মাটির টান পর্ব-১

in আমার বাংলা ব্লগyesterday


আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে। আশা করি আমার এই পুরো গল্পটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।

15157.jpg

15156.jpg

15158.jpg


গ্রামকে শুধু চোখে দেখা যায় না গ্রামকে অনুভব করতে হয়। এখানে প্রতিটি পথ প্রতিটি গাছ প্রতিটি খেতের সাথে জড়িয়ে থাকে হাজার গল্প। সকালে যখন সূর্যের আলো ধীরে ধীরে মাটিতে পড়ে তখন মনে হয় নতুন একটা দিন শুরু হচ্ছে একদম নতুন আশায়। গ্রামের পথগুলো অনেক সময় কাঁচা হয়। বৃষ্টির দিনে সেই পথে কাদা জমে যায় আবার শীতের দিনে সেই পথ শুকিয়ে শক্ত হয়ে যায়। এই পথ দিয়েই মানুষ প্রতিদিন চলাফেরা করে।


15154.jpg

15155.jpg

15153.jpg


স্কুলে যায় ছোট ছোট বাচ্চারা মাথায় ব্যাগ নিয়ে। তাদের হাসি খুশি মুখ দেখলে মন ভালো হয়ে যায়। গ্রামের হাট বাজারের আলাদা একটা সৌন্দর্য আছে। সপ্তাহে এক বা দুই দিন হাট বসে। তখন চারপাশের মানুষ জড়ো হয়। কেউ সবজি বিক্রি করে কেউ মাছ কেউ আবার নিজের হাতে তৈরি জিনিস নিয়ে আসে। এই হাট শুধু কেনাবেচার জায়গা না এটা মানুষের মিলনমেলা।এটাই ছিল আমার আজকের পর্বের গল্প। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বতে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png