ডাই পোস্টঃ- ক্লে এবং কার্ডবোর্ড ব্যবহার করে দরজার সামনের একটি ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ বিকেল,

আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনেরা। প্রিয় পরিবারের ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিশ্চয়ই পরিবার-পরিজনকে নিয়ে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। বন্ধুরা সুস্থ আছি এবং ভালো আছি এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রদত্ত বড় নেয়ামত। এই নিয়ামতের আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। সৃষ্টিকর্তা চাইলে হঠাৎ করে অসুস্থ করে দিতে পারে। আবার চাইলে উনি আমাদেরকে সুস্থ করে তুলতে পারেন। যাক বন্ধুরা সেদিকে আর যাচ্ছি না। বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য। বন্ধুরা চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ডাই প্রজেক্ট শেয়ার করার। যদিও সব সময় তৈরি করার সুযোগ হয়ে থাকে না। কিন্তু ফ্রি হলে সেই ডাই প্রজেক্টগুলো তৈরি করে শেয়ার করার চেষ্টা করি।

f14.jpg

কারণ ক্রিয়েটিভ বিষয়গুলো তৈরি করতে খুবই ইচ্ছে করে। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে তৈরি করা হয়ে ওঠেনা। এই ডাই প্রজেক্ট তৈরি করতে আমার কাছে দুই দিন সময় লেগেছে। যদিও একসাথে বসে করা যাচ্ছে না কারণ একটু পরপর উঠে যেতে হয় সেজন্য কোন কিছু তৈরি করতে হলে হঠাৎ করে করা সম্ভব হয়ে ওঠে না। আমরা অনেক সময় দেখি যে দরজার সামনে খুব সুন্দর ওয়ালমেট দেওয়া থাকে। বিশেষ করে আমাদের শহরের বাসা গুলো দেখতে দরজার সামনে সব একই রকম হয়ে থাকে। তখন কার প্লেট কোনটা সেটা বুঝতে এবং খুঁজতে খুবই কষ্ট হয়ে যায়। যখন এই ধরনের নাম দিয়ে একটি ওয়ালমেট তৈরি করা হয় এবং দরজার সামনে টাঙ্গিয়ে রাখা হয় তখন যে কেউ খুঁজে নিতে খুব সহজ হয়। সেই চিন্তা করেএই ওয়ালমেট তৈরি করা। মেয়েদের নাম দিয়ে ওয়ালমেট তৈরি করেছি সেটি অবশ্যই দরজা সামনে লাগিয়ে দেব। তবে এখনো লাগিয়ে দেওয়া হয় নি।

f13.jpg

আমি ক্লে, কার্ডবোর্ড ব্যবহার করে এই ওয়ালমেট তৈরি করেছি। তাছাড়া ওখানে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। এই উপকরণগুলো দিয়ে ওয়ালমেট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আশা করি বন্ধুরা এই ধরনের ওয়ালমেট দেখতে সবার কাছে ভালো লাগবে। আমিও চেষ্টা করেছি প্রতিটি ধাপ শেয়ার করে নিতে কিভাবে আমি ওয়ালমেট তৈরি করেছি সেই প্রসেস গুলো। আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন এভাবে। তবে আমাদের কমিউনিটিতে অনেক ভালো মানের ইউজার আছে্ন যারা চমৎকার ভাবে তৈরি করতে পারেন যেকোন কিছু। তাহলে বন্ধুরা আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করে নিচ্ছি—

f12.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • কার্ড বোর্ড।

  • গাম।

  • ক্লে।

  • সুতা।

F.jpg

ওয়ালমেট তৈরির ধাপ সমূহঃ

প্রথম ধাপঃ

প্রথম ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি সাইজ করে আমার পছন্দ মত। এরপরে বিভিন্ন রঙের ক্লে নিয়েছি। এখন ক্লে দিয়ে ফুলগুলো তৈরি করার পর্ব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গোল করে সাইজ করে সাজিয়ে নিয়েছি ক্লে।

F.jpg

f1.jpg


দ্বিতীয় ধাপঃ

এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কি ডিজাইন করে ফুলটা তৈরি করেছি। মাঝখানে লাল রঙ দিয়ে ফুলটাকে সাজিয়ে নিলাম দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে হলুদের মাঝে লাল। ফুল তৈরি করার পরে কার্ড বোর্ডের উপরে বসিয়ে দেবো গম দিয়ে।

f2.jpg

f3.jpg


তৃতীয় ধাপঃ

এখন ধাপে ধাপে বিভিন্ন কালারের ফুল আমি তৈরি করে ওয়ালমেট এ বসিয়ে দিয়েছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফুল তৈরি করেওয়ালমেট তৈরি করার শেষ পর্যায়ে।

f4.jpg

f5.jpg


চতুর্থ ধাপঃ

এই ধাপে দেখতে পাচ্ছেন আমি ফুলগুলো বিভিন্ন কালারের সাজিয়ে নিয়ে ওয়ালমেট তৈরি করে নিলাম। এখন পরের ধারে নিচের অংশে আমি কিছু ফুল তৈরি করে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছে।

f6.jpg

f7.jpg

f8.jpg


পঞ্চম ধাপঃ

এখন মাঝখানের অংশে প্রথমে পেন্সিল দিয়ে নাম লিখে নিলাম। এরপর ক্লে দিয়ে নামের অক্ষরগুলো সাজিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ করে নিয়েছি ওয়ালমেট।

f9.jpg

f11.jpg

উপস্থাপনা

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যখন ওয়ালমেট পুরোপুরি তৈরি করা শেষ হয়ে যায় তখন আমি উপস্থাপন করে নিলাম। এভাবে যদি ঘরের মেইন দরজার সামনে লাগিয়ে দেওয়া হয় তাহলে বেশ ভালো হয়। অনেক সময় দেখা যায় যে বাসা চেনা যায় না তাই ভুল দারজায় নক করা হয়ে থাকে। এটা আসলে খুবই বিভ্রান্তিকর একটি ব্যাপার। বেশ কিছুদিন ধরে চিন্তা করছিলাম এরকম একটি ওয়ালমেট তৈরি করব। বিশেষ করে আমার বড় মেয়ে এই ধরনের একটি ওয়ালমেট তৈরি করতে চেয়েছিল। তাই মা-মেয়ের দুজনে বসে ওয়ালমেট তৈরি করে নিয়েছি। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক বেশি অনুপ্রাণিত হব।

f11.jpg

f12.jpg

f13.jpg

f14.jpg

f15.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিক্লে ব্যবহার করে ওয়ালমেট তৈরি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  
 2 years ago 

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। দরজার সামনে এরকম সুন্দর একটি ওয়ালমেট ঝুলানো থাকলে দেখতে ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর ভাবে মেয়েদের নাম লিখেছেন ক্লে দিয়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আজকের টাস্কঃ

Screenshot_20241211-165306.png

Screenshot_20241211-165124.png

Screenshot_20241211-164927.png

 2 years ago 
 2 years ago 

সম্পূর্ণ হওয়ার পর ওয়ালমেটটি দারুন সুন্দর দেখতে হয়েছে। ভেতরের নামগুলো লেখা আছে বলে আরো সুন্দর দেখাচ্ছে। ক্লে দিয়ে দারুন সুন্দর ভাবে ওয়ালমেট ডিজাইন করলেন দেখে খুব ভালো লাগলো। সব মিলিয়ে একদম ইউনিক একটি চিন্তাভাবনা। এমন সুন্দর ক্লে আর্ট দেখতে খুব সুন্দর লাগে।

 2 years ago 

নিজের কাজের প্রতি প্রশংসা শুনতে খুবই ভালো লাগে দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে ওয়ালমেট টি সময় দিয়ে দেখার জন্য।

 2 years ago 

আপনার ক্লে আর্টটি দারুণ হয়েছে আপু। ক্লে দিয়ে কত কি বানাচ্ছেন। আমিও ক্লে কিনে এনেছি। কদিন মুখের সামনে রেখেছিলাম কিন্তু এখন সেটাকে প্যাক করে ঢুকিয়ে দিয়েছি। আমার মনে হয় না আমি কিছু পারব বলে। 😔
তাই আপনাদের এই সব দেখে দেখেই খুশি থাকি।

 2 years ago 

হা হা হা! আপু একদম সময় পায় না তারপরও সময় সুযোগ বের করে মাঝে মাঝে তৈরি করার চেষ্টা করি। আশা করি পারবেন আপু আপনি যে ক্রিয়েটিভ মানুষ আপনার পক্ষে অবশ্যই পারা সম্ভব বলে আমি মনে করি।

 2 years ago 

ক্লে এবং কার্ডবোর্ড ব্যবহার করে খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। ভালো লাগলো আপনার আজকের ওয়ালমেট দেখে। ওয়ালমেট এর মধ্যে আপনার দুই মেয়ের নাম লিখেছেন। দেখে খুবই ভালো লাগলো। চারপাশের ফুলগুলোও চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর এই ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু আমার তৈরি করা ওয়ালমেট দেখে ভালো লাগার জন্য।

 2 years ago 

বাহ! আমি তো প্রথমে ভেবেছিলাম আদিলা আর রাইদার বার্থডে কার্ড। পরে দেখি ওয়ালমেট! তবে আপনার আইডিয়াটা দারুণ ছিল। সহজেই এখন থালা বাসন খোঁজার জায়গা খুঁজে পাবে। ক্লে দিয়ে সুন্দর করে বানিয়েছেন দেখছি। আমার কাছে ভালো লেগেছে।

 2 years ago 

ঠিক বলছেন ভালো হলো মেহমান আসলে ভালো লাগে। থালা বাসন ধুয়া আরও আনন্দের বিষয়।

 2 years ago 

আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে ক্লে এবং কার্ডবোর্ড এর সমন্বয় অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে যেদিন থেকে ক্লে দিয়ে কাজ শুরু করেছি ওই দিন থেকে ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া আপনার ওয়ালমেটের কালার কম্বিনেশনটাও ছিল অনেক সুন্দর। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ক্লে ও কার্ডবোর্ড ব্যবহার করে দরজার সামনে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেট এর মাঝে নাম গুলোর জন্য আরও বেশি দারুন লাগছে দেখতে। নাম দুইটা কিন্তু অনেক সুন্দর। দরজার সামনে এমন সুন্দর একটি ওয়ালমেট ঝুলানো থাকলে দেখতে খুবই চমৎকার লাগবে। ওয়ালমেট তৈরির প্রতিটি স্টেপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি বলছেন আপু দরজার সামনে এমন একটি ওয়ালমেট টাঙ্গিয়ে দেওয়ার কারণে খুব সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে এবং কার্ডবোর্ড ব্যবহার করে দরজার সামনের একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে দরজার সামনে যদি এরকম ওয়ালমেট বানিয়ে লাগিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক আনন্দিত হয়েছি ভাইয়া আমার তৈরি করা ওয়ালমেট আপনার ভালো লাগার জন্য।