ভিডিওগ্রাফি পোস্ট || শ্রীমঙ্গলের দার্জিলিং টিলার নিচের অংশের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারো ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পরলে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।


Notes_240608_144122_8b9.jpg


এই ভিডিওগ্রাফিটা আমি করেছিলাম শ্রীমঙ্গলের দার্জিলিং টিলার নিচে থেকে। কিছুদিন আগে আপনাদের সাথে দার্জিলিং টিলার উপরের অংশ এবং উপর থেকে ক্যাপচার করা দারুণ একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছিলাম। তাই আজকে ভাবলাম দার্জিলিং টিলার নিচের অংশের ভিডিওগ্রাফি শেয়ার করি। আসলে দার্জিলিং টিলার উপরের অংশ যেমনটা সুন্দর,তেমনি নিচের অংশটাও খুব সুন্দর। যাইহোক আমরা দার্জিলিং টিলার দিকে পৌঁছানোর পর গাড়ি পার্কিং করে,আমি চারপাশের চমৎকার কিছু দৃশ্য ক্যাপচার করেছিলাম। তারপর দার্জিলিং টিলার উপরের অংশে যাওয়ার জন্য, উপরের দিকে উঠতে লাগলাম। ঈদের পরের দিন গিয়েছিলাম বলে মানুষের আনাগোনা ছিলো প্রচুর। সেটা ভিডিওগ্রাফিটা দেখেই আপনারা বুঝতে পারবেন।


Notes_240608_144123_23f.jpg


যাইহোক দার্জিলিং টিলার উপরে উঠার আগে,সেখানে দারুণ একটি জায়গা রয়েছে। সেখানে উঠে খোলামেলা পরিবেশটা ভীষণ উপভোগ করেছি। চারিদিকে সবুজ গাছগাছালি ছিলো প্রচুর। তাছাড়া চা বাগান এবং পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সেখানে কিছু হকার বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছিল। যদিও আমরা সেখান থেকে কিছু কিনে খাইনি। তখন প্রচন্ড রোদ ছিলো বলে,দার্জিলিং টিলার নিচের অংশে ঘুরাঘুরি করতে খুব বেশি ভালো লাগেনি। তবে বিকেল বেলা সেই জায়গায় সময় কাটাতে ভীষণ ভালো লাগবে। যাইহোক রোদের কারণে সেখান থেকে তাড়াতাড়ি দার্জিলিং টিলার উপরে উঠে গিয়েছিলাম। কারণ দার্জিলিং টিলার উপরে অনেক গাছ রয়েছে এবং সেখানে গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লেগেছিল।


Notes_240608_144127_d2d.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষের চিৎকার চেচামেচির সাউন্ড ছিলো কিছুটা, তাই আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে গান অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন সেই শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_240608_144125_c25.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৮.৬.২০২৪
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভিডিওগ্রাফি টা অসাধারণ ছিল ভাইয়া। বিশেষ করে উপর থেকে নিচের দিকের দৃশ্য গুলো দেখতে আরো বেশি ভালো লাগছিল। পুরো চারপাশটা সবুজ। পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও এবং খুব সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। এছাড়াও আপনি আপনার অনুভূতিটা খুব সুন্দর ভাবে আপনার পোস্টে তুলে ধরেছেন। আসলে পাহাড়ে যেতে আমাদের সবার খুব ভালো লাগে। বিশেষ করে এই গরমের সময় পাহাড়ে গেলে মনে হয় মনটা শীতল হয়ে আসে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আজকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ দাদা পাহাড়ে বেড়াতে গেলে মনটা একেবারে শীতল হয়ে যায়। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। আপনি শ্রীমঙ্গলে ভ্রমণ করেছেন। এবং সেখান থেকে খুব সুন্দর করে এই ভিডিও ধারণ করেছেন এবং এটি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর ভিডিওগ্রাফি করেছেন শ্রীমঙ্গলের দার্জিলিং টিলার নিচে। শুনেছি শ্রীমঙ্গল জায়গাটি অনেক সুন্দর।আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে জায়গাটি দেখতে পারলাম কত চমৎকার। খুব সুন্দর ভাবে ভিডিওগ্রাফি টি উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু শ্রীমঙ্গল আসলেই খুব সুন্দর। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন।আপনি শ্রীমঙ্গল ভ্রমণ করেছেন এবং অনেক সুন্দর ভিডিও ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি ভিডিওগ্রাফির সাথে কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ভাইয়া ঠিকই বলেছেন কোন কাজে উৎসাহ পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়।

 2 years ago 

দার্জিলিং টিলা নামটা বেশ দারুণ তো। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো এবং ভিডিওগ্রাফি টা। কী চমৎকার পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ব‍্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ঠিকই করেছেন কোলাহল কানে আসলে ভিডিও টা ভালো লাগত না। বেশ দারুণ লাগছে ভিডিওগ্রাফি টা এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

দার্জিলিং টিলা নামটা যেমন সুন্দর, জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর। যাইহোক পোস্টটি দেখে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।