ভিডিওগ্রাফি পোস্ট || বোট থেকে ধারণকৃত কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



20241115_121832.jpg



এই ভিডিওগ্রাফিটা আমি বোটে বসে ক্যাপচার করেছিলাম। অর্থাৎ আমরা বোটে চড়ে যখন কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করছিলাম, তখন ভাবলাম যে কিছু ভিডিওগ্রাফি ক্যাপচার করা যাক এবং ভিডিওগ্রাফি গুলো মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্যই ক্যাপচার করা। যাইহোক আমরা পলওয়েল পার্কে মোটামুটি অনেকক্ষণ ঘুরাঘুরি করে, তারপর বোটে চড়ে শুভলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বোটে চড়ে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দারুণ লাগে। তবে বোটের শব্দটা আমার কাছে বিরক্ত লেগেছিল। যেহেতু আমরা সারাদিনের জন্য বোট ভাড়া করেছিলাম, সেহেতু প্রায় সারাদিনই বোটের শব্দ সহ্য করতে হয়েছে। পলওয়েল পার্ক থেকে আমরা সোজা শুভলং ঝর্ণার দিকে চলে গিয়েছিলাম। তারপর আসার পথে বোট থেকে নেমে নেমে বেশ কিছু দর্শনীয় স্থান ভিজিট করেছিলাম। সেদিন কাপ্তাই লেকে প্রচুর বোট দেখেছিলাম। অনেকে শুভলং ঝর্ণার দিকে যাচ্ছিলো,আবার অনেকে শুভলং ঝর্ণা দেখে ব্যাক করছিলো। তবে মেঘলা দিনে কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য দারুণভাবে উপভোগ করেছিলাম।


Notes_241115_115522_c2e.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। বোটের সাউন্ড ছিলো বলে আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন বোটের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_241115_115750_aae.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৫.১১.২০২৪
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া আপনারে দেখে মনে হয় আপনি একজন ভ্রমণ প্রিয় মানুষ। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বোট থেকে ধারণকৃত কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার ধারণ করা কাপ্তাই লেকের সৌন্দর্যের ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো। কোন একদিন যাবো আমি ও।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই,আমি ভ্রমণ প্রিয় একজন মানুষ। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাপ্তাই লেকের চমৎকার ভিডিওগ্রাফি করেছেন ভাই। প্রকৃতির সৌন্দর্য বরাবরই ভীষণ ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই প্রকৃতিকে ভালোবাসা। কাপ্তাই লেক যদিও বা কখনো যাওয়া হয়নি তবে আপনার ভিডিওগ্রাফি থেকে খুবই সুন্দর ভাবে এবং মজা করে উপভোগ করলাম। ভিডিওগ্রাফিতে সেট করা মিউজিক টিও চমৎকার ছিল কিন্তু মিউজিক টি তে কি সব বলছিল আমার সব মাথার উপর দিয়ে গেল ভাইয়া হা হা হা। যাইহোক কাপ্তাই লেকের ভিডিওগ্রাফিটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সময় পেলে অবশ্যই কাপ্তাই লেক ঘুরে আসবেন। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বোট থেকে খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। কাপ্তাই লেকের সৌন্দর্যটা সত্যিই মনমুগ্ধকর। বেশ ভালো লাগলো আপনার আজকের ভিডিওগ্রাফি টা দেখে। ব্যাকগ্রাউন্ড মিউজিক টাও ভীষণ সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

মিউজিকটা আমারও খুব ভালো লেগেছে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

কাপ্তাই লেকের ভিডিওগ্রাফি দেখে তো আমার মনে হচ্ছে আপনি কোন নদীতে বোর্ডিং করছেন। কি বিশাল লেক। আশেপাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। ভিডিওগ্রাফির পাশাপাশি ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। তবে জলটা কিন্তু পরিষ্কার নয় বেশ ঘোলাটে মনে হচ্ছে দেখে। জানিনা ক্যামেরাতে এমন এসেছে না সত্যি কারের ঘোলাটে।

 2 years ago 

সেখানকার মাটি লাল বলে,পানি এমন ঘোলাটে দেখা যায়। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাপ্লাই লেকের চারিপাশে পরিবেশ টা দেখছি খুবই সুন্দর খুবই চমৎকার। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। সঙ্গে সঙ্গে ভিডিওগ্রাফি টাও দারুণ ছিল ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে এমন সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

হ্যাঁ ভাই কাপ্তাই লেকের চারপাশের পরিবেশটা দারুণ। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।