নিউ রানের রেকর্ড!

in আমার বাংলা ব্লগ20 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000083832.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর আফগান এর মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হয়েছে। এই ম্যাচে আফগান এর সবথেকে বড়ো টার্গেট ছিল যেকোনো মূল্যে ম্যাচ জিতে নেওয়া। কারণ ইন্ডিয়া আগের ম্যাচে জিতেছে, ফলে ম্যাচে সমতা রাখতে গেলে আফগান এর সামনে এটা একটা বড়ো টার্গেট ছিল। গতকালের ম্যাচটা হয়েছিলো লৌখনোর পিচে। এটা আফগান এর জন্য ভালো একটা সুযোগ ছিল, কারণ এটা পুরোপুরি ব্যাটিং পিচের মধ্যে পড়ে। আরো ভালো হয়েছিলো, তারা টস জিতে গেছিল। কারণ এই ধরণের পিচে টস জিতলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

কিন্তু ইন্ডিয়া হলো সেই লেভেলের, যেখানে দাঁড়িয়ে তারা পরিস্থিতি বিচার করে খেলতে পারে। তারাও জানে যে, এই পিচে ৩০০ করলেও হেরে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। যাইহোক, টস অনুযায়ী আফগান ইন্ডিয়াকে ব্যাটিং করতে পাঠালে ওপেন এর দিকে রোহিত আর যাইস্বল ব্যাট করতে নামে, কিন্তু মূলত রোহিত এর সাথে ওর পজিশন ওভাবে হয় না। কারণ দুই রকম মাইন্ড নিয়ে বেশিদূর যাওয়া যায় না। যাইস্বল এমনিতেই এসে আউট হয়ে গেছিল। তারপর রোহিত আর গিল মিলে ভালো একটা পার্টনারশিপ গড়ার দিকে এগিয়ে যাচ্ছিল। রোহিত আজকের ম্যাচে ভালোই খেলেছে, তবে আরেকটু ভালো টার্গেট হলে ভালো হতো।

যদিও রোহিত নিজের জন্য খেলে না, যেটুকু খেলতে পারে, খেলে বেরিয়ে যায়। তবে গিল বর্তমানে ভালো ফর্মে ফিরে এসেছে। আর সবথেকে ভালো লেগেছে যে, ব্যাটিং করার সময়ে ক্লাসিক ব্যাটিং করছে। যেটা বরাবর কোহলি এর ব্যাটিং এর ক্ষেত্রে দেখা যায়। যাইহোক, রোহিত এদিকে যে পার্টনারশিপ করেছিলো, সেটা একটা গুরুত্বপূর্ন রান ছিল। তার থেকেও বড়ো গুরুত্বপূর্ন পার্টনারশিপ হয়েছিলো গিল আর ইশান কিষান এর। এইরকম যদি কয়েকটা ম্যাচে খেলতে পারে, তাহলে জায়গা পাকাপাকি ভাবে হয়ে যাবে।

যাইহোক, ইন্ডিয়া সর্বোচ্চ রান করেছিলো অর্থাৎ ৪০০ রানের বিশাল পাহাড়। জিততে তো পারবে না, সেটা জানা কথা, কারণ এখনও অব্দি আমার জানা মতে ৪০০ রান ওয়ানডে ম্যাচে চেজ কোনো টিম করেনি। আফগান এই রান চেজ করতে নামলে শুরুটা একেবারে খারাপ ছিল না, ভালোই রান হচ্ছিলো, তবে ব্যাটিং পিচ হলেও বোলিং চাপ একটু ছিল। আর রোহিত এর ফিল্ডিং একদম কড়া, বল বেরোনো মুশকিল। তাছাড়া বাকিরা অর্থাৎ ইশান কিষান, শ্রেয়াশ আইয়ার এদের ফিল্ডিংও অনেক জটিল ছিল। আফগান ব্যাটসম্যান একপ্রকার বলতে গেলে এইসব চাপের মাঝে হারিয়ে গেছিল। আর যতোই রান করুক, অনেক রানের চাপ। অনেক রানে বলতে দেড়শো রানের উপরে হেরেছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available