ভুট্টাকে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট || অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই তারিখ একটা ম্যান্ডেলা আর্ট তৈরী করেছিলাম। তবে এই আর্ট এর থিম একটু প্রাকৃতিক বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে তৈরী করেছিলাম। আর এই আর্ট এর থিম ছিল ভুট্টা। এটি খুবই সাধারণ বিষয় হলেও প্রকৃতির একটা অমূল্য রত্ন। প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই লুকিয়ে থাকে এক অনন্য সৌন্দর্য। ভুট্টা আমাদের পরিচিত একটি কৃষিপণ্য। এটি শুধু খাদ্য হিসেবেই গুরুত্বপূর্ণ নয়, বরং কৃষকের পরিশ্রম, উর্বরতা এবং প্রাচুর্যেরও প্রতীক।
তাই এই সাধারণ বিষয়টিকেই একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই আর্টের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি রঙিন ভুট্টা। ভুট্টার দানাগুলোকে উজ্জ্বল হলুদ এবং পাতাগুলোকে সবুজ রঙে রাঙিয়েছি, যাতে এটি আরও প্রাণবন্ত দেখায়। এছাড়া চারপাশে ধাপে ধাপে বিভিন্ন ধরনের ম্যান্ডেলা প্যাটার্ন ব্যবহার করেছি- ডট, পাপড়ি, ফুল এবং জ্যামিতিক মোটিফের সমন্বয়ে পুরো ডিজাইনটি ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করেছি। যাইহোক, এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।
🌾উপকরণ:🌾
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা ভুট্টা অঙ্কন করে নিয়েছিলাম। এরপর তাকে কেন্দ্র করে কয়েকটা বৃত্ত অঙ্কন করে নিয়েছিলাম। এরপর সেখানে কিছু ডিজাইন অঙ্কন করে নিয়েছিলাম।

▶️দ্বিতীয় ধাপে- একইভাবে স্কেচ পেন্সিল দিয়ে বাদবাকি বৃত্তে বিভিন্ন প্রকারের ম্যান্ডেলা ডিজাইন এঁকে নিয়েছিলাম।

▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে ভুট্টা সম্পূর্ণভাবে কালার করে দিয়েছিলাম। এরপর কালো কালার পেন এর মাধ্যমে কিছু ডিজাইনে গাঢ় করে দিয়েছিলাম।

▶️চতুর্থ ধাপে- একইভাবে কালো কালার পেন এর মাধ্যমে পুরো বাকি ম্যান্ডেলা ডিজাইন ফুটিয়ে তুলেছিলাম। আর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





