চাপহীন রান তাড়া
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো কলকাতা আর হায়দরাবাদ। আসলে গতকাল দুটো ম্যাচ খেলা হয়েছে। একটা দুপুরের, যেটা কলকাতা আর হায়দরাবাদ এর মধ্যে। আরেকটা রাতে। যদিও আমার কাছে কলকাতা আর হায়দরাবাদ এর ম্যাচটা বেশি ভালো লেগেছে, তাই তাদের ম্যাচটা নিয়ে লিখছি। কলকাতা লাস্ট দুটো ম্যাচে বেশ ভালোই খেলেছে, কিন্ত তাদের আসলে নেট রান রেট আর এমনিতেও যে পয়েন্ট তালিকায় আছে, তাতে বাকি ম্যাচে জিতলেও আর সম্ভাবনা নেই। এদিকে হায়দরাবাদ ভালো পজিশনে আছে।
তারা মোটামুটি প্রতিটা ম্যাচে ভালোই খেলেছে, কিন্তু কয়েকটা ম্যাচে নেট রান রেট অনেকটাই ডাউন হয়ে গেছে। এখন এই একটা ঝামেলা হবে, কারণ লাস্ট ৩ টে টিম যে তালিকায় আছে, তাদের পয়েন্ট ১২। এখানে ভালো খেললেও নেট রান রেট এর বিভাজনে বাদ পড়ে যাবে। এমনিতেও আর বেশি একটা ম্যাচ নেই, ৩-৪ টে হয়তো বাকি আছে। তবে আশা করি হায়দরাবাদ উঠে যাবে প্রথম সারিতে। এদিকে পাঞ্জাব নাম্বার একে থাকলেও বেঙ্গালুরু এর নেট রান রেট বেশি, কারণ তারা কিছু ম্যাচে ভালো খেলে নেট রান রেট বাড়িয়ে নিয়েছে, এতে একদিকে ভালো হয়েছে, কারণ এমনিতেই উঠে যাবে। যাইহোক, গতকালের ম্যাচে কলকাতা আর হায়দরাবাদ এর ম্যাচটা হায়দরাবাদ এর নিজেদের পিচে খেলা হয়েছে।
সম্ভবত পিচে একটু বদল এনেছে, অর্থাৎ ব্যাটিং পিচ পুরোপুরি আর রাখেনি। হাফ বোলিং আর হাফ ব্যাটিং। লাস্ট তিনটে ম্যাচে সেইরকম বিষয় লক্ষ্য করলাম। যাইহোক হায়দরাবাদ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। মোটামুটি বলতে গেলে কলকাতার বোলিং লাইন কারো ঠিক ছিল না, প্রত্যেকেই খারাপ লেন্থে বল করে গিয়েছে। কিন্তু এদিকে অভিষেক শর্মা এই সুযোগ কাজে লাগাতে পারেনি তেমন, কারণ হেড আর অভিষেক দুইজন মিলে যদি ঝড় তোলে, তাহলে পাওয়ার প্লে ওভারে রান হয়ে যায় আকাশ ছোঁয়া। সেখানে এক হেড একটু খেলে গিয়েছিল। ইশান কিষান সেই সাথে একটু ভালো পার্টনারশিপ বিল্ড করে গিয়েছিলো। এরপর বাকিরা কয়েকটা এসে কোনোমতে রান করে আউট হয়ে গেছিল।
আহামরি তেমন কোনো বোলিং জটিলতা ছিল না, ফিল্ডিং খারাপ ছিল। কিন্তু মেইন কথা হলো হায়দরাবাদ এর ব্যাটসম্যান সব বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। তা নাহলে রান আশা করা গেছিল ২০০ এর কাছে চলে যাবে। যাইহোক ১৬৫ রানে অলআউট হয়ে গেছিল। এরপর কলকাতা ব্যাটিং করতে নামলে মূলত খারাপ ব্যাটিং করেনি দুইজন। ওপেনে দুইজনের ভালোই ৬৫-৭০ রানের পার্টনারশিপ ছিল। মোটামুটি ম্যাচে ৩ জন রান করে দিয়েছিলো। রঘুবংশী ছেলেটা একাই দেখছি সেই প্রথম থেকেই প্রতিটা ম্যাচে ভাল খেলে যাচ্ছে। কিন্তু এখানে একটাই সমস্যা দেখা দিয়েছে, নারিনকে দিয়ে ব্যাটিং করাচ্ছে না একদমই। বোলিং করছে ঠিকই, কিন্তু ব্যাটিং করানো উচিত। যাইহোক, হায়দরাবাদ এর বোলিং কলকাতার থেকেও খারাপ ছিল। অধিনায়ক যদি একাই ৫০ দিয়ে বসে, তাহলে বাকি প্লেয়ার আর কতটুকু সাম্মাল দেবে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





