চাঁদের ন্যায় তৈরী একটি কালারফুল ম্যান্ডেলা ডিজাইন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকে একটি ম্যান্ডেলা আর্ট তৈরী করেছিলাম। আসলে এই আর্টটা করেছিলাম হঠাৎ করে মনের মধ্যে উদয় হওয়া থেকে। অর্থাৎ সন্ধ্যার সময়ে হঠাৎ চাঁদ দেখতে দেখতে মাথায় আসলো এইটা নিয়ে কিছু একটা আর্ট তৈরী করব। এমনিতে আসলে টপিক ভেবে পাচ্ছিলাম না, কি তৈরী করব ম্যান্ডেলার মাধ্যমে। তখন চিন্তা করলাম এই চাঁদ-তারার মাধ্যমে ম্যান্ডেলা ডিজাইন করলে কেমন হয়। তো সেই চিন্তা নিয়েই মূলত এই ম্যান্ডেলা ডিজাইন তৈরী করা। এটা আগেও কয়েকবার বলেছিলাম, আসলে ম্যান্ডেলা এমন একটা শিল্প বা আর্ট, যেকোনো কিছুর উপরে ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারলে জাস্ট অসাধারণ লাগে। আমার কাছে আর্ট এর মধ্যে এই ম্যান্ডেলা আর্ট দারুণ লাগে। শুধু এর ডিজাইন এর কারণে আকর্ষণটা বেশি হয়। যাইহোক, চাঁদ-তারার সমন্বয়ে এই আর্টটি সম্পন্ন করার পরে দেখতে অনেক সুন্দর লাগছিলো। এখন অঙ্কনটির মূল পর্বের দিকে চলে যাবো।

✠উপকরণ:✠

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন
রাবার

✎এখন অঙ্কন এর ধাপ গুলো নিচের দিকে তুলে ধরব---

❖প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটি চাঁদের চিত্র সম্পূর্ণ ভাবে অঙ্কন করে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে- চাঁদের মধ্যে বিভিন্ন ধরণের ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে- চাঁদে তৈরী করা বিভিন্ন ডিজাইন এর মধ্যে মার্কার পেন এর কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম। সেই সাথে তারা গুলো ভালোভাবে চারপাশ দিয়ে এঁকে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে- কালার পেন দিয়ে সমস্ত ডিজাইন আর তারাগুলোতে কালার করে দিয়েছিলাম। আর এখানেই অঙ্কনটিকে সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

চাঁদের ন্যায় তৈরী একটি কালারফুল ম্যান্ডেলা ডিজাইন করেছেন দেখতে চমৎকার লাগছে দাদা। সত্যি বলতে আপনার প্রতিটি ডিজাইন ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ডিজাইন করেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন।এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ আপনাকে দাদা ।

 last year 

ম্যান্ডেলা আর্টের মধ্য দিয়ে চাঁদ-তারার সৌন্দর্য তুলে ধরার ভাবনাটা সত্যিই দারুণ।হঠাৎ মনে আসা এক মুহূর্তের অনুপ্রেরণা থেকে এত সুন্দর একটি সৃষ্টি হয়েছে এটাই শিল্পের সৌন্দর্য। নিখুঁত ডিজাইন আর সৃজনশীলতার মিশিয়ে অসাধারণ একটি ডিজাইন তৈরি করেছেন। ধন্যবাদ দাদা।

 last year 

বরাবরের মতো আজকেও দারুণ একটি আর্ট শেয়ার করেছেন দাদা। চাঁদের ন্যায় তৈরি ম্যান্ডেলা ডিজাইনটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। কালারফুল হওয়াতে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হঠাৎ করে সন্ধ্যা বেলায় চাঁদ দেখে চাঁদের আর্ট করার আইডিয়াটা বেশ ভালোই ছিল দাদা। খুবই নিখুঁতভাবে আপনি আজকের এই আর্ট করেছেন। এতটা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। চারপাশে তারা গুলো দেওয়ার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে আর্টটি দেখতে। নিশ্চয়ই আপনি অনেক সময় নিয়ে এই আর্ট করেছেন দাদা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটা আর্ট শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

চাঁদের ন্যায় কালারফুল ম্যান্ডেলা টি দেখতে চমৎকার হয়েছে দাদা। কালারফুল ম্যান্ডেলাটি একেবারে চোখে লাগার মতো।ম্যান্ডেলাটি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ধরে, ধৈর্য সহকারে এটি অংকন করেছেন। চমৎকার একটি ম্যান্ডেলা আমাদের সাথে এত সুন্দর উপস্থাপনায় শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা।

 last year 

অসাধারণ কালারফুল মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

চাঁদের শেপে মান্ডালা আর্ট এটা বেশ দারুণ তো। খুবই সুন্দর লাগছে আপনার মান্ডালা আর্ট টা দাদা। বেশ করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।