সুজি দিয়ে তালের বড়া রেসিপি❤️

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো সুজি দিয়ে মজাদার সুস্বাদু তালের বড়া রেসিপি । আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমরা জানি তালের রস তৈরি হয় চালের গুড়ি দিয়ে কিন্তুু সুজি দিয়েও বানানো যায় এবং তা খেতে দ্বিগুণ সুস্বাদু হয়।

IMG_20250503_202236.jpg

InShot_20250503_203557392.jpg

তালের ঘ্রাণ আমার ভীষণ ভালো লাগে আর তাল পিঠা সে তো ভীষণ পছন্দের। আমার মতো আমার মেয়েও তাল বড়া খেতে ভালোবাসে।ছোট মানুষ বেশি খেতে পারে না কিন্তুু ভেজে সংরক্ষণ করলে প্রতি দিন দু একটা করে খায়।আপনারা হয়তো ভাবছেন অসময়ে তালের রস কোথায় পেলাম। আমি তালের রস সারা বছরের জন্য ফ্রীজে সংরক্ষণ করি এবং মন চাইলে বানিয়ে খাই তালের বড়া বা ক্ষীর।

গত বছর তিন চার বয়াম তালের রস সংরক্ষণ করে রেখেছিলাম কিন্তুু দুঃখের বিষয় একটানা সাত দিন বিদুৎ ছিলো না প্রাকৃতিক দূর্যোগের কারণে আর সেজন্য নষ্ট হয়ে গিয়েছিলো আমার সখের সংরক্ষণ করে রাখা তালের রস গুলো।

এবার ভেবেছি যে তারাতাড়ি তাল রস গুলো নানান ভাবে খেয়ে ফেলবো তাহলে নষ্ট হবে না।
আজ শ্রী শ্রী শনি দেবের পুজা ছিলো আর আমি উপোস ছিলাম তাই তাল রস বের করে রেখেছিলাম সন্ধ্যায় বড়া করে খাবো জন্য। বড়া তৈরি করার প্রসেস দেখে তো মেয়ে আনন্দে নাচা শুরু করলো। ভাজার পর মজা করে খেয়েছেও।পছন্দের সুজি দিয়ে তৈরি তাল পিঠা।সুজি দিয়ে তৈরি করার কারণে স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে।

তো চলুন দেখা যাক সুজি দিয়ে তাল বড়ার রেসিপিটি কেমন

IMG_20250428_081542.png

তালের রস
সুজি
চিনি
ময়দা
চিনি
ভোজ্য তেল

PhotoCollage_1746280734753.jpg

প্রথম ধাপ

প্রথমে ফ্রীজ থেকে তালের রস গুলো বের করে নরমাল করে নিয়েছি।

IMG20250503172124.jpg

দ্বিতীয় ধাপ

এখন তালের রসে সুজি নিয়েছি ও চিনি দিয়েছি।

PhotoCollage_1746281050575.jpg

তৃতীয় ধাপ

এখন সুজি ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তালের রস গুলো এবং আধা ঘন্টার জন্য রেষ্টে রেখেছি। রেষ্ট রাখার কারণ সুজি গুলো ভিজে নরম হয়ে ফুলে উঠছে।

PhotoCollage_1746281236241.jpg

চতুর্থ ধাপ

এখন আগে থেকে সুজি দিয়ে মেশানো ও রেষ্টে রাখা তালের রসের মিশ্রনে ময়দা দিয়েছি ও আবারও মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1746281602848.jpg

পঞ্চম ধাপ

এখন কড়াইয়ে তেল দিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি।

IMG20250503182545.jpg

ষষ্ঠ ধাপ

তেল গরম হয়েছে তাই তাতে তালের মিশ্রণ হাতের সাহায্যে তেলে দিয়েছি।

PhotoCollage_1746281966116.jpg

সপ্তম ধাপ

এখন ভালো করে ভেজে ভেজে তালের বড়া গুলো তুলে দিয়েছি।

PhotoCollage_1746282077559.jpg

পরিবেশন

IMG_20250503_202236.jpg

IMG_20250503_202300.jpg

InShot_20250503_203557392.jpg
এই ছিলো আমার আজকের সুস্বাদু সুজি দিয়ে তালের বড়া রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250502_185020.jpg

IMG_20250502_185009.png

Sort:  
 last year 

ছোটবেলায় এটা খুবই পছন্দের একটা আইটেম ছিলো আমার, বেশ খেতাম। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year (edited)

ছোট বেলায় আপনার খুব পছন্দের আইটেম ছিলো জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

সুজি দিয়ে তালের বড়ার দুর্দান্ত একটি রেসিপি তৈরি করছেন আপ আপনার তৈরি রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে।দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজাদার হয়েছে। খুব সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

সুজি দিয়ে তালের বড়া রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

হ্যাঁ আপু অনেক মজাদার সুস্বাদু রেসিপিটি।

 last year 

অনেকদিন এসব খাই না৷ দেখে লোভ হয়। বড় ভালো দেখতে হয়েছে বড়াগুলো। গ্রামবাংলার এইগুলোই আবেগ এই গুলোই ঐতিহ্য৷ আমি যেখানে থাকি সেখানে তো তাল পাওয়া যায় না তাই অনেকদিনই এসব খাওয়া হয় না৷

 last year 

জেনে খারাপ লাগলো তুমি যেখানে থাকো তাল পাওয়া যায় না সেজন্য অনেকদিন থেকে খাওনা।আসলেই গ্রাম বাংলার ঐতিহ্য আবেগ এই পিঠা।ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

দেখে যতটা না লোভ লেগেছিল তার থেকেও বেশি অবাক হয়েছিলাম এসময় তালের বড়া দেখে। বরাগুলো দেখেই লোভ লেগে গেল। এই সিজনে তালের বড়া পেলে বেশ ভালো হতো। তবে আপনি যে সংরক্ষণ করে সারা বছর খান এটা বেশ ভালো। পূজার উপবাস থাকাই সন্ধ্যা বেলায় চমৎকার বড়া রেসিপি করে খেয়েছেন। রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করে রীতিমত লোভ লাগিয়ে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ দিদি।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

অনেক মজাদার ভাবে আপনি এই রেসিপিটা তৈরি করেছেন। রেসিপিটা দেখতে তো অনেক লোভনীয় এবং সুস্বাদু লাগছে। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ লেগে যায় একেবারে। আপনার তৈরি করা এই রেসিপিটা আমার তো খুব পছন্দ হয়েছে। ইচ্ছে তো করছে এখনই খেয়ে ফেলতে।

 last year 

তালের বড়া আমার অনেক প্রিয় একটি খাবার। তালের বড়া দেখলেই বা তালের বডার কথা শুনলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। তিনি অনেক সুন্দর তালের বড়া বানাতে পারতেন, আমি শত ভালো বানালেও যেন মায়ের তৈরি করা তালের বড়ার স্বাদ একটু অন্যরকমই ছিল তাই তেমন স্বাদটা আর পাই না। আপনি অনেক সুন্দর করে অনেক লোভনীয়ভাবে তালের বড়া বানিয়েছেন দেখে অনেক বেশি লোভ লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।