জগাখিচুড়ি
বিপ্লবীদের অবস্থা বরাবরই বেগতিক। তাদের আসলে প্রতিনিয়তই টুঁটি চেপে ধরা হয়, যাতে তারা আওয়াজ করতে না পারে। কেননা তাদের আওয়াজ অনেকের মনমতো হয় না।
এ সমাজের সবচেয়ে বড় অসুবিধা হলো, সবাই শুধু নিজের মতো করে শুনতে চায়—যা তাদের কানকে আরাম দেয় কিংবা যা শুনতে তারা অভ্যস্ত। এর বাইরে আর কোনো কিছুই শুনতে তারা প্রস্তুত নয়।
গত কয়েকদিন ধরে স্থানীয় এলাকায়, যারা কখনো রাজনীতির সঙ্গে যুক্ত হয়নি, তবে জুলাইকে সমর্থন করেছিল, সেই সব তরুণদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে এবং মামলা দেওয়া হচ্ছে। যেহেতু এমন ঘটনা ক্রমাগতই চলছে, তাই যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে, যাতে এমন অবস্থার পরিবর্তন হয়।
যেহেতু নিজেও কোনো রাজনৈতিক দল করিনি; লেখালিখি করেই জীবন অতিবাহিত করছি। তারপরও যখন নানা রকম কটু কথা শুনতে হয়, তখন তা ভীষণ বিরক্তিকর লাগে। অবশেষে বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় নিম্নোক্ত কথাগুলো তুলে ধরেছি।
তারপর বলুন, এখন তো জুলাই শেষ, ভোটটাও হয়ে গিয়েছে। কোন মামলায় আমাকে ফেললে আপনাদের সুবিধা হবে, তা একটু দয়া করে ভেবে বলুন!!
বিঃদ্রঃ দ্রুত টুঁটি চেপে ধরুন, যাতে আমার আওয়াজ না বের হয়।