ভিডিওগ্রাফি পোস্ট || পড়ন্ত বিকেলে ব্রিজ থেকে ধারণকৃত লেকের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



Notes_250117_114413_f91.jpg



গত মাসে এক শুক্রবার বিকেলে আমি এবং আমার ওয়াইফ আমাদের নারায়ণগঞ্জের আদমজী ঘুরতে গিয়েছিলাম। মূলত আমরা প্রথমে শীতলক্ষ্যা নদীর পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে,তারপর আদমজী চলে গিয়েছিলাম। সেখানে অনেক সুন্দর লেক রয়েছে। তাছাড়া বেশ কয়েকটি ব্রিজ তৈরি করা হয়েছে বিশাল এরিয়া জুড়ে। অনেকটা হাতিরঝিলের মতো তৈরি করা হয়েছে। তো বিকেলে এবং সন্ধ্যার পর অনেকেই সেখানে হাঁটাহাঁটি করতে যায়। ব্রিজের উপর দাঁড়িয়ে লেকের সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যায়। আসলে বিকেলে এমন জায়গায় সময় কাটাতে বেশিরভাগ মানুষেরই খুব ভালো লাগে। যদিও সেখানকার সবগুলো ব্রিজের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। সেনাবাহিনীরা দায়িত্ব নিয়ে পুরো প্রজেক্টের কাজ করাচ্ছে। ব্রিজ গুলোর কাজ শেষ হলে,অনেক মানুষ সেখানে ঘুরতে যাবে। এককথায় বলতে গেলে,বিনোদনের জন্য দারুণ একটি জায়গা হিসেবে পরিচিতি লাভ করবে তখন। আমরা সেখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত থেকে, তারপর প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছিলাম।


Notes_250117_114416_599.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_250117_114418_1ff.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৭.১.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250117_122930279.jpg

 2 years ago 
 2 years ago 

ব্রিজ থেকে ধারণকৃত দারুন সুন্দর একটি ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করলেন। এমন ধরনের ঝিলগুলোর পাশে বসে থাকতে খুব ভালো লাগে। আর আপনার ছবি এবং ভিডিওতে সম্পূর্ণ ঝিলের মনমুগ্ধকর চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে। আপনার পোস্টগুলো সবসময় বেশ পছন্দের হয় ভাই।

 2 years ago 

আমার পোস্ট গুলো আপনার কাছে এতো ভালো লাগে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আদমজিতে অবস্থানরত চমৎকার একটি লেকের পড়ন্ত বিকেলের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। পড়ন্ত বিকেলের এরকম দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার পোস্টের ফটোগ্রাফি গুলি ও চমৎকার ছিল ভাই। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাই পড়ন্ত বিকেলে এমন দৃশ্য দেখার মজাই আলাদা। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পড়ন্ত বিকেলে এ ধরনের জায়গা গুলোতে ঘুরতে যেতে ভালোই লাগে। আপনি ব্রিজের এবং লেকের খুব সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে ক্যাপচার করেছেন। খুবই ভালো লাগলো দেখে। সেখানে খুব দারুণ মুহূর্ত কাটিয়েছেন আপনারা। ভিডিওগ্রাফি টা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। ভিডিওগ্রাফিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

আমি শহরের চিত্র অনেক পছন্দ করি আবার শহরের পাশে থাকা লেক বা নদী দেখতে পছন্দ করি। আপনি অনেক সুন্দর ভাবে ভিডিওটা ধারণ করেছেন। ভিডিওর মাধ্যমে লেকের আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পারলাম। ভিডিওটা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

নদী এবং লেক দেখতে আমারও খুব ভালো লাগে। ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পড়ন্ত বিকেলে ব্রিজ থেকে ধারণকৃত লেকের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনি অনেক সুন্দর করে ধৈর্য ধরে ভিডিওগ্ৰাফি করেছেন দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

ভিডিওগ্রাফিটা দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো ভাই। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পড়ন্ত বিকেলে ব্রিজ থেকে ধারণকৃত লেকের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।আপনি অনেক সুন্দর করে ভিডিওগ্রাফি ধারণ করেছেন। ভিডিওগ্রাফির সাথে অনেক সুন্দর করে ফটোগ্রাফিও করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্টে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমি সবসময়ই চেষ্টা করি ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।