ভিডিওগ্রাফি পোস্ট || হাতিরঝিল লেকের চমৎকার বোটিং দৃশ্য

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।


Notes_250505_115700_0ec.jpg


এই ভিডিওগ্রাফিটা হাতিরঝিল লেকের পাশে থাকা ব্রিজের উপর দাঁড়িয়ে,বেশ কয়েক মাস আগে ক্যাপচার করেছিলাম। হাতিরঝিল লেকটা আমার কাছে দারুণ লাগে। ঢাকা শহরে এমন খোলামেলা জায়গা খুবই কম রয়েছে। তাই হাতিরঝিল লেকের দিকে গিয়ে মানুষজন মন ভরে নিঃশ্বাস নিতে পারে। তাছাড়া হাতিরঝিল লেকে বোটিং এর ব্যবস্থা রয়েছে। বিকেলে অনেকেই বোটে চড়ে হাতিরঝিল লেকের সৌন্দর্য উপভোগ করে থাকে। বিকেল বেলা বোটে চড়ার মজাই আলাদা। সেটা হোক নদীতে কিংবা লেকে। বিকেল বেলা হাতিরঝিল লেকের সামনে গেলেই দেখা যায়, মানুষজন সিরিয়াল ধরে জেটিতে উঠছে এবং জেটি থেকে বোটে চড়ছে। অনেকে বন্ধু বান্ধব নিয়ে বোটে উঠে,আবার অনেকে পরিবার নিয়ে বোটে চড়ে থাকেন। তবে হাতিরঝিল লেকের আশেপাশে বসবাস করা মানুষজন সেখানে বেশি যায়। তাছাড়া দূর দূরান্ত থেকে অনেকেই সেখানে ঘুরতে যায়। তবে হাতিরঝিল লেকের আশেপাশের পরিবেশটা দিনদিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই কর্তৃপক্ষের উচিত এই ব্যাপারে নজর দেওয়া এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। যাইহোক সেদিন আমরা বোটে না চড়লেও, এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছিলাম। আপনারা যারা ঢাকাতে থাকেন, তারা চাইলে বিকেলে হাতিরঝিল গিয়ে সময় কাটাতে পারেন। আশা করি বেশ ভালো সময় কাটাতে পারবেন।


Notes_250505_115708_a49.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_250505_115705_385.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ৫.৪.২০২৫
লোকেশনহাতিরঝিল,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

হাতিরঝিল লেকটি অসম্ভব সুন্দর দেখতে। পরিষ্কার স্বচ্ছ জল দেখতে অনেক বেশি ভালো লাগছে। আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে যেমন লেকের সৌন্দর্য ফুটে উঠেছে তেমনি ভিডিওতেও অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও এবং ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলেই দাদা হাতিরঝিল লেকটা খুব সুন্দর। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

হাতিরঝিল কখনো যাওয়া হয়নি। তবে এই সুন্দর দৃশ্য দেখে ভালো লাগলো ভাইয়া। আপনি অনেক সুন্দর করে এই দৃশ্যগুলো উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমি ইতিমধ্যে সোসিয়াল মিডিয়ার মধ্যে হাতিরঝিল লেকের ভিডিও দেখেছিলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে হাতিরঝিল লেকের চমৎকার বোটিং দৃশ্য‌ ভিডিও আকারে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 last year 

হ্যাঁ ভাই সোশ্যাল মিডিয়ায় হাতিরঝিল লেকের প্রচুর ভিডিওগ্রাফি রয়েছে। যাইহোক এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হাতিরঝিল লেকের চমৎকার বোটিং দৃশ্য শেয়ার করেছেন।এর আগেও আপনি হাতিরঝিলের কয়েকটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছিলেন তাঁর থেকে ও এই ভিডিওগ্ৰাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার ভিডিওগ্ৰাফির তুলনা হয় না ভাইয়া। এতো সুন্দর এবং মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। ভিডিওগ্রাফিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

হাতিরঝিল লেকটি সৌন্দর্যে পরিপূর্ণ। আপনার তোলা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে হাতিরঝিলের অবরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক ভালো লাগলো এত সুন্দর ভিডিওগ্রাফি দেখে ধন্যবাদ।

 last year 

হাতিরঝিলের অপরূপ সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো আপু। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

হাতিরঝিলের এই সৌন্দর্য সম্পর্কে আমি আগেও শুনেছিলাম৷ আজকে আপনার কাছ থেকে ভিডিওগ্রাফির মধ্য দিয়ে এত সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম যা দেখে খুব ভালই লাগছে৷ খুব সুন্দর ভাবে আপনার ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এখানে আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন যা পড়ে আরো বেশি ভালো লাগছে৷

 last year 

চেষ্টা করেছি হাতিরঝিলের চমৎকার দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে। গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।