টমেটো সহ টমেটো গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মুলক একটি পোস্ট শেয়ার করবো। আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফিটি হলো টমেটো গাছের ফটোগ্রাফি। কিছুদিন আগে তোমাদের সাথে এই টমেটো গাছের ফুলের ফটোগ্রাফি আমি শেয়ার করেছি।আজকে তোমাদের সাথে যে টমেটো গাছের ফটোগ্রাফি শেয়ার করব টমেটো গুলো খুব বেশি বড় ছিল না।এই টমেটো গুলো কাঁচ ছিল। এই টমেটোগুলো আমার টমেটো বাগানের জন্ম নেওয়া প্রথম টমেটো। এই গাছগুলোর সেরকম বিশেষ কোন যত্ন নিতে হয়নি। যত্ন ছাড়াই গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে এবং গাছে অসংখ্য ছোট ছোট টমেটো ধরেছে। তারমধ্যে যে কয়েকটা টমেটো মোটামুটি একটু বড় হয়েছে তারই ফটোগ্রাফি করেছি আমি। এই টমেটো গাছের বীজ আমি একটু নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। বীজগুলো লাগানোর পরে অনেক গাছ হয়েছিলো তবে বেশিরভাগ গাছই মারা গেছিল। এর মধ্যে কিছু গাছ বড় হয়ে উঠেছে এবং তাতে অনেক টমেটো ধরেছে। আমি তো ভেবেছিলাম গাছে হয়তো টমেটো হবে না। কিন্তু কোন প্রকার যত্ন ছাড়াও গাছে বেশ ভালই টমেটো এবং টমেটোর ফুল এসেছে। সবুজ পাতার মাঝে এরকম ছোট ছোট সবুজ টমেটো দেখতে অনেক ভালো লাগছিল। জানিনা ক্যামেরায় কতটা ফোকাস করতে পেরেছি তবে সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরও চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর করে করার। যাইহোক, গতকাল ছাদে গিয়ে এই টমেটো গুলো দেখায় আমি কিছু ফটোগ্রাফি করে নেই। যেই ফটোগ্রাফি গুলো আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।

IMG_20250529_125445_2.jpg

IMG_20250529_125453.jpg

IMG_20250529_125445.jpg

IMG_20250529_125444.jpg

IMG_20250529_125444_2.jpg

IMG_20250529_125454.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Original image no longer available

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Original image no longer available

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

টমেটো বেশিরভাগ সময় বাজারে দেখা হয়ে থাকে৷ তবে যেভাবে আপনি আজকে এই টমেটো সহ টমেটো গাছ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে আরো অনেক বেশি ভালো লাগছে। সব সময় এর মতো আজকেও আপনি একেবারে ভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং এখানে আপনি একের পর এক ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ যা দেখে অনেক ভালো লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷