ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা শক্ত করে নিলো!

in আমার বাংলা ব্লগ4 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000074103.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সুপার আট এর আরো একটা গুরুত্বপূর্ন ম্যাচ ছিল। এই ম্যাচে যেকোনো এক টিম হেরে গেলেই সোজা বাড়ি। কারণ উভয় টিমের এটা ছিল দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটা ছিল ইংল্যান্ড এবং পাকিস্তানের। ইংল্যান্ড তো আগে একটা জিতে একটা পূর্ণ পয়েন্ট অর্জন করেছিলো। আর এদিকে পাকিস্তান একটা ম্যাচে ১ পয়েন্ট নিয়ে জিরো নেট রান রেটে অবস্থান করছিলো। মোট কথা পাকিস্তানের চাপ ছিল বেশি, কারণ যেকোনো একটা ম্যাচে বড়ো রানের ব্যবধানে জিততে হবে। নাহলে যেকোনো একটা জিতলেও নেট রান রেট যা, তাই থেকে যেতো।

ইংল্যান্ড যদিও দুটো ম্যাচ জিতেছে, কিন্তু কোনো স্ট্রং রান রেট নেই। এদের গ্রুপে বাজে একটা পরিস্থিতি সবার। ইংল্যান্ড সেমিফাইনালে যাচ্ছে এটা নিশ্চিত, কিন্তু এদিকে নিউজিল্যান্ড এর হাল একই। কারণ তারাও সেই পাকিস্তানের মতো জিরো নেট রান রেট তালিকায় অবস্থান করছে। আর শ্রীলঙ্কা তো প্রথম ম্যাচ হেরে মাইনাস পয়েন্টে অবস্থান করছে। এখানে এখন যদি নিউজিল্যান্ড ম্যাচ একটা জিতে যায় ভালো ব্যবধানে, তাহলে তাদের একপ্রকার সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। এখানে এই গ্রুপে এখন দুই টিমের মধ্যে খুবই প্রতিযোগিতা হবে। তাও ভালো একটা লড়াই দেখা যাবে ব্যাটে-বলে। যাইহোক, গতকাল পাকিস্তান আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো।

পাকিস্তান একদিকে ওপেন এর দিকে শুরুটা ভালোই করেছিলো, বিশেষ করে ফাহিম নামের একটা ব্যাটসম্যান এর ব্যাটিং থেকে। একাই খেলে যাচ্ছিল। পাওয়ার প্লে ওভারে মোটামুটি ভালই একটা রান করেছিলো। কিন্তু টপ অর্ডার এর বেশ কিছু ব্যাটসম্যান পরপর আউট হয়ে যাওয়ায় বেশ একটা চাপের মুখে পড়ে যায়। ইংল্যান্ড এদিকে বোলিং বেশ ভালোই করেছিলো। রান মোটামুটি সবাই দিয়েছে প্রথমে, কিন্তু শেষের দিকে কয়েকটা উইকেট ফেলে একটা চাপ তৈরী করে দিয়েছিলো। তাও একটা লড়াই করার মতো রান হয়েছিলো, ওপেন এর ওই ব্যাটসম্যান অনেকক্ষণ টিকে রান করেছিলো, বলেই এই রান হয়েছিলো, নাহলে ১২০ তে আটকে যেতো।

ইংল্যান্ড এদিকে প্রথম ওভারেই বিপদ ঘটিয়ে ফেলে। সল্ট প্রথম বলেই আউট হয়ে যায় এবং সেই সাথে কিছুক্ষণ পরেই বাটলার আউট হয়ে যায়। একটা বিরাট চাপের মুখে ফেলে দিয়েছিলো। পরে ব্রুক এসে এই চাপের মুখের থেকে ম্যাচে প্রাণ ফিরিয়ে আনে। একাই বলতে গেলে টেনে নিয়ে গেছে, তাও ভালো একটা ব্যাটিং করে। শেষ পর্যন্ত একদম ম্যাচ বের করে দিয়ে তারপর আউট হয়েছে। সেঞ্চুরিও করেছে, কিন্তু বাকি একজনও ব্যাটিং করতে পারেনি। এমনকি দুর্ঘটনা প্রায় ঘটিয়ে ফেলেছিল। কারণ যেখানে ১৮ বলে ১০ লাগবে, সেখানে ওই করতে গিয়ে অলআউট হওয়ার পরিস্থিতি। তাও যাইহোক জিতেছে এটাই ভালো হয়েছে, পাকিস্তান জিতলে একটা খারাপ বিষয় হতো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available