বান্দরবান ভ্রমন: মেঘদূত গার্ডেন ক্যাফেতে কিছুসময়।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১১ ই জানুয়ারি, মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000178487.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণের- মেঘদূত গার্ডেন ক্যাফেতে কিছুসময় কাটানো মুহূর্ত শেয়ার করবো।



20240119_203631.jpg

আমরা বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষ করে সন্ধ্যার সময়ে বান্দরবান মেইন শহরে চলে এসেছিলাম। রাতে থাকার জন্য বান্দরবান মেইন শহরের হিলটন হোটেলে আমাদের জন্য রুম বুকিং করা ছিল। আমরা আজকে খুব সকালে বান্দরবানে আসার পরে ঘোরাঘুরি তেমন একটা সুযোগ পায়নি বললেই চলে। তাই নীলাচল পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষ করে এসে বান্দরবান শহরটা একটু ঘুরে দেখেছিলাম।

20240119_203636.jpg

আমাদের এক পরিচিত ভাই বান্দরবান আর্মি ক্যান্টনমেন্ট এ চাকরি করতো। তার কাছে ফোন দিয়ে জানালাম যেz আমরা বান্দরবানে ঘুরতে এসেছি তারপর তিনি আমাদেরকে ক্যান্টনমেন্টের ক্যাফেতে যাওয়ার জন্য রিকুয়েস্ট করল। আমরা সবাই দুইটা অটো ভাড়া করে ক্যান্টনমেন্টে মেঘদূত ক্যাফেতে পৌঁছালাম।

20240119_203616.jpg

সত্যি বলতে এরকম বাড়ি থেকে অনেক দূরে এসেও যদি পরিচিত ব্যক্তির সাথে দেখা হয় বিষয়টা বেশ দারুন লাগে। আমরা যেমন মনের ভিতরে ভালো অনুভব করছিলাম তেমনি আমাদের মত সেই আর্মি ভাইটা আমাদেরকে পেয়ে বেশ খুশি হয়েছিল। আমাদের বাংলাদেশের ভিতরে রাঙামাটি বান্দরবান এবং খাগড়াছড়িতে যে, কোন চাকরি করা বেশ কঠিন।

20240119_201208.jpg

আমরা মেঘদুত গার্ডেন ক্যাফেতে বসে অনেকটা সময় গল্প করলাম। সেনাবাহিনীর পরিচালিত এই ক্যাফে বাইরে থেকে যেমনটা দেখতে সুন্দর ছিল ভিতরেও অনেক সুন্দর পরিবেশ। আমরা যাওয়ার পরে প্রথমে আমাদের সবার জন্য স্পেশাল সমচা এবং সিঙ্গারা অর্ডার করলো।

20240119_201149.jpg

তারপর সেটা খাওয়া শেষ হলে সবার জন্য কফির অর্ডার করা হলো। আমরা সবাই মিলে একসাথে কফি খাইতে খাইতে গল্প গুজব করলাম। আর তাছাড়াও আমরা আগামীকাল কিভাবে কোথায় কোথায় ভ্রমণ করব সেসব বিষয় নিয়ে সেই পরিচিত আর্মি ভাইয়ের কাছে শেয়ার করলাম।

20240119_195229.jpg

তারপর আমাদের পরিচিত আর্মি ভাই আমাদেরকে ভ্রমণের বিষয়ে অনেক কিছুই জানালো আমরা সেগুলো মন মত শুনলাম। আমার কাছে মনে হয় বাংলাদেশের যতগুলো ভ্রমণ জায়গা রয়েছে সব থেকে কঠিন এবং রোমাঞ্চকর ভ্রমণ হলো বান্দরবান ভ্রমন। যাইহোক আমরা মেঘদুত ক্যাফেতে সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করে হোটেল হিলটন এসে রাত্রি যাপন করি।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৮ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000178671.jpg1000178670.jpg1000178669.jpg
 last year 

সবচেয়ে রোমাঞ্চকর আর মজার ভ্রমণের স্থান বান্দরবান। সেখানে ঘুরতে যাওয়ার পাশাপাশি বান্দরবানের স্পটগুলো সম্পর্কে ভাইয়ের কাছ থেকে ভালোই তথ্য নিতে পেরেছিলাম। আজকের এই পোষ্টের মাধ্যমে সেই পুরনো দিনের স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল।

 last year 

পুরনো স্মৃতিগুলো আবার জাগিয়ে তোলার জন্যই এই পোস্টটা করেছি। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 last year 

আর্মির দ্বারা পরিচালিত বলে ক্যাফেটি সুন্দর এবং সুসজ্জিত। আসলে এমন পরিচ্ছন্ন ক্যাফেতে বসে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালই লাগে। আর আপনারা দেখছি কফি নিয়ে বসে বেশ ভালই সময় কাটিয়েছেন। ক্যাফেতে বসে বন্ধুরা কফি খাওয়ার আমেজটাই আলাদা।

 last year 

হ্যাঁ দাদা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ক্যাফেতে বসে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আমরা সবাই মিলে এখানে দারুন সময় কাটিয়েছিলাম। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

বান্দরবানের এত সুন্দর একটি ভ্রমণ এর পোস্ট শেয়ার করেছেন এবং সেখানে ভ্রমণ করার এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকে এখানে সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে৷ তেমনি এখানে আপনি এটি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে একেবারে অসাধারণ একটি মুহূর্ত দেখতে পেলাম৷ সুন্দর কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আপনি এই সব জায়গাগুলো আমাদের মাঝে পরিচিত করে তুলেছেন৷

 last year 

বান্দরবান ভ্রমণের দারুন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা এই ক্যাফেতে বসে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

দূর এলাকা ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। আপনারা দেখি বান্দরবান ঘুরতে গিয়ে মেঘদূত গার্ডেন ক্যাফেতে অবস্থান করলেন। আসলে দূরের জায়গাতে পরিচিত লোক পাওয়া গেলে তো এমনিতে ভালো লাগে। যাই হোক আপনারা ঘুরতে গিয়ে সিঙ্গারা এবং কফি ও খেলেন। ভালো লাগলো আমার আপনার ভ্রমণ পোস্ট পড়ে।

 last year 

হ্যাঁ আপু দূর এলাকার ঘুরতে এমনিতেই অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।