আলু-বেগুন এবং বরবটি দিয়ে টেংরা মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করে নেবো। রেসিপি পোস্ট আসলে এখন তেমন করা হয়ে উঠছে না, গ্যালারিতে পরে থাকে তৈরি করার পরেও। আসলে সাজাতে গেলে আলসেমি কাজ করে আজকাল হা হা। আজকে করতে বসে ভাবি না থাকে কাল করবো, এইরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই রেসিপিটা করা ছিল অনেকদিন আগে। রেসিপিটা করেছিলাম টেংরা মাছের আর বরবটি দিয়ে। বরবটি যদিও এটা নন সিজনের ছিল, তবে বরবটি নন সিজনে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কারণ সিজনের পরে এইসব সবজি মার্কেটে তেমন সবসময় কিন্তু পাওয়া যায় না, সেটা অফলাইন মার্কেট হোক বা অনলাইন মার্কেট হোক।

নন সিজনে সবজি বেশি ভালো না হলেও যেন পুরোনো সেই স্বাদের একটা তৃপ্তি নেওয়া যায়। আর আমার কাছে বরবটি একটা ভালো স্বাদের সবজি। তরকারিতেও ভালো লাগে, ভাজাও ভালো লাগে আবার ভর্তাও দারুন লাগে। আমার এর ভর্তার কথা বললেই জিভে জল চলে আসে, আমার অনেক প্রিয় বরবটি ভর্তা। তবে ভাজাতেও ভালো লাগে যদি ছোট কুচো চিংড়ি দিয়ে ভাজা করা হয়। আর টেংরা মাছও একটা দারুন স্বাদের মাছ, টেংরা মাছ এমনিতেও আমার কাছে সব থেকে কিন্তু বেশি ভালো লাগে আলু-বেগুন দিয়ে ঝোল মতো করে রান্না করলে। এটাও কিন্তু আমি শুধু বরবটি দেইনি, সাথে আলু-বেগুনও মিক্স করেছিলাম। তরকারির স্বাদটা অনেক মজাদার হয়েছিল আসলে। যাইহোক, এখন মূল বিষয়ের দিকে চলে যাবো।


❂প্রয়োজনীয় উপকরণসমূহ:❂

❦উপকরণ
পরিমাণ❦
টেংরা মাছ
৫০০ গ্রাম
বেগুন
২ টি
আলু
২ টি
বরবটি
১ তাড়ি
কাঁচা লঙ্কা
৮ টি
গোটা জিরা
২ চামচ
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৫ চামচ
হলুদ
৪ চামচ
জিরা গুঁড়ো
২ চামচ

Original image no longer available

টেংরা মাছ, বেগুন, আলু, বরবটি

Original image no longer available

কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


❣এখন রেসিপিটির প্রস্তুত প্রণালীর দিকে চলে যাবো---


☬প্রস্তুত প্রণালী:☬

Original image no longer available
➤বেগুন দুটি প্রথমে ভালো করে কেটে পিস পিস করে পরে ধুয়ে নিয়েছিলাম। এরপর বরবটি কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর আলুগুলোর খোসা ছালিয়ে নিয়ে কেটে পিস পিস করে ধুয়ে রেখেছিলাম।
Original image no longer available
➤পেঁয়াজ দুটির খোসা ছালিয়ে নিয়ে কুচি করে নিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম।
Original image no longer available
➤টেংরা মাছগুলো একবার ভালো করে ধুয়ে নিয়ে তাতে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম।
Original image no longer available
➤মিক্স করার পরে কড়াইতে তেল দিয়ে টেংরা মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। এরপর ভালো করে ভাজা মতো হয়ে আসলে তুলে নিয়েছিলাম।
Original image no longer available
➤এরপর কড়াইতে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম।
Original image no longer available
➤একইভাবে বরবটি ভাজা করে নিয়েছিলাম।
Original image no longer available
➤এরপর সব শেষে বেগুনগুলো ভালো করে ভেজে তুলে রেখেছিলাম।
Original image no longer available
➤কড়াইতে আরেকবার তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সব ভাজা মতো করে নিয়েছিলাম।
Original image no longer available
➤ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে ভেজে রাখা বরবটি দিয়ে দিয়েছিলাম।
Original image no longer available
➤এরপর তাতে ভেজে রাখা আলু এবং পরে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম।
Original image no longer available
➤এরপর স্বাদ মতো লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর সব একসাথে ভালো করে মিক্স করে নিয়েছিলাম।
Original image no longer available
➤মিক্স করার পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এবং সবজিগুলো সব ভালো করে সেদ্ধ মতো করে নিয়েছিলাম।
Original image no longer available
➤সেদ্ধ হয়ে আসলে তাতে ভেজে রাখা টেংরা মাছের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিতে এক চামচ মতো জিরা গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষন জ্বাল দিয়ে নিয়েছিলাম।
Original image no longer available
➤তরকারিটা ভালো মতো হয়ে আসলে এবং ঝোলটা একদম কমিয়ে নিয়ে তাতে আরেকটু জিরা গুঁড়ো দিয়ে একটি পাত্রে পরিবেশনের জন্য কিছুটা তুলে নিয়েছিলাম।


রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বরবটি অনেক মজার সবজি তবে সিজনের সবজি বেশি মজা। যাইহোক আপনি টেংরা মাছ ও আলু দিয়ে রান্না করেছেন নিশ্চয় খেতে অনেক মজার হয়েছে। আসলে টেংরা মাছ খেতে অনেক মজার তারপর আবার মজার তরকারি তাহলে তো স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে। ধন্যবাদ দাদা সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টেংরা মাছ বেগুন আলু ও বরবটি দিয়ে রেসিপি তৈরি করে। আসলে অনেকগুলো সবজির সমন্বয়ে যদি মাছ দিয়ে রেসিপি তৈরি করা যায় খেতে সব থেকে বেশি ভালো লাগে। তবে বরবটি সবজি আমার বেশ পছন্দ আমি প্রায় প্রতিনিয়ত বাজার থেকে এ সবজি কিনে থাকি। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু ছিল। ধন্যবাদ দাদা রেসিপি তৈরীর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এখন সব সিজনেই সব ধরনের সবজি পাওয়া যায়। বরবটি ভর্তা আসলেই খুব সুস্বাদু হয়। আসলেই অনেক দিন পর আপনার রেসিপি পোষ্ট দেখলাম। টেংরা মাছ দিয়ে বেশ সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন। টেংরা মাছ আমার খুব কম খাওয়া হয়। তাই এ ধরনের রেসিপি সেভাবে কখনো তৈরি করা হয়নি। আপনার রেসিপি টা দেখতে তো বেশ লোভনীয় লাগছে। সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

দাদা আপনার মতো আমার ও কিন্তু বরবটি ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তবে সিজন ছাড়া কোন সবজি আমার অফ সিজনে খেতে ইচ্ছে করে না।আর টেংরা মাছ দারুন স্বাদের মাছ।এই মাছ বেগুন দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আপনি মাছের সাথে আলু,বেগুন ও বরবটি দিয়ে রান্না করাতে আরো বেশী স্বাদের হয়েছিল বেশ বুঝতে পারছি রেসিপিটি দেখে।খুবই লোভনীয় রেসিপি সকাল সকাল দেখতে পেয়ে লোভ লেগে গেলো।অসংখ্য ধন্যবাদ দাদা চমৎকার একটি রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আলু বেগুন এবং বরবটি দিয়ে টেংরা মাছের এতো মজাদার একটা রেসিপি তৈরি করে নিলেন দাদা দেখেই তো অনেক লোভ লেগে গেলো। বরবটি ভর্তা আমার নিজেরও অনেক বেশি পছন্দের। বরবটি ভর্তা অনেক বেশি মজাদার হয় তৈরি করা হলে। আমি তো এটার সিজনেই বেশিরভাগই ভর্তা তৈরি করে থাকি। কিন্তু কখনো ভাজা করে খাওয়া হয়নি। অবশ্যই একবার ভাজা করে দেখব খেতে কি রকম লাগে। আমি অনেকবার বিভিন্নভাবে রান্না করেছি আবার ভর্তা করেছি। কিন্তু আপনার মত করে কখনো রান্না করা হয়নি দাদা। তাই ভাবতেছি রেসিপিটা অবশ্যই তৈরি করবো। নন সিজনে আপনি এগুলো কোথায় পান এটাই বুঝি না। এত মজাদার একটা রেসিপি আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছেন এজন্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

আসলেই দাদা অনেক সময় গ্যালারিতে ছবি থাকার পরেও পোস্ট সাজাতে আলসেমি লাগে। যাইহোক আলু,বেগুন এবং বরবটি দিয়ে টেংরা মাছের দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। এই ধরনের রেসিপি আমার খুব পছন্দ। গরম গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি খাওয়ার মজাই আলাদা। রেসিপির কালারটাও চমৎকার এসেছে দাদা। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি একদম ঠিক বলছেন দাদা আসলে রেসিপিগুলো তৈরি করতে যেমন ঝামেলা আবার সেগুলো সাজিয়ে শেয়ার করা ও আরেক ঝামেলার বিষয়। আপনি তো দেখছি করবেন করবেন বলেই অনেকদিন করে দিলেন। আর বিশেষ করে বেশ অনেকদিন হচ্ছে আপনার রেসিপিগুলো দেখি না। প্রায় সময় যখন আপনি রেসিপি শেয়ার করেন তখন দেখার চেষ্টা করতাম। ইদানিং একদমই দেখা যায় না আপনার রেসিপি গুলো। আজকে আপনি টেংরা মাছ এবং বরবটি বেগুন দিয়ে রেসিপি তৈরি করে নিলেন খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল দাদা। বরবটি সবজি খেতে খুব ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে ভর্তা করে খেতে দারুন হয়।

 2 years ago 

আসলেই দাদা রেসিপি পোস্ট করা গুলো একটু ঝামেলাময় হয়ে ওঠে। তবেএই রেসিপিগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। যদিও আমি খুব বেশি একটা মাছ পছন্দ করি না। তবে আপনার রেসিপিটি দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।