ভিডিওগ্রাফি পোস্ট || ওয়াকওয়ে থেকে সকালবেলা ধারণকৃত মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



20250226_090346.jpg



এই ভিডিওগ্রাফিটা আমি গত পরশুদিন সকাল বেলা ক্যাপচার করেছিলাম। আমি সকাল ৯ টার দিকে নবীগঞ্জ ঘাটের দিকে গিয়েছিলাম। তো সেই ঘাট দিয়ে নদী পার হওয়ার আগে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করা যাক। কারণ শীতলক্ষ্যা নদীর তীরে খুব সুন্দর ওয়াকওয়ে রয়েছে। সকালে হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাছাড়া চোখের সামনে যেহেতু এতো সুন্দর ওয়াকওয়ে ছিলো, তাই সুযোগটা হাতছাড়া করিনি আমি। যাইহোক ওয়াকওয়ে দিয়ে যখন হাঁটা শুরু করলাম, তখন সত্যিই খুব ভালো লেগেছিল। কারণ হালকা বাতাস বয়ে যাচ্ছিলো তখন। তাছাড়া শীতলক্ষ্যা নদী দিয়ে তখন জাহাজ,ট্রলার এবং নৌকা চলাচল করছিলো। যা দেখতে খুবই ভালো লাগছিলো। একটু সামনে যেতেই খেয়াল করলাম বেশ কয়েকটি ছেলে ক্রিকেট খেলছে। তাদের খেলার মাঠটা খুব সুন্দর। এখন তো খেলাধুলা করার জন্য মাঠ-ই পাওয়া যায় না। সেই হিসেবে তাদের ভাগ্য খুব ভালো। তাদের খেলা দেখে আমার বেশ কিছু স্মৃতি মনে পড়ে গেলো। কারণ একসময় আমরাও এভাবে ক্রিকেট খেলতাম শীতলক্ষ্যা নদীর তীরে। যাইহোক আমি বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, ট্রলার দিয়ে শীতলক্ষ্যা নদী পার হয়ে গিয়েছিলাম। আসলে নদীর পাড়ে সকাল এবং বিকেল বেলা সময় কাটানোর মজাই আলাদা।


20250226_090340.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


20250226_090318.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৮.২.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

Notes_250228_192814_88b.jpg

 last year 
 last year 

আপনার ভিডিও গ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া ভিডিও এর মাধ্যমে আসলে অনেক কিছু দেখা যায় যা ফটোগ্রাফি এর মাধ্যমে হয় না।জায়গা গুলো দেখতে অসাধারণ ছিল। আবার পাশাপাশি সুন্দর বর্ননা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ভিডিও গ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

শীতলক্ষ্যা নদীর তীরে সুন্দর ওয়াকওয়ে রয়েছে। সেখান থেকে খুব চমৎকার ভিডিওগ্রাফি ধারণ করেছেন ভাইয়া। ভিডিওগ্রাফির সাথে মিউজিকের কম্বিনেশনটা বেশ দারুন হয়েছে। ভিডিওগ্রাফির সাথে সাথে দেখতে চমৎকার কিছু ফটোগ্রাফিও শেয়ার করে নিয়েছেন। আপনার ধারণ করা ভিডিওগ্রাফিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সকাল বেলার এরকম অপরূপ দৃশ্য আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

ভিডিওগ্রাফিটা দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ওয়াকওয়ে থেকে সকালবেলা সুন্দর ভিডিওগ্রাফি তুলে আমাদের মধ্যে পোস্ট করলেন। সকালবেলায় তোলা ভিডিও সব সময় অন্যান্য সময়ের থেকে অনেক সুন্দর হয়। আর আপনি যথেষ্ট সযত্নে এই ছবিগুলি ধারণ করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। নদীর পাড়ে এই ধরনের রাস্তা গুলি দিয়ে এটাই এতে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে

 last year 

ঠিক বলেছেন দাদা, সকালবেলা ক্যাপচার করা ভিডিওগ্রাফি গুলো আসলেই খুব সুন্দর হয়। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমি যখন যেখানে ফটোগ্রাফি করার জন্য মোবাইলের ক্যামেরা ধরে তখন চেষ্টা করে থাকি সেই জায়গা থেকে দু একটা ভিডিও ধারণ করতে। ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফি গুলো পুনরায় দেখার সুযোগ এনে দেয় এবং অন্যকে দেখার সুযোগ তৈরি করে। অস্থির সেভাবে আপনিও অনেক সুন্দর ভিডিও ধারণ করে দেখার সুযোগ এনে দিয়েছেন আমাদের। ভালো লাগলো আপনার ধারণা করা সুন্দর এই ভিডিওটা দেখে।

 last year 

আমিও মাঝেমধ্যে কিছু কিছু জায়গায় গিয়ে একের অধিক ভিডিওগ্রাফি ক্যাপচার করে থাকি। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ভিডিওগ্রাফি সত্যিই চমৎকার হয়েছে ভিডিওর মাধ্যমে যে প্রাণবন্ত অনুভূতি পাওয়া যায়, তা ফটোগ্রাফির চেয়ে অনেক গভীর হয়, আর আপনি সেটাই দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যগুলো অসাধারণ ছিল, আর আপনার সুন্দর বর্ণনা পুরো অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলেছে। এমন সুন্দর ভিডিও আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আপু,ভিডিওগ্রাফি দেখলে প্রাণবন্ত অনুভূতি পাওয়া যায়। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।