টিকে থাকা।
কতজন যে ছেড়ে গিয়েছে, তার কোনো হিসাব রাখিনি। মানুষ আসলে সময়েই প্রিয় হয়ে ওঠে, আবার কালক্রমে হারিয়ে যায়।
গত এক-দু যুগ আগে যাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ পরিচয় ছিল, তাদের সঙ্গে কি এখন রোজ নিয়ম করে কথা হয়, যেমনটা বিগত সময়ে হয়েছিল? এই প্রশ্নের যৌক্তিক উত্তর আপনার কাছেই আছে।
কত কিছুই তো প্রতিনিয়ত পরিবর্তন হয়, সেই তালিকায় যদি কাছের মানুষগুলো নিজেদের রাস্তা পরিবর্তন করে ভিন্ন পথে হাঁটে, তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। কেননা সবাই তো একরকম হবে না, এটাই তো স্বাভাবিক।
আচ্ছা, ভিন্নমতের কারণে কতজনকে সাধুবাদ জানাতে পেরেছেন, এটা একবার ভেবে বলুন তো? নাকি ক্রমাগত অন্তঃসারশূন্য হয়ে যাচ্ছেন?
কেউ পাশে থাকবে না—এটাই নিয়তি কিংবা বাস্তবতা। একাই চলতে হবে পথ, এটাই মুখ্য বিষয়।
গততে যা হয়েছে, তা যদি বারবার পুনরাবৃত্তি হয়, তাহলে কেমন দেখায়? এটাও কিন্তু ভাবনার বিষয়।
মানুষ আসলে একা চলতে পারে না, সামাজিকতার বেড়াজালে প্রতিনিয়তই সে কোনো না কোনোভাবে আটকে যায়। তাই চলতি পথে কাউকে না কাউকে সঙ্গে করেই হাঁটতে হয়।
তবে যেরকম বিষবাষ্প আশেপাশে ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রতিটা কাছের সম্পর্ক এমনিতেই নিষ্প্রাণ হয়ে যাচ্ছে, তাতে আসলে হাজারো কষ্ট হলেও একা চলাই উত্তম।
একটু খেয়াল করে দেখুন, যারাই একা চলা শিখে গিয়েছে, তারাই কোনো না কোনোভাবে নিজের মতো করে টিকে আছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




