দুর্দান্ত সেঞ্চুরি!

in আমার বাংলা ব্লগ5 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000081219.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো বেঙ্গালুরু আর কলকাতা। কলকাতার কথা আর না বলাই ভালো। কারণ তাদের এই বছর শনি দশা লেগেছে, কোনো ম্যাচ জিততে পারছে না। কিন্তু তারপরেও যে কয়টা ম্যাচ জিতেছে, তাতে যদি বাকি আর ৩ টে ম্যাচ জিততে পারতো, তাহলে সুপার ৪ এ যাওয়ার একটা চান্স ছিল। কিন্তু বিষয়টা আসলে কি বলি, এদের মূলত ব্যাটিং ঠিকঠাক হলেও বোলিং খুবই খারাপ হচ্ছে। আর ৩ টে ম্যাচ টানা জিতলে তাও ২৫% চান্স থাকতো। তবে কলকাতা ম্যাচ ভালো জিততে না পারলেও কিন্তু ব্যাটিং খুবই সুন্দর করে গিয়েছে।

এই বছর কলকাতার ক্ষেত্রে যদি সেরা ব্যাটিং পারফরম্যান্স হিসেবে কাউকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাহলে রঘুবংশীকে দেওয়া উচিত। কারণ এখনও অব্দি ১২ টা ম্যাচের মধ্যে ১-২ টা ফ্লপ খেলেছে, বাকি সবগুলো ম্যাচে একাই ৭০% এর বেশি রান করেছে। যাইহোক, এদিকে বেঙ্গালুরু বেশ কিছু ম্যাচে খারাপ খেললেও পরে ম্যাচ জিতে এক নম্বর পজিশনে চলে গিয়েছে। বর্তমানে বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং পাঞ্জাব এর মধ্যে পয়েন্ট তালিকায় ভালোই লড়াই হচ্ছে। কিন্তু এইবারের বেস্ট নেট রান এর তালিকায় বেঙ্গালুরু। কলকাতা আবার বেস্ট ক্যাচ অর্থাৎ ফিল্ডিং এর লিস্টে সেরা আপাতত। তবে যাইহোক, এইবার প্রথম সারিতে ভালোই লড়াই হবে ফাইনাল অব্দি।

এই ম্যাচে টস জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলো বেঙ্গালুরু। যদিও বৃষ্টির কারণে ম্যাচ অনেক শেষের দিকে শুরু হয়েছিলো। কলকাতা প্রথমের দিকে শুরু খুব ভালো একটা করতে পারেনি, কারণ রাহানে দ্রুত আউট হয়ে গেছিল এবং ওর সাথে বর্তমানে ফিন নামের যে ব্যাটসম্যান ব্যাটিং করছে, তার আসলে কোনো ম্যাচে গতি নেই। এখনও অব্দি কোনো রান দেখতে পেলাম না। যদিও এই ম্যাচে ওপেনে কনো ফলপ্রসু রান ছিল না, কিন্তু পরবর্তী ব্যাটসম্যান রঘুবংশী ও গ্রীন একটু পার্টনারশিপ তৈরী করেছিলো। ওখানেই বলতে গেলে ১০৩ রানের বড়ো আর লম্বা পার্টনারশিপ ছিল। যার বেশিরভাগ ক্রেডিট রঘুবংশীর। এরপরে বাকি রান রিঙ্কু করে দিয়েছিলো। এখানেও বেশ কিছুটা রঘুবংশীর সাথে পার্টনারশিপ তৈরী করেছিলো।

এতে বেশ ভালোই ১৯২ রানের টার্গেট দিয়েছিলো, ভালোই রান ছিল। বেঙ্গালুরু যদিও এই রান চেজ করে ফেলতে পারে, যদি কোহলি ম্যাচ ধরে দেয়। আর যেহেতু সে চেজ ভাল খেলে, সেক্ষেত্রে এই রান কোনো ব্যাপার না। তো কোহলি বলতে গেলে শুরু থেকেই ক্লাসিক শর্ট খেলে গেছে আর এই ধরণের শর্ট সে বরাবরই খুবই পছন্দ করে। এই ম্যাচের হাল একাই ধরেছিলো বলতে গেলে। বাকিরা সেভাবে ব্যাটিং করতে পারেনি, যদিও কিছুটা সময় দেবদূত এর সাথে পার্টনারশিপ তৈরী করেছিলো, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি। কোহলি এই ম্যাচে সেঞ্চুরিও করলো এবং শেষ অব্দি নট আউট থাকলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available