পাতার আকৃতির সমন্বয়ে তৈরি একটি কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম একটি ম্যান্ডেলার মাধ্যমে, তবে একটি সাধারণ বিষয়ের উপরে। অর্থাৎ এটি করেছিলাম একটি পাতার মাধ্যমে। এই ম্যান্ডেলা আর্টটি একটি সাধারণ পাতা আকৃতির মাধ্যমে ডিজাইনে পরিপূর্ণ করেছিলাম। এখানে আর্টটিতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে, ডিজাইনে বিভিন্ন কালার এবং যে নকশাগুলো এখানে তুলে ধরা হয়েছে, তাতে একটা জ্যামিতিক বিষয় পরিলক্ষিত আছে। এই ধরনের বা যেকোনো আকৃতির ম্যান্ডেলা আর্টে যে জ্যামিতিক আর যে প্রতিসাম্যপূর্ণ ডিজাইন ফুটে ওঠে, তাতে একটা অন্যরকম সৌন্দর্যতা প্রকাশ পায়।
এই পাতার ম্যান্ডেলা আর্টটিতে মূলত যে যে ডিজাইন করা হয়েছে, তাতে বিভিন্ন কালার এবং প্যাটানের সমন্বয়ে নকশাতে একটা সমৃদ্ধতার রূপ দেওয়া হয়েছে। এই ম্যান্ডেলা আর্টটি মূলত আরো আকর্ষণীয় হয়ে উঠেছে এই কালারগুলো প্রত্যেক প্যাটার্নে ভালোভাবে বসানোর কারণে। সবথেকে যেসব জায়গায় জিগজ্যাগ প্যাটার্ন আছে, সেগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। যাইহোক, এই ম্যান্ডেলা আর্টটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
![]() |
|---|
☫উপকরণ:☫
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| মার্কার পেন |
| কালার পেন |
| রাবার |
✔এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
![]() |
|---|
➤প্রথম ধাপে- একটা পাতার রূপ সাধারণত যেমনটা দেখতে হয়, তেমনটা আকৃতি অনুসারে এঁকে নিয়েছিলাম। এরপর তাতে দুই পাশে শিরাগুলো এঁকে দিয়েছিলাম।
![]() |
|---|
➤দ্বিতীয় ধাপে- পাতা সম্পূর্ণ আঁকার পরে তাতে বিভিন্ন ধরণের প্যাটার্ন তৈরি করে নিয়েছিলাম। এরপর তাতে বিভিন্ন ধরণের আকারের ডিজাইনে পরিপূর্ণ করেছিলাম।
![]() |
|---|
➤তৃতীয় ধাপে- ডিজাইনগুলো পরিপূর্ণ করার পরে তাতে মার্কার পেনের কালী দিয়ে আরো ভালোভাবে ডিজাইন ফুটিয়ে তুলেছিলাম।
![]() |
|---|
➤চতুর্থ ধাপে- বিভিন্ন কালার পেনের মাধ্যমে বিভিন্ন প্যাটার্নের ডিজাইনে কালার দিয়ে আকর্ষণীয় রূপে পরিণত করেছিলাম। এরপর অঙ্কনটিকে এখানে সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |










Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি চমৎকার আর্ট করেন দাদা সেই বিষয়ে নতুন কিছুই বলার নেই।আপনি যেকোনো আর্টকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারেন।আজকের এই চমৎকার পাতার উপরে করা ম্যান্ডেলা আর্টটি নানা রকমের কালারে অনেক বেশী আকর্ষনীয় করে তুলেছেন।এর সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন ধাপে ধাপে। অনেক ভালো লাগলো আর্টটি দেখতে পেয়ে।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য। অনেক অভিনন্দন আপনাকে।
আপনি যখনই আর্টের পোস্ট দেন প্রত্যেকটা পোস্টই আলাদা আলাদা রকমের হয়। এবং দেখতেও তা ভালো লাগে। আজ পাতার উপর ডিজাইন করেছেন। খানিকটা জেনট্যাঙ্গল আর্টের মতো দেখতে লাগছে৷ অনেকগুলো রঙ ব্যবহার করেছেন বলে বেশ রঙিন হয়েছে পাতাটা।
অসাধারণ একটি রঙিন ম্যান্ডেলা আর্টের ছবি এঁকে আমাদের সাথে শেয়ার করেছেন। বিভিন্ন রঙের ম্যান্ডেলা আর্ট দেখতে দারুণ সুন্দর লাগে। আর যেভাবে ধৈর্য ধরে পাতাটি এঁকেছেন, তাতে আপনার আঁকার দক্ষতা বেশ স্পষ্ট ভাবে প্রকাশিত হচ্ছে।
পাতার আকৃতিতে দারুণ একটা ম্যান্ডেলা আর্ট করেছেন দাদা। আপনার করা ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। সব সময়ের মতো আজকেও অনেক নিখুঁত ভাবে একটা কালারফুল ম্যান্ডেলা আর্ট করে নিলেন। বিভিন্ন কালার ব্যবহার করার কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছে এই আর্ট। নিশ্চয়ই অনেক সময় নিয়ে পুরোটা সম্পন্ন করেছেন। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করে সবার মাঝে শেয়ার করার জন্য।
দীর্ঘ অনেকটা দিন পরে আপনার ম্যান্ডেলা আর্ট দেখলাম ভাই , পাতার উপর আইডিয়াটা কিন্তু দারুণ। বেশ ভালো লাগলো।
আপনার ম্যান্ডেলা আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ম্যান্ডেলা আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্ট গুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে ম্যান্ডেলা আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ দাদা।
আপনার করা ম্যান্ডালা আর্টগুলো সব সময়ই বেশ সুন্দর হয় ।আজকেরটিও বেশ সুন্দর এঁকেছেন। আর ম্যান্ডালা আর্ট এর ডিজাইনগুলো জ্যামিতিক আকারের হয় বলেই দেখতে বেশি সুন্দর লাগে। সাদা কালো ম্যান্ডালা আর্টগুলো দেখতে যেমন ভালো লাগে। তেমনই ভালো লাগে রঙ্গিন ম্যান্ডালা গুলো। ধন্যবাদ দাদা সুন্দর একটি ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য।
বাহ্! পাতার আকৃতির উপরে করা ম্যান্ডেলা আর্টটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। আপনার আর্ট গুলো আসলেই দারুণ হয়। বিশেষ করে বিভিন্ন ধরনের প্যাটার্ন গুলোর কারণে আর্টটি দেখতে বেশি সুন্দর লাগছে। তাছাড়া কালার কম্বিনেশনটাও জাস্ট অসাধারণ হয়েছে। সবমিলিয়ে দারুণ একটি আর্ট আমাদেরকে উপহার দিয়েছেন দাদা। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পাতার আকৃতির সমন্বয়ে তৈরি একটি কালারফুল ম্যান্ডেলা ডিজাইন তৈরি করেছেন।এই ম্যান্ডেলা ডিজাইনের সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়! পাতার আকৃতির সমন্বয় করে এমন একটি অনন্য নকশা তৈরি করা সত্যিই অসাধারণ।রঙের ব্যবহার সত্যিই চমৎকার! প্রতিটি রঙের সমন্বয় ডিজাইনটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ করে পাতার প্রাকৃতিক রঙের সাথে অন্যান্য রঙের মিশ্রণ খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা আপনাকে