ভিডিওগ্রাফি পোস্ট || রাঙ্গামাটির কাপ্তাই লেকের মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



Notes_241101_210540_4be.jpg



এই ভিডিওগ্রাফিটা আমি বোটে চড়ে রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে ক্যাপচার করেছিলাম। আমরা সকাল বেলা বোট ভাড়া করে, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের নিচে থেকে বোটে চড়লাম। আমরা সারাদিনের জন্য বোট ভাড়া করেছিলাম বেশ কয়েকটি স্পটে ঘুরাঘুরি করার জন্য। তো আমরা সেদিন সকালে ভালোভাবে নাস্তা করিনি বলে,প্রথমে ভাবলাম ভালোভাবে নাস্তা করবো। তারপর বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করবো। তো প্রথমে বোটে চড়ে একটি বাজারের ঘাটে চলে গেলাম। বাজারের নামটা আমার সঠিক মনে পড়ছে না। তো সেই ঘাটে যেতে যেতে আমরা চারপাশের সৌন্দর্য দারুণভাবে উপভোগ করতে লাগলাম। মোটামুটি অল্প সময়ের মধ্যেই আমরা সেই ঘাটে পৌঁছে গেলাম। তারপর ৩ জন বন্ধু বাজারে চলে গেলো সবার জন্য নাস্তা কিনে আনতে। কিন্তু নাস্তা নিয়ে আসতে তারা প্রচুর সময় লাগিয়ে দেয়। নাস্তা নিয়ে আসার পর তাদের কাছ থেকে জানতে পারলাম হোটেলে নাকি প্রচুর ভিড় ছিলো। তাছাড়া তারা আসার সময় ১ কেজি বড় বড় সাইজের কালো জাম কিনে এনেছিল। জামগুলো খেতে এককথায় দুর্দান্ত লেগেছিল। জামগুলো যেমন বড় ছিলো, তেমনি অনেক মিষ্টি ছিলো। যাইহোক আমরা বোটে বসে নাস্তা করতে করতে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছিলাম।


Notes_241101_210541_9c7.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো, তাই আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন সেই শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_241101_210543_f81.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১.১১.২০২৪
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

রাঙামাটিতে আমার যাওয়ার অনেক ইচ্ছা। কিন্তু একা একা যাইতে ইচ্ছা করে না। তবে কোন একদিন বন্ধু বান্ধবীদের সাথে রাঙামাটি ঘুরতে যাবো। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রাঙ্গামাটির কাপ্তাই লেকের মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও টির মাধ্যমে রাঙ্গামাটির কাপ্তাই লেকের সৌন্দর্য দেখার সুযোগ হলো।

 2 years ago 

একা একা এমন জায়গায় যেতে আসলেই ভালো লাগে না। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নদীর ভিডিওগ্রাফিটি অসাধারণ করেছেন ভাই। দেখতে বড় ভালো লাগছিল। বাংলা মানেই এমন সুন্দর নদী নালা খাল বিল। আপনি যেন সেই জীবনানন্দের বাংলাকে আমাদের সামনে তুলে ধরলেন। এত সুন্দর নদীর জলে কুল পাওয়া দায়। যেন নৌকায় চলে যেতে ইচ্ছে করে নাগালের বাইরে।

 2 years ago 

কাপ্তাই লেকটা অনেক সুন্দর দাদা। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া সুন্দর কোন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ইচ্ছে করে কিংবা ভিডিও করতে ইচ্ছা করে। আপনি তো দেখছি অনেক সুন্দর করে ভিডিও করেছেন। দারুন ভাবে ভিডিও করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আসলে সুন্দর সুন্দর জিনিস ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার মজাই আলাদা। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর একটি স্থান ভ্রমণ করে দেখিয়েছেন আপনি। আপনার এই ভ্রমণ স্থান দেখে ভালো লাগলো। পাশাপাশি ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। দারুন ভাবে ক্যাপচার করেছেন সবকিছু।

 2 years ago 

চেষ্টা করেছি ভিডিওটা দারুণভাবে ক্যাপচার করতে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাপ্তাই লেক জায়গাটা বেশ জনপ্রিয়।যদিও আমি কখনও যায়নি। তবে এখানের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। দারুণ করেছেন ভিডিওগ্রাফি টা। সত্যি অসাধারণ লাগল। এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, এমন মনোমুগ্ধকর দৃশ্য সবাইকে মুগ্ধ করে থাকে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ভিডিওগ্রাফিতে সব সময় নতুন কিছু দেখতে পায় আমরা। আপনি দেখতেছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের নিচে থেকে বোট করে চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। আর রাঙ্গামাটির কাপ্তাই লেকের জায়গাটি এমনিতে সুন্দর। ধন্যবাদ এত সুন্দর করে ভিডিওগ্রাফিটি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবসময়ই চেষ্টা করি নতুন নতুন কিছু ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে রাঙ্গামাটির অনেক সৌন্দর্য দেখতে পেলাম। এত সুন্দর একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

রাঙ্গামাটির সৌন্দর্য আসলেই মুগ্ধ করার মতো। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।