বিভিন্ন সব্জির কালারফুল অঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট করেছিলাম একটা সাধারণ আর্ট এর মতো। তো আর্টটা মূলত করেছিলাম একটা কিছু সবজি বিষয় নিয়ে। প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহার গুলোর মধ্যে একটি হলো সবজি। প্রতিদিনের জীবনে আমরা যেগুলোকে শুধু খাবার হিসেবে দেখি, সেগুলোর মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ রঙ, আকার এবং সৌন্দর্য। তো এই সৌন্দর্যকেই আমি মোটামুটি আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

এই আর্ট করার চিন্তাভাবনা এসেছে মূলত আমাদের দৈনন্দিন জীবনের থেকে, অর্থাৎ বাজারে গেলে আমরা বিভিন্ন সব্জির রঙিন সমাহার দেখি। এই প্রাকৃতিক সব্জির রঙ গুলো দেখলে এমনিতেই মনটাকে আকৃষ্ট করে তোলে। এই আর্টটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রঙের সঠিক ব্যবহার। তবে আমি মোটামুটি চেষ্টা করেছি, রং ব্যবহার করে অরিজিনাল এর মতো ফুটিয়ে তোলার। যাইহোক, এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000078568.jpg

🍂উপকরণ:🍂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000078564.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা বাঁশের তৈরী বাস্কেট এর মতো তৈরী করে নিয়েছিলাম। এরপর তাতে ৫ প্রকারের ফলের দৃশ্য এঁকে নিয়েছিলাম।
1000078577.jpg
▶️দ্বিতীয় ধাপে- কালো কালার পেন এর মাধ্যমে আরো গাঢ় করে দিয়েছিলাম।
1000078574.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং ব্যবহার করে প্রতিটা ফলে কালার করে দিয়েছিলাম। যে ফলের যে কালার, তাতে সেই কালার করে দিয়েছিলাম।
1000078571.jpg
▶️চতুর্থ ধাপে- বাস্কেট এর গায়ে কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available


Sort:  

This drawing is absolutely wonderful and the details are well placed and everything is done well. Great job and have a nice day.