ক্ষমা করুন
যে পরিমাণ বাতাসের বেগ, তাতে মনে হয় অনেক কিছুই আজ উড়ে গেছে। তবে মানুষের মনের দম্ভ, অহংকার কিংবা অনুশোচনা কতটুকু মুছে গেছে—তা বেশ ভাবাচ্ছে এই ঝড়বৃষ্টির রাতে।
মানুষ আর কতটুকু হতে পারলাম বলুন? এ তো ভীষণ কঠিন থেকে কঠিন কাজ।
ক্রমাগত জানালার পাল্লাগুলোতে দমকা ঝড়ো হাওয়া বারবার ঝাপটা দিচ্ছে। কখন যে বিকট শব্দে ঘুম ভেঙে গেছে, তা আর ঠাহর করতে পারিনি।
অনুশোচনাগুলো যেন হালকা হতে চায়। খচখচে সেই অনুশোচনাগুলোর দিকে আরেকবার চোখ বুলিয়ে নিলাম।
ঘটনাগুলো খুব বেশি দিন আগের নয়—একেবারেই সাম্প্রতিক। জ্বালানি তেলের চলমান সংকটের সঙ্গেই ওগুলো ওতপ্রোতভাবে জড়িত।
পাম্পগুলোতে মোটরবাইকের দীর্ঘ লাইন, প্রচণ্ড রোদ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা—তারপরও দরকার জ্বালানি তেল। এর মাঝেই ছোট দুটি ভুল হয়ে গিয়েছিল।
ইচ্ছাকৃত, নাকি বিরক্তিকর পরিস্থিতির চাপে—তা ঠিক বুঝে উঠতে পারিনি। তবে অন্যায় করেছি, এটাই আসল সত্য।
হুট করে লাইন না মেনে, জোর করে সবার আগে তেল নেওয়ার মতো কিছু করিনি ঠিকই; তবে শেষের দিক থেকে কয়েকটি মোটরবাইক অতিক্রম করে, লম্বা লাইনের মাঝে ফাঁক বুঝে ঢুকে পড়েছিলাম।
প্রচণ্ড ক্ষুধা, অসহ্য গরম, নাজেহাল অবস্থা—হয়তো এসবই আমাকে এমনটা করতে বাধ্য করেছিল।
মাঝেমধ্যে অনুশোচনার বিষয়গুলো হঠাৎ করেই জেগে ওঠে। তাই জেনে-বুঝে করা এই সাম্প্রতিক ভুলের জন্য মুক্তহস্তে ক্ষমা চাইছি।
জানি না ওই মোটরবাইকগুলো কাদের ছিল, তবে হঠাৎ করে লাইনের মাঝে ঢুকে পড়ায় অনেকেই পিছন থেকে শোরগোল করছিল।
ক্ষমা চাইতে লজ্জা পাচ্ছি না—বরং অনুতাপের অনল থেকে মুক্তি পেতে চাচ্ছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




