ঘাড়ের কষ্টে কুপোকাত
নমস্কার বন্ধুরা,
কলকাতা ফিরেই ঘাড়ের পুরনো সমস্যাটা মাথা চাগার দিয়ে উঠলো। এমন জটিল আকার ধারণ করলো যে, দুদিন হাসপাতালেই কাটালাম। আজ সকালে ছুটি পেলাম বটে তবে ডাক্তার ঘরে সটান শুয়ে থাকার পরামর্শ দিয়েছেন, ঘাড়ে একদম চাপ দেওয়া চলবে না। অগত্যা বাড়ি ফিরে সারাদিন বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকলাম। দুদিন কাজ থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে আছে। ভাগ্যিস মাসের শুরু, তাই কাজের চাপটা তুলনায় কিছুটা হলেও কম। কিন্তু স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। দুপুর গড়াতে না গড়াতেই এক ক্লায়েন্টের ফোনে বিছানা ছাড়তে হলো। বিল সংক্রান্ত একটা জটিল সমস্যা দেখা দিয়েছে, যা ল্যাপটপে বসে সমাধান হচ্ছিলো না। নিষেধ আর শরীরের কষ্ট উপেক্ষা করেই বাধ্য হয়ে বেরোতে হলো।
ব্যথা চাপতে গলা বন্ধ লাগিয়ে বেরিয়েছি। গতদিন বৃষ্টি হয়েছে তবুও কলকাতায় মে মাসে গলা বন্ধ দেখে মেট্রোর কামরায় সবার নজর যেন আমার দিকেই স্থির। বেশ লজ্জা লাগছিল। কিন্তু লজ্জার চেয়েও কষ্টের হলো, ঘাড়টা এক ইঞ্চিও ঘোরানোর ক্ষমতা আমার নেই। রোবটের মতো পুরো রাস্তা চলার পরে মেট্রো থেকে যখন নামলাম, তখন দেখি প্রকৃতির মেজাজ আবার পাল্টেছে। পশ্চিম আকাশ জুড়ে কুচকুচে কালো মেঘের ঘনঘটা। ক্লায়েন্টের অফিসের দোরগোড়ায় পৌঁছেছি মাত্র, তখনই শুরু হলো সেই তাণ্ডব। ঝোড়ো হাওয়ার সাথে ধুলোর ঝড়, মুহূর্তের মধ্যে টিপ টিপ বৃষ্টি যা রূপ নিল ঝমঝমে বর্ষায়। ছাতায় মানবে না, তাই তড়িঘড়ি এক বহুতলের তলায় আশ্রয় নিলাম। ঝড়, বৃষ্টি আর মেঘের গর্জন দেখে ভাবছিলাম, এই অবস্থায় বেরোনোটা হয়তো ঠিক হয়নি। উপায় নেই, কাজ তো করতেই হবে। বৃষ্টির দাপট একটু কমলে ক্লায়েন্টের অফিসে ঢুকে চটপট কাজটা মিটিয়ে বেরিয়ে পড়লাম, তখন আকাশ থেকে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে।
বাড়ি ফেরার পথে কলকাতার চেনা রূপ, রাস্তার ধুলো আর বৃষ্টির জল মিশে মাখামাখি অবস্থা। ছাতা সাথে আছে তাই একটু বাচোঁয়া, ঘাড়ের বেল্ট বহু চেষ্টা করেও শেষমেশ কিছুটা ভিজেই গেলো। কাদা-জল আর ভিজে যখন ঘরে ফিরলাম, তখন শরীরটা ভেঙে পড়েছে। কবে ঘাড়ের সমস্যা থেকে মুক্তি পাবো, বুঝতেই পারছি না।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS



🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5