স্বাগতার বিয়ের রিসেপশনের ফোটোগ্রাফি - পর্ব ০৪ [শেষ পর্ব]

in আমার বাংলা ব্লগ3 years ago

আজকে আমার ভাই ও স্বাগতার বিয়ের রিসেপশনের ফোটোগ্রাফি সিরিজ পর্বের চতুর্থ ও শেষ পর্ব পাবলিশ করতে চলেছি । সত্যি কথা বলতে কী রিসেপশনে ফোটো তোলার একদমই সময় করে উঠতে পারিনি । সারাক্ষনই প্রায় দৌড়ের ওপর ছিলাম । ইভেন স্টার্টার আইটেমও তেমন কিছু টেস্ট করে উঠতে পারিনি । শুধু বোতলের পর বোতল মিনারেল ওয়াটার সাবড়ে গিয়েছি ।

এতো জল তেষ্টা পেয়েছিলো সেদিন যে বলবার নয় । জলের সাথে বেশ কয়েক গ্লাস মকটেলও খেয়েছিলাম । মেইন কোর্স যখন খেতে বসলাম তখন রাত ১ টার বেশি বাজে । অনেক ক্ষিদে লেগেছিলো । তাই একটু টেনেই খেলুম । সব খাবার একদম ধোঁয়া ওঠা গরম গরম পরিবেশন করা হলো । আমি তিনটে পমফ্রেট তন্দুরি একই সাবাড় করে দিলাম । দুটো বড় সাইজের গলদা আর ৮-১০ পিস্ মাটনও নিলুম পাতে । তবে মাটন বিরিয়ানিটা খুব কম করে নিলাম । আর বাকি সব আইটেম অল্প করে খেলুম ।

খাওয়া শেষ হতে হতে চল্লিশ মিনিটের মতো লাগলো প্রায় । বাড়ি ফিরেই ল্যাপটপ অন করে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরেই সোজা কম্বলের তলায় নিদ্রা দেবীর আরাধনা ।


Original image no longer available

Original image no longer available

Original image no longer available

রিসেপশন এর প্রধান তোরণ । এই প্রধান তোরণটি ছাড়াও আরো ১১টি তোরণ ছিল রিসেপশনের অনুষ্ঠানে প্রবেশের জন্য ।
সময় : রাত ০৮ টা ১৫ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

Original image no longer available

Original image no longer available

রিসেপশন এর এই সেই ১১টি তোরণ । পরপর সজ্জিত অনেকটা দূর অব্দি । এই সিরিজ গেটের সেটআপটা দারুন সুন্দর করেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ।
সময় : রাত ০৮ টা ২০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

রিসেপশন স্টেজে তনুজা ও স্বাগতা ।
সময় : রাত ০৮ টা ০০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

তনুজা, স্বাগতা ও স্বাগতার ছোট বোন ।
সময় : রাত ০৮ টা ৪০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

স্বাগতার বাড়ির তত্ত্ব সাজানো - শোলা আর রুমাল দিয়ে বানানো বর-বউ ।
সময় : রাত ০৯ টা ০০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

Original image no longer available

সিরিজ গেটের সামনে তনুজা ।
সময় : রাত ০৮ টা ২০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

আমার এক দিদির সাথে তনুজা ।
সময় : রাত ০৮ টা ০০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

পার্টিতে তনুজার একক ছবি ।
সময় : রাত ০৮ টা ০০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

সরোবরের মধ্যে ভাসমান স্টেজে তনুজা ।
সময় : রাত ০৯ টা ৩০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

Original image no longer available

সরোবরের মধ্যে ভাসমান স্টেজ থেকে ধারণকৃত ফোটোগ্রাফ।
সময় : রাত ০৯ টা ৩৫ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

Original image no longer available

বেনারসী পানওয়ালার ডান্স ।
সময় : রাত ০৯ টা ৪০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Original image no longer available

Original image no longer available

Original image no longer available

পার্টি ড্রেসে টিনটিন । বহুকষ্টে তিনটে ফটো তুলতে পেরেছিলাম আমার মোবাইলে ।
সময় : রাত ১০ টা ০০ মিনিট
স্থান : শিবালয় গার্ডেন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৮ নভেম্বর ২০২৩

টাস্ক ৪২৭ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 7208f61fea0d2e0dad17fa6acebf1f1e79c72a44b336501399057c330a0c5eae

টাস্ক ৪২৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 3 years ago 

এটা দাদা মানতেই হবে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি জাস্ট অসাধারণ করে সবকিছু সাজিয়ে ছিল। সিরিজ গেট গুলো খুবই সুন্দর লাগছিল। আমি তো কয়েকবার কোন কারণ ছাড়াই গেটের বাইরে গেছিলাম আবার ভিতরে এসেছিলাম, এই গেটের সৌন্দর্য দেখার জন্য 🤭। পার্টি ড্রেসে আমাদের টিনটিন বাবুকে হিরোর মত লাগছিল দাদা সামনাসামনি। তুমি দাদা রাত একটার দিকে এত খাওয়া দাওয়া করলে কি করে তাই ভাবতে বসলাম এখন আমি। 🤔🤔

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

যাক অবশেষে শেষ পর্বে টিনটিন বাবুকে দেখতে পেলাম।তাও বহু কষ্টে তিনটি ফটোগ্রাফি। 😂 দাদা আপনি সেদিন খুব দৌড়াদৌড়িতে ছিলেন আর ভেতরে টেনশন ছিল বলেই এতো পানির তেষ্টা পেয়েছিল।ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। দুজনকেই খুব সুন্দর লাগছে।ফটোগ্রাফি গুলো ও চমৎকার তুলেছেন দাদা।ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রত্যেকটা পর্বে টিনটিন বাবুকে খুব মিস করেছি। অবশেষে টিনটিন বাবুর দেখা পাওয়া গেল।বেশ কিউট লাগছে দেখতে। রুমাল এবং শোলা দিয়ে তৈরি বর বউ কেও দেখতে অনেক সুন্দর লাগছে। সব মিলিয়ে অসাধারণ ছিল প্রত্যেকটা ফটোগ্রাফি। ধন্যবাদ দাদা রিসিপশনের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

টিনটিন বাবুকে দেখতে পেরে অনেক ভালো লাগছে। স্বাগতা দিদির বিয়ের রেসিপনের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

এত বড় অনুষ্ঠানে এত খাবার তারপরেও আপনার খিদে? বুঝলাম ফটোগ্রাফি করতে করতে খাবারের কথা ভুলেই গেলেন। 🤣 তবে যাই হোক তনুজা বৌদিকে কিন্তু সেই লাগছে। ড্রেসটাই খুব ভালো মানিয়েছে।‌ আর টিনটিন দেখছি খুব হ্যাপি মুডে আছে। থাকবেই তো তার চাচ্চুর বিয়ে বলে কথা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা রিসেপশন পার্টির ফটোগ্রাফি গুলোতো দারুন হয়েছে ।দেখে ভীষণ ভালো লাগলো। তবে আপনি স্টার্টার আইটেম গুলো মিস করে ফেলেছেন জেনে ভীষণ খারাপ লাগলো। খেতে পছন্দ করেন আর আপনি মিস করলেন ।টিনটিন বাবুকে তো চমৎকার লাগছে দেখতে। দারুন ছিল পুরো আয়োজন।ধন্যবাদ আপনাকে আমাদেরকে দেখার সুযোগ করে দেবার জন্য।

 3 years ago 

স্বাগতা দিদির বিয়ের রিসিপশনের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। এর আগের ফটোগ্রাফিগুলো আমি দেখেছি বেশ সুন্দর ছিল।তনুজা বৌদিকে অনেক সুন্দর লাগছে। এবং আমাদের সবার প্রিয় টিন টিন সোনা বাবুকে দেখতে অনেক দারুণ লাগছে।অনেক ধন্যবাদ দাদা রিসিপশনের মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।