নদীর সাথে আমার সম্পর্ক ৩ - ডাকাতিয়া নদী

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো, ডাকাতিয়া নদীর সাথে আমার সম্পর্ক।


dangquangn-tree-5389445_1280.jpg

Image by Quang NGUYEN DANG from Pixabay

পৃথিবীতে একমাত্র নদী ডাকাতিয়া যার সাথে আমার হৃদ্ধতার সম্পর্ক রয়েছে। আমার শৈশব এবং কৈশোরের বেশ বড় একটি অংশ হচ্ছে ডাকাতিয়া নদী। ভারতের ত্রিপুরায় জন্ম নিয়ে এই নদীটি কুমিল্লা হয়ে বাংলাদেশের প্রবেশ করে। এক সময় মেঘনায় পতিত হয় এবং আমাদের প্রিয় জেলা চাঁদপুর এবং পার্শ্ববর্তী লক্ষীপুর জেলায় তার বিচরণ অব্যাহত রাখে।

আমাদের ততদ অঞ্চলে ডাকাতিয়া নদী এক রকমের রিভার বেসিন তৈরি করে রেখেছে। যার কারণে ওই অঞ্চলে তীব্র বৃষ্টিপাত হলেও আমরা বন্যার কবল থেকে রক্ষা পাই। ঠিক যেভাবে মা তার সন্তানকে রক্ষা করে। ডাকাতিয়া নদীর তীরের গ্রামগুলো হচ্ছে সন্তান আর সে নিজে হচ্ছে মা।

তাছাড়া মাছ চাষের জন্য আমাদের ওই অঞ্চল খুবই উর্বর। এমনিতেই মেঘনা নদীর কল্যাণে চাঁদপুরকে ইলিশের রাজধানী বলা হয়। এর পাশাপাশি অন্যান্য রকমের প্রচুর মাছও পাওয়া যায় চাঁদপুর জেলার নদী এবং খাল গুলোতে। নদী বলতে কিন্তু এই ডাকাতিয়া নদী। জাদুহাত ভোরে উজাড় করে দিচ্ছে আমাদেরকে। ফসল বুনার সময় প্রয়োজনীয় পানি, বর্ষাকালে অতিরিক্ত পানি টেনে নেওয়া, খাবারের যোগান দেওয়া বিশেষ করে মাছ। এই সব কিছুই আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে।

খুবই মনোরম শান্ত প্রকৃতির নদী হচ্ছে ডাকাতিয়া নদী। শুনেছি এক সময় নাকি খুব খরস্র উচিত ছিল। হতে পারে। তবে এখন খুবই শান্ত প্রকৃতির। ডাকাতে নদীর তীরে বসে নদীর দিকে তাকালে মন প্রাণ নদীর মতো শান্ত হয়ে যায়।

Sort:  

TEAM 5

Congratulations! Your post has been upvoted from sc-07 account.

1000093592.png

Curated by : @ shahid76