বৃষ্টির দিনগুলো ( শেষ পর্ব )

in আমার বাংলা ব্লগ9 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000082696.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "বৃষ্টির দিনগুলো" গল্পের শেষ পর্ব শেয়ার করে নেবো। তো ওই একই লাইনে আরো একটা শব্দও লেখা ছিল- আমার জন্য যেনো নিজের জীবন থামিয়ে না রাখে। সে দীর্ঘক্ষণ সেই লাইনগুলোর দিকে তাকিয়ে ছিল।ডায়েরির একেবারে শেষ পাতায় একটি চিঠি ছিল তার জন্য। সে ধীরে ধীরে পড়তে শুরু করল- তুমি যখন এটা পড়বে, তখন হয়তো অনেক কষ্ট পাবে।কিন্তু আমি চাই না, আমার স্মৃতি তোমার কাছে শুধু কষ্ট হয়ে থাকুক। তুমি জানো, আমি বৃষ্টি কত ভালোবাসতাম। কারণ বৃষ্টি আমাকে শিখিয়েছে, আকাশ কখনও নিজের অনুভূতি লুকিয়ে রাখে না। কিন্তু আমরা মানুষরা অনেক সময় সেটাই করি, তুমিও করেছ, আমিও করেছি। তবুও আমি আফসোস করি না।

কারণ আমি জানতাম, তুমি আমাকে ভালোবাসো।আর আমি তোমাকে। ভালোবাসা সবসময় একসঙ্গে থাকার নাম নয়। ভালোবাসা কখনও কখনও কাউকে নিজের হৃদয়ের ভেতরে চিরদিন বাঁচিয়ে রাখার নামও, তুমি বেঁচে থাকবে। তুমি নতুন মানুষদের সঙ্গে পরিচিত হবে। নতুন গল্প তৈরি হবে। কিন্তু যদি কোনোদিন হঠাৎ বৃষ্টি নামে, তাহলে একবার আকাশের দিকে তাকাবে। আমি সেখানেই থাকব তোমার প্রতিটি হাসির মধ্যে।প্রতিটি স্বপ্নের মধ্যে, প্রতিটি বৃষ্টির ফোঁটার মধ্যে। সে আর পড়তে পারলাম না, চোখের জল কাগজ ভিজিয়ে দিচ্ছিল। বছর কেটে গেল, এক বছর, দুই বছর, পাঁচ বছর। কিন্তু জীবন থেমে থাকেনি। সময় তার নিজের নিয়মে এগিয়ে গেছে, সেই সাথে সেও এগিয়ে গেছে। পড়াশোনা শেষ করেছে, কাজ শুরু করেছে।

নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, নতুন শহর দেখেছে। নতুন অভিজ্ঞতা পেয়েছে।কিন্তু জীবনের কিছু জায়গা আছে, যেখানে সময়ের কোনো অধিকার নেই। মেঘলা ছিল সেই জায়গাগুলোর একটি। একদিন আবার বর্ষা এল, অনেক বছর পর সে সেই পুরোনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। যেখানে প্রথম দেখা হয়েছিল। আকাশ কালো হয়ে এসেছে, হঠাৎ বৃষ্টি শুরু হলো। ঠিক সেই আগের মতো, মানুষ ছুটে আশ্রয় নিচ্ছে। রাস্তা ভিজে যাচ্ছে। ভেজা মাটির গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে। সেও আকাশের দিকে তাকাল। তারপর অজান্তেই সে হাসল। কারণ তার মনে হলো, কোথাও যেন পরিচিত একটি কণ্ঠস্বর ভেসে আসছে- আমার বৃষ্টি খুব ভালো লাগে।

সে চোখ বন্ধ করল। আর প্রথমবারের মতো কষ্ট নয়, শান্তি অনুভব করল। কারণ তখন বুঝতে পেরেছিল- কিছু ভালোবাসা শেষ হয় না, তারা শুধু রূপ বদলায়। কখনও স্মৃতি হয়, কখনও প্রার্থনা হয়।কখনও বৃষ্টির ফোঁটা হয়ে ফিরে আসে। মেঘলা তার জীবনে খুব অল্প সময় ছিল। কিন্তু সেই অল্প সময়েই সে তাকে শিখিয়ে গেছে, ভালোবাসার প্রকৃত অর্থ কী। ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে কারও অনুপস্থিতিতেও তাকে অনুভব করতে পারা। আর তাই আজও যখন বৃষ্টি নামে, সে থেমে যায়। একবার আকাশের দিকে তাকায়। আর মনে মনে বলে- দেখো মেঘলা, আজও বৃষ্টি হচ্ছে। আর তোমার কথা আজও আমার মনে আছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available