ভিডিওগ্রাফি পোস্ট || চা বাগানের অপরূপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



Notes_250307_191403_6f1.jpg



এই ভিডিওগ্রাফিটা গত বছর শ্রীমঙ্গল থেকে ক্যাপচার করেছিলাম। আমরা মাধবপুর লেকের দিকে ঘুরাঘুরি করে, নুর জাহান চা বাগানের দিকে গিয়েছিলাম। নুর জাহান চা বাগান আসলেই খুব সুন্দর। প্রথমে সেখানে গিয়ে দেখলাম যে বিশাল বড় একটি খোলামেলা জায়গা। জায়গাটি দেখে আমাদের খুব ভালো লেগেছিল। তাই সেখানে গাড়ি পার্কিং করে, একটু হাঁটাহাঁটি করে চারপাশের সৌন্দর্য দেখার চেষ্টা করলাম। তো হাঁটাহাঁটি করার সময় দেখলাম যে, খুব সুন্দর একটা রাস্তা রয়েছে চা বাগানের উপরে ওঠার জন্য। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম সেই রাস্তা দিয়ে উপরে উঠে, চা বাগানের সৌন্দর্য দেখবো। তাছাড়া উপর দেখে চা বাগান দেখতে কেমন লাগে, সেই অভিজ্ঞতাও অর্জন করা যাবে। তো আমরা সবাই যখন সেই রাস্তা দিয়ে উপরে ওঠা শুরু করলাম, তখন পিছন থেকে এক লোক আমাদেরকে ডাকলো। আমরা সেই লোকের ডাক শুনে থামলাম এবং লোকটা আমাদের সামনে এসে বললো, নুর জাহান চা বাগানের উপরে বহিরাগতদের ওঠা একেবারে নিষেধ। যারা সেই চা বাগানে কাজ করে, একমাত্র তারাই উপরে উঠতে পারে। মূলত সেই লোকটা সেই চা বাগানে কাজ করে। এটা শুনে তো আমাদের কিছুটা মন খারাপ হয়ে গেলো। কারণ সেই চা বাগানটা আসলেই খুব সুন্দর। তাই ইচ্ছে ছিলো উপরে উঠে চা বাগানের অপরূপ সৌন্দর্য দারুণভাবে উপভোগ করার।


Notes_250307_191405_d4a.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৭.৩.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250307_142705660.jpg

 last year 
 last year 

শ্রীমঙ্গলের চা বাগানের ভিডিওগ্রাফি আপনি দারুণ সুন্দরভাবে ক্যামেরাবন্দি করেছেন ভাই। আপনার পোস্টে এর আগেও শ্রীমঙ্গলের ছবি দেখেছি। জায়গাটি যে খুব সুন্দর তার ছবিতেই বুঝতে পারি। আর এখন ভিডিওগ্রাফি করে আপনি ভীষণ সুন্দরভাবে সেই জায়গার সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরেছেন।

 last year 

জায়গাটি আসলেই খুব সুন্দর ভাই। ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে চা বাগানের এই সবুজ বাগানের ভিতর আমার খুব ভালো লাগে। কেননা চারিদিকে শুধুমাত্র ঘন জঙ্গলে ভরা চা গাছ। দারুন দারুন কতগুলো ফটোগ্রাফি যেমন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ঠিক তেমন একটি সুন্দর ভিডিও আমাদের মাঝে আজ আপনি শেয়ার করেছেন।

 last year 

চেষ্টা করেছি সুন্দর একটি ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে চা বাগানের সৌন্দর্য অপরূপ সুন্দর। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চা বাগানের অপরূপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার মাধ্যমে আজকে চা বাগানের খুবই সুন্দর সৌন্দর্য উপভোগ করলাম। আসলে এরকম পরিবেশের মধ্যে সময় উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে।

 last year 

আসলেই এমন পরিবেশে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আগে কখনও চা বাগান দেখা হয় নাই আমার। চমৎকার লাগল আপনার ভিডিওগ্রাফি টা ভাই। চা বাগানের প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগ্রাফি টা চমৎকার করেছেন আপনি। খুবই সুন্দর লাগল দেখতে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। ভিডিওগ্রাফিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।