দীর্ঘদিন পরে একত্রিত সবাই

in আমার বাংলা ব্লগlast year

আগে যখন শহরে ছিলাম, তখন শহর থেকে কিছুটা দূরে কিছু ছোট ভাইদের সঙ্গে দারুণ সখ্য গড়ে উঠেছিল, যার মূল কারণ ছিল তারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাতো। যেহেতু আমি নিজেও টুকটাক ভিডিও বানাই, তাই তাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে খুব একটা বেশিদিন সময় লাগেনি।

আসলে আমি কিছুটা মিশুক প্রকৃতির মানুষ, তাই সময়ের পরিবর্তনে কখন যে তাদের সঙ্গে সম্পর্কটা বেশ আন্তরিক হয়ে উঠেছিল তা আর খেয়াল করিনি। অবশেষে তো শহর ছেড়ে গ্রামে আসলাম, তবে তারপরেও তাদের সঙ্গে সম্পর্কটা বেশ প্রাণবন্ত ছিল।

20250307_173548.jpg

20250307_173520.jpg

20250307_173503.jpg

20250307_181317.jpg

20250307_181251.jpg

20250307_173730.jpg

20250307_173715.jpg

20250307_173652.jpg

ভিডিও লিংক

আর যাই বলুন না কেনো, আমরা হয়তো এখানে ব্লগ লিখে খুব দ্রুত ইনকাম করতে পারি, তবে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা বেশ কঠিন বিষয়। কেননা সেখানে অনেক বিষয়ের মধ্য দিয়ে যেতে হয়। এদের কথা যদি বলি, দীর্ঘ ছয় বছর ধরে লেগেছিল একটানা সোশ্যাল মিডিয়াতে, তারপর অবশেষে পেমেন্ট পাইলো।

যেহেতু ওদের পুরো একটা টিম আছে, তাই তারা কখনোই হাল ছাড়ে নি। কোন না কোনভাবে কাজ করে গিয়েছেই, যাক অবশেষে তারা সফলতার মুখ দেখেছে এবং তাদের ফেসবুক পেজ এখন ফুল মনিটাইজ হয়েছে।

যেহেতু প্রথম পেমেন্ট পেয়েছে তারা, তাই আনন্দের মাত্রা একটু অতিরিক্ত। সেটা তাদের অনুভূতি দেখেই আমি বুঝতে পারছিলাম। তারা তাদের পুরো টিমের পরিবারসহ সবাইকেই দাওয়াত দিয়েছিল এবং সবাইকে নিয়েই ইফতার মাহফিলের আয়োজন করেছিল।

সত্যি বলতে গেলে কি, গতকাল দীর্ঘদিন পরে সবাই একত্রিত হয়ে বেশ আনন্দঘন সময় কাটিয়েছি। তাছাড়া আমাদের স্থানীয় এলাকায়, ওরাই প্রথম সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ফেসবুক থেকেও টাকা ইনকাম করা যায়।

যাইহোক গতকাল আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনলাইনে যে যেখানেই কাজ করুন না কেনো, ধৈর্য ও মনোযোগ সহকারে করতে থাকুন, অবশ্যই একদিন সফল হবেন।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার এই অভিজ্ঞতা সত্যিই অনেক কিছু শেখায়। সোশ্যাল মিডিয়াতে সফলতা অর্জন করার পথ কখনোই সহজ নয়, কিন্তু আপনার বন্ধুরা যে সাহসিকতা ও ধৈর্যের সাথে লড়াই করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ছয় বছরের পরিশ্রমের পর যখন সফলতা এসেছে, তখন তাদের আনন্দের মাত্রা বোঝা যাচ্ছে। তারা শুধু নিজেদের জন্যই নয়, পুরো এলাকা ও সমাজের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন উদ্যোগ এবং সাফল্য দেখে অন্যান্যদেরও উৎসাহিত হওয়া উচিত, কারণ সত্যি বলতে, কখনো হাল ছেড়ে দেয়া উচিত নয়।

 last year 

সফলতা আসবেই, যদি লেগে থাকা যায়। আমিও তেমনটা বিশ্বাস করি আপু।

 last year 

বাহ দারুন ভালো লেগেছে আপনার আজকের ব্লগ পড়ে। সোশ্যাল মিডিয়া থেকে প্রথম ইনকাম করেছেন আপনার সেই ছোট বন্ধুরা তা জেনে খুবই ভালো লেগেছে। কোন কিছু থেকে টাকা ইনকাম করা এত সহজ বিষয় নয়। তবুও সময় এবং ধৈর্য দিয়ে যদি অপেক্ষা করা হয় তাহলে সফলতা আসে।যেহেতু তারা প্রথম ইনকাম করেছেন সবাইকে খাবার খাওয়ালেন। দারুন একটি পর্ব ছিল যা ফটোগ্রাফির মাধ্যমে বুঝতে পারছি।

 last year 

এটা সত্য তাদের আয়োজন বেশ ভালো ছিল আপু।

 last year 

একটু আগেই ভাবির পোস্টে এই মুহূর্তটা পড়েছিলাম। আসলে যাদের সাথে আন্তরিকতার সম্পর্ক তাদের সাথে হঠাৎ যদি কখনো দেখা হয়ে যায় এবং মুহূর্ত কাটানো যায় তখন খুব বেশি ভালো লাগে। ফেসবুক থেকে ইনকামের টাকা দিয়ে তারা বেশ ভালই ইফতারের আয়োজন করেছে। যেটা খুবই আনন্দের বিষয়। খুব ভালো লাগলো ভাইয়া এই মুহূর্তগুলো পড়তে পেরে।

 last year 

আমরা পুরো পরিবারসহ সেখানে গিয়েছিলাম আপু, আমাদের সময়টাও বেশ ভালো কেটেছিল।

 last year 

আসলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকা ইনকাম করা মোটেই সহজ কাজ নয়। যাইহোক তাদের ফেসবুক পেজ এখন ফুল মনিটাইজ হয়েছে,এটা জেনে খুব ভালো লাগলো। আসলে যেকোনো কাজে লেগে থাকলে দিনশেষে অবশ্যই সফলতা অর্জন করা যায়। সবমিলিয়ে আপনারা একত্রিত হয়ে দারুণ সময় কাটিয়েছেন ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা সত্য, সময়টা আসলেই দারুণ কেটেছিল ভাই।