কালো খামের চিঠি ( পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগ16 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000088311.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে নতুন গল্প "কালো খামের চিঠি" এর চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। এরপর সবাই মাথা নিচু করে বসে আছে। ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্মের সামনে এসে থামল।একটিও শব্দ নেই, কোনো গার্ড নেই। কোনো চালকও দেখা যাচ্ছে না। ঠিক তখনই একটি দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে ভেসে এল এক নারীকণ্ঠ। অর্ণব...সে কেঁপে উঠল। এই কণ্ঠস্বর...এ যেন ঐশীর! অর্ণব অবিশ্বাস নিয়ে ট্রেনের দিকে এগিয়ে গেল আর বললো- ঐশী? ভেতর থেকে আবার সেই ডাক- এসো। অর্ণব আর এক পা বাড়াতেই হঠাৎ পিছন থেকে কেউ তার কাঁধ শক্ত করে ধরে ফেলল। সে চমকে ঘুরে দাঁড়াল।

একজন বৃদ্ধ, ধবধবে সাদা দাড়ি, চোখে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। এরপর তিনি ফিসফিস করে বললেন- ওই ট্রেনে উঠবে না। অর্ণব বিস্ময়ে বলল- আপনি কে? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না।শুধু বললেন- যারা ওই ট্রেনে ওঠে, তারা আর ফিরে আসে না। অর্ণব আবার ট্রেনের দিকে তাকাল। দরজাটি এখনো খোলা। ভেতর থেকে একই কণ্ঠস্বর- দাদা... আমাকে বাঁচাও...। এইবার তার শরীর কেঁপে উঠল। এটা কি সত্যিই ঐশী?নাকি কেউ তার দুর্বলতাকে ব্যবহার করছে? সে সিদ্ধান্ত নিতে পারছিল না, ঠিক তখনই বৃদ্ধ লোকটি পকেট থেকে একটি পুরোনো সাদা কালো ছবি বের করলেন। অর্ণব ছবিটি হাতে নিয়ে অবাক হয়ে গেল এবং ছবিতে দাঁড়িয়ে আছে পাঁচজন মানুষ।

তাদের একজন অর্ণব নিজে। আরেকজন ঐশী। কিন্তু এই ছবিটি কখন তোলা হয়েছিল? সে তো এমন কোনো ছবি জীবনে কখনো দেখেনি! আরও বিস্ময়ের বিষয়- ছবির পেছনে একই প্রতীক আঁকা। একটি বৃত্ত এবং তার ভেতরে উল্টো চোখ।অর্ণব মাথা তুলে বৃদ্ধের দিকে তাকাতেই দেখল লোকটি নেই। চারপাশ ফাঁকা। মনে হলো, তিনি কখনো ছিলেনই না। পর মুহূর্তে আবার ট্রেনের দিকে তাকাল সে। ট্রেনটিও নেই, রেললাইন ফাঁকা।নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ। অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল। সে কি বিভ্রম দেখল? নাকি সত্যিই সব ঘটেছিল? ঠিক তখনই তার হাতে ধরা ছবিটির পেছন থেকে একটি ছোট্ট কাগজ পড়ে গেল। সে তুলে পড়ল- তৃতীয় চিঠি তোমাকে খুঁজে নেবে।কিন্তু তার আগে ১৩ নম্বর লকার খুলে দেখো।

সেখানে তোমার অতীত এখনো অপেক্ষা করছে। কাগজের নিচে একটি ঠিকানা। শহরের পুরোনো রেলওয়ে ক্লোকরুম, যেটি প্রায় দশ বছর আগে বন্ধ হয়ে গেছে। অর্ণবের মাথায় যেন একসঙ্গে শত প্রশ্ন ঘুরতে লাগল। বন্ধ ক্লোকরুমে লকার? আর সেই লকারে তার অতীত? সে ছবিটি আবার হাতে নিল। এইবার লক্ষ্য করল- ছবির একেবারে ডান পাশে দাঁড়িয়ে থাকা পঞ্চম ব্যক্তির মুখ কেউ ধারালো কিছু দিয়ে ইচ্ছে করে কেটে মুছে দিয়েছে।যেন সেই মানুষটির পরিচয় পৃথিবী থেকে মুছে ফেলতেই হবে। কিন্তু কেন? আর সেই মানুষটির সঙ্গেই কি জড়িয়ে আছে ঐশীর মৃত্যুর রহস্য?অর্ণব ধীরে ধীরে স্টেশন ছেড়ে বেরিয়ে এল। বৃষ্টি তখন প্রায় থেমে গেছে। পূর্ব দিগন্তে খুব হালকা আলো ফুটতে শুরু করেছে।.....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available