উদ্বেগ-লজ্জা

in আমার বাংলা ব্লগ16 hours ago

28703.jpg
source

আবার বইলেন না, এটা কোনো ইস্যু ; এটা দেশের পুলিশের আসল রূপ। একটু সুযোগ পেলেই তারা যেন খোলস ছেড়ে বেরিয়ে আসতে চায়। লজ্জা! সত্যিই লজ্জা!

পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ, দয়া করে জ্ঞান দেওয়ার আগে নিজেদের আচরণ ঠিক করুন। অথচ ছেলেটি জাতীয় দলের একজন ক্রিকেটার। তারই যদি এই পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষের কথা আর নাই-বা বললাম!

সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারছিলাম না। যেদিকেই তাকাই, একই খবর। যতবার নিউজফিড স্ক্রল করেছি, ততবারই চোখে পড়েছে সেই একই ঘটনা। পুলিশের আচরণ নিয়ে মানুষের উদ্বেগ নতুন কিছু নয়। মনে হয় না, খুব বেশি মানুষ তাদের সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে।

দিন যায়, তাদের পোশাক-পরিচ্ছদ বদলায়; কিন্তু মনের ভেতরে লুকিয়ে থাকা সেই নোংরা ও পাশবিক মানসিকতা যেন আর বদলায় না। একজন জাতীয় দলের ক্রিকেটার নিজের পরিচয় দেওয়ার পরও তাকে যে পরিমাণ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে, তা সত্যিই চিন্তার বাইরে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই নির্যাতন করা হয়েছে জনসম্মুখে।

মাঝে মাঝে এমন খবর দেখলে সত্যিই বাকরুদ্ধ হয়ে যাই। তখন মনে প্রশ্ন জাগে— একজন জাতীয় দলের ক্রিকেটারের যদি এই পরিণতি হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হয়?