দরকার শুধু স্বচ্ছ মানসিকতা।
স্থানীয় এলাকার স্বেচ্ছাসেবী গ্রুপের সদস্যদের মাঝে প্রতিনিয়তই আজকাল টুকটাক মতবিরোধ লেগেই থাকে, কেউ যেন কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। তারথেকেও বড় কথা স্বেচ্ছাসেবী কাজের জন্য এত কথার প্রয়োজন হয় না, দরকার হয় শুধু স্বচ্ছ মানসিকতা।
যার ঘাটতি হয়তো প্রতিনিয়তই থেকে যায়, যার কারণে মাঝেমধ্যে মেসেঞ্জার গ্রুপে নানা রকম কথাবার্তার সৃষ্টি হয়। অবশেষে বাধ্য হয়ে স্থানীয় এলাকার মেসেঞ্জার গ্রুপে গতকাল নিম্নোক্ত কথাগুলো বলে দিয়েছি।
কারো সঙ্গেই কোনো বৈরিতাপূর্ণ সম্পর্ক নেই, যা আছে বলা যায় আন্তরিকতাপূর্ণ। যা সম্ভব হয়েছে সবার বিপ্লবী ও স্বেচ্ছাসেবী মানসিকতার জন্য।
এটা সত্য, এখানে নানান ধরনের দল-মতের কিংবা বর্ণের মানুষ আছে, তবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে স্বচ্ছ মানসিকতা পোষণ করাই তো প্রকৃত মানুষের কাজ।
কতটুকু প্রকৃত মানুষ হতে পেরেছি তা জানি না, তবে সেই চর্চা হয়তো সবাই টুকটাক কমবেশি করছি বা করি। তারপরও ভুলের ঊর্ধ্বে কেউ না।
কিছু বিচ্ছিন্ন ঘটনার পর থেকে অনেকেই স্বেচ্ছায় এখান থেকে চলে গিয়েছেন, হয়তো আরও অনেকেই চলে যেতে পারেন কিংবা আরও অনেকেই নতুন করে যুক্ত হতে পারেন—সেটাও নির্ভর করছে আপনাদের ওপর।
তবে দিনশেষে এতটুকুই বলার, প্রকৃত মানুষ হওয়ার একটাই শর্ত—নিঃস্বার্থভাবে মনুষ্যত্বের চর্চা করা।
প্রকৃত অর্থেই মানুষ হওয়া সত্যিই কঠিন থেকে কঠিনতর কাজ।
অফুরন্ত ভালোবাসা সবার জন্য।
ভুল-ত্রুটি মার্জনীয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




