তো অন্য কিছু লিখেই রেখেছিলেন। পিসেমশাই তাঁর মিটিং শেষ করে ফিরে আসলেন। আর বাড়িতেই ঢুকতেই হাতে বিশাল ব্যাগ। নিজে খেয়ে এসেছে তাই আমাকে খেয়ে নিতে বললে উপরে চলে গেলেন।
প্যাকেট খুলে দেখি আরসেলনের একটা বিরিয়ানির বাক্স তার সাথে একটা চিকেন চাপের বাক্স। আগ্রহ উৎসাহ নিয়ে আর্সলানের প্যাকেটটা খুললাম। খুলে বিরিয়ানিটা থালায় ঢালতেই জাফরানি ভাতের সুগন্ধি ঘর ভরিয়ে দিলে। ভাতের পরিমাণ আর সুবাস নিয়ে কোনো কথা হবে না, কিন্তু যখনই দৃষ্টি গেল বিরিয়ানির মূল দুই স্তম্ভ মাটন আর আলুর দিকে, অমনি মনটা যারপরনাই দুঃখী হয়ে গেলো। আর্সলানের মতো এত নামী রেস্তোরাঁ থেকে এই ধরনের জিনিস আশা করা যায় না! যে মাটনের টুকরোটা দেওয়া হয়েছিল, তা সাইজে এতটাই ছোট যে ১০০ গ্রাম হবে কিনা তা নিয়েই মনে বেশ সন্দেহ জাগল। আর কলকাতার বিরিয়ানির আলু? সেটাও আছে অর্ধেকখানা!
বিরিয়ানির দৈন্যদশা দেখে কিছুটা হতাশ হয়েই নজর দিলাম পাশে থাকা চিকেন চাপের ওপর। কিন্তু আফসোস, চাপের প্যাকেটটা খুলতেই সেই একই মন খারাপের পুনরাবৃত্তি! গ্রেভির সুবাস চমৎকার হলেও চিকেনের পিসটি সাইজে ছিল অত্যন্ত ছোট আর। তবে মনের দুঃখ কিছুটা হলেও কমলো বিরিয়ানি আর চিকেন চাপ মুখে দিয়ে। প্রথম গ্রাসটা মুখে তুলতেই মনের বেদনা অল্প গলে গেলো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







