পাওয়ার প্লে ওভারে রান চেজ!

in আমার বাংলা ব্লগ2 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000078611.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো দিল্লী আর বেঙ্গালুরু। দিল্লির আপাতত আর চান্স নেই বলতে গেলে, কারণ তাদের পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে, সেখান থেকে রিকভার করা ৯০% অসম্ভব। দিল্লী ভালোই খেলছে প্রথম থেকে এই পর্যন্ত, কিন্তু শেষের কয়েকটা ম্যাচে এমন বাজে ভেবে হেরেছে যে, মাইনাস এর দিকে চলে গিয়েছে। আসলে পরপর ৩ টে হারা মানে খুব খারাপ প্রভাব পড়েছে টিমের উপর এবং সেই সাথে নেট রান রেটে। মাইনাস ১ এর উপরে চলে গিয়েছে পয়েন্ট। এখান থেকে ফিরতে গেলে টানা ৪ টে ম্যাচ ভালো ব্যবধানে জিততে হবে।

যাইহোক, গতকাল ম্যাচটা খুবই ইন্টারেস্টিং আবার খারাপ একটা ম্যাচ ছিল। খেলাটা ছিল বেঙ্গালুরু এর পিচে। কোহলির প্রিয় মাঠে বলাও যায়। যাইহোক টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো বেঙ্গালুরু। এটা এখন একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ যে টিম টস জেতে, সে টিম আর আগে ব্যাটিং করে না। তো দিল্লির টিমকে ব্যাটিং করতে পাঠালে তারা সেইভাবে মাঠে প্রবেশ করে। কিন্তু শুরুতেই যে ভুবেনেশ্বর এতো ভালো বোলিং করবে এটা আশা করেনি তারা, অর্থাৎ লেন্থ ছিল মারাত্মক। প্রথম ওভারেই আর দুই বলে স্ট্যাম্প উড়িয়ে দিলো। এরপরে হেজেলউড একই তালে বল করে গিয়েছে। পাওয়ার প্লে ওভারে একদম তাদের হয়রানি করিয়ে ছেড়ে দিয়েছে।

যেনো সেই ফাইনাল ম্যাচের মতো কড়া বোলিং যাকে বলে। হেজেলউড একাই এক ওভারে দুটো উইকেট নিয়ে আরো বিপাকে ফেলে দিয়েছিলো। যখন ৮ উইকেট পড়েছিলো, তখনই রানের অবস্থা দেখে ভেবে নিয়েছিলাম, আজকে দিল্লী শেষ। কারণ রান তখন মাত্র ৬০ এর মতো ছিল। ৭৫ রানের মাথায় অলআউট হয়ে গেছিল। এটা বলা যায়, এই বছরের আইপিএল এর সবথেকে সর্বনিম্ন রানের ম্যাচ। ওরা দুইজন ৪ ওভার যেমন কঠিন বোলিং করেছে, তেমনি ফিল্ডিং খুবই কষ্ট করে করেছে। বেঙ্গালুরু একদম পুরো ফাইনাল ম্যাচের হিট দিয়ে দিয়েছে। তবে এটা সম্পূর্ণ ক্রেডিট তিনজন বোলারকে দিতে হয়, কারণ ৪ ওভার করে বল করেছে আর উইকেট সহ রান দিয়েছে মাত্র ৭-৮ রান।

দিল্লী এইরকম চাপে মনে হয় আগে পড়েনি। এই তারিখ পুরো চোখের পলকে আউট হয়ে গেলো। অনেক সময় পিচের গ্লিচের কারণে এটা হতে পারে, কিন্তু সেইরকম কোনো সম্ভাবনা ছিল না। সেটা বেঙ্গালুরু ব্যাটিং করতে নামার সাথে সাথেই বোঝা গিয়েছিলো। এই রান করতে আর কতক্ষণ লাগে! পুরো পাওয়ার প্লে ওভারে হয়ে গেছে। এই বছর বেঙ্গালুরু টানা প্রত্যেকটা ম্যাচে দারুণ খেলে যাচ্ছে। আর খেলার ধরণ দেখে একটাই বিষয় পরিলক্ষিত হচ্ছে যে, এরা শেষ পর্যন্ত ম্যাচগুলো খেলে জিতে যাবে। খেলার টুইস্ট আসবে যখন সুপার ৪ কিংবা সুপার ৮ এর ম্যাচ হবে। সম্ভবত সুপার ৪ এর ম্যাচ হবে আর এতে উঠতে গেলে প্রথম ৪ এর মধ্যে থাকা আবশ্যক। অনেক সময় নেট রান রেট কথা বলে। দেখা যাক কি করে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available