কালীপুজো ২০২৪ ( পর্ব ১০ )

in আমার বাংলা ব্লগ11 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কালীপুজোর আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এই কালীপূজোটা আমাদের পাড়ার একটি পুজো। যদিও একদম পাড়ার ভিতরে জাকজমক করে না, তারপরেও এই প্যান্ডেলটি দেখে মনে হচ্ছিলো যেন, বড়োসড়ো করে কিছু একটা করেছে। প্যান্ডেলের উচ্চতা তো এক প্রকার ছবিতে এইরকম দেখালেও বাস্তবে সামনাসামনি অনেকটাই উচ্চতা সম্পন্ন ভাবে তৈরি করেছিল। তবে প্যান্ডেলের ডিজাইনটা ছিল অসাধারণ। সামনে যে গোলাপি কালারের লাইটিং এর মাধ্যমে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সেখানে বাঁশের মাধ্যমে কিছুটা একধরণের চকরার মতো ডিজাইনে তৈরি করে নিয়ে তুলেছিল। এই প্যান্ডেলের মূলত কি থিম ছিল সেটা জানা নেই, তবে আসলে এর থিমটাও যে কি ক্যাটাগরির হতে পারে, সেটাও দেখে আন্দাজ করা যাচ্ছে না।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

এই লাইটিং এর ডিজাইনের পরে অর্থাৎ একদম গেটের সম্মুখে একধরণের ফ্লোরাল ডিজাইন তৈরি করেছে। যেখানে লাইটিং এর ডিজাইনটাও আবার ফুলের কালারের সাথে মিল রেখে দিয়েছে। তবে এখানে সৌন্দর্যের আরো একটা কারণ হলো এই আর্টিফিশিয়াল ফুলের ডিজাইনে মাইকের মতো দেখতে বিষয়টা কিছুটা হলেও ফুটিয়ে তোলা। এছাড়া আরো নানাধরণের ডিজাইন এখানে প্যান্ডেলের গায়ে ফুটিয়ে তোলা রয়েছে। এইসব ডিজাইন মূলত প্যান্ডেলের মূল আকর্ষণকে আরো ভালো করে প্রতিফলিত করেছে। আমার কাছে প্যান্ডেলের আকর্ষণটা বেশি ভালো লেগেছে সাইডের ডিজাইনে। এমনিতেই এই ডিজাইনগুলোতে ম্যানুয়ালি কালার করা আছে এবং পরে তাতে আবার ভিতরে তার সাথে মিল রেখে লাইটিং এর মূল ডিজাইনটা তুলে ধরা।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

সবমিলিয়ে বিষয়টা ভালো ফুটে উঠেছে। তো আসলে প্যান্ডেলের বাইরের থেকে এই সৌন্দর্যে ভরা লাইটিং এর আকর্ষণ দেখে একপ্রকার মুগ্ধ হয়েছিলাম, যে ভিতরে এতটা সুন্দর করে প্যান্ডেল তৈরি করেছে। যাইহোক, এরপর আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছিলাম আর সামনেই বড়ো একটা বৌদ্ধ মূর্তি দেখতে পেলাম। বৌদ্ধ মূর্তিটা দেখতে অনেক সুন্দর লাগছিলো। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে ডিজাইনটাও অনেক ইউনিক ছিল। উপরে ফুলের মাধ্যমে ডিজাইন করা। তবে এই যে কালারের লাইটিং ইফেক্ট দেওয়া আছে এখানে, এটা আসলে সরাসরি সামনের থেকে খালি চোখে দেখলে অনেক সুন্দর লাগবে। ছবিতে আসলে এই কালারের লাইটিং একদমই ঠিকমতো ওঠে না। তবে যাইহোক, দেখে অনেকটা আন্দাজ করতে পারছেন যে, কতটা সুন্দর করে সাজিয়েছিল ভিতরের ডিজাইন।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

উপরে আসলে সাদা সাদা আর্টিফিশিয়াল ফুলের ডিজাইনগুলো বেশ আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলেছিল। এছাড়া দেওয়ালের গায়ে যেসব মুখমন্ডলের প্রতিচ্ছবির ডিজাইন করা ছিল, তা ছিল আরো সুন্দর। সবগুলোই আলাদা আলাদা ডিজাইনে পরিপূর্ণ ছিল। আরো কিছু ডিজাইন, যেমন-সাইকেলের রিং যেমন ধরণের দেখতে হয়ে থাকে, ঠিক তেমনই এখানে এমন কিছু ডিজাইন করা ছিল। ভিতরে ডিজাইন আসলেই সব মিলিয়ে অসাধারণ ছিল। এরপর সব শেষে এইসব ডিজাইনের সৌন্দর্য দেখতে দেখতে মায়ের মূর্তির কাছে পৌঁছে গিয়েছিলাম। মূর্তি ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর করেছিল। আরো ভালো ফুটেছিলো ব্যাকগ্রাউন্ডের ডিজাইনের কারণে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

কালীপুজোর প্যান্ডেলটি যেমন সুন্দর তেমনি মায়ের অপরূপ দৃশ্য।বুদ্ধদেবের কোনো বিষয় নিয়ে সম্ভবত এই প্যান্ডেলটি তৈরি।বুদ্ধদেবের মূর্তিটি অনেক বড় করে তৈরি করেছে দেখে ভালো লাগলো।ফটোগ্রাফিগুলি দারুণ ছিল,ধন্যবাদ দাদা।