বেকুবের প্রদর্শনী

in আমার বাংলা ব্লগ2 days ago

34304.jpg

আজকাল কারণেও হাসি, অকারণেও হাসি। চারপাশে এত বুদ্ধিজীবী গিজগিজ করছে যে, তা দেখে আর যাই হোক, হাসি আটকে রাখা যায় না। দাঁতে দাঁত চেপে রাখলেও, মুখের কোনো না কোনো ফাঁকফোকর দিয়ে অনবরত হাসি বেরিয়ে পড়েই।

বিবেকের দেউলিয়াপনা দেখলে লজ্জায় হাসি পায়। আর নির্লজ্জদের তো চোখেই যেন ছানি পড়েছে। তাই কোনো কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও, তারা বেকুবের মতো কর্মকাণ্ড করেই যায়। ফলে হাসি থামিয়ে রাখার সংযমও ব্যাহত হয়।

বেকুবের তালিকা মোটেও সংক্ষিপ্ত নয়; বরং দিন দিন হরেক রকম মানুষ প্রতিযোগিতা করে সেই তালিকায় যুক্ত হচ্ছে। সাধারণ মানুষ শুধু তাদের কর্মকাণ্ড দেখে হেসেই ক্ষান্ত হয় না, সুযোগ পেলে এক থাবলা থুতু সরাসরি মুখে ছুড়ে মারার জন্যও প্রস্তুত হয়ে থাকে।

চারপাশে কী ঘটছে, কী চলছে, কী বোঝানো হচ্ছে—যদি মনে করেন এসব শুধু নিজেই বোঝেন, আর বাকিরা সবাই দুধভাত, তাহলে মনে হয় বেকুবের তালিকায় প্রথম নামটি স্বয়ং নিজেরই।

জটিল করব না। একবার নিজের অবচেতন মনকে প্রশ্ন করুন তো—এই বেকুবের তালিকায় কে নেই?

আশা করি উত্তর পেয়ে গেছেন।

এই যে আশেপাশে এত লম্ফঝম্প—এর অধিকাংশই প্রকৃত অর্থে বেকুবের প্রদর্শনী। আর সেই বেকুবদেরই আবার অন্য বেকুবরা মাথায় তুলে বড্ড নাচানাচি করছে।

এই হচ্ছে অবস্থা...