কমিউনিটি গুরুত্বপূর্ণ আপডেট।।১৩ মে ,শুক্রবার ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো,বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের সাথে "আমার বাংলা ব্লগ"কমিউনিটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো।আশা করি আপনারা বিষয়টা গুরুত্বের সাথে নেবেন।অনেক গুলো মানুষ নিয়ে কোনো সমষ্টিগত সংগঠন বা সংস্থা বা কোনো সিস্টেম পরিচালনা করতে গেলে কিছু নিয়মের প্রয়োজন।তা না হলে সেই সিস্টেমটি সঠিক ভাবে চলমান থাকবে না।"আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবার আমাদের সবার সাথে।এখানে আমরা পারস্পরিক সহানুভূতি ও সম্মান রেখে এখানে ব্লগিং করে থাকি।যেহেতু এটি একটি বৃহৎ পরিবার তাই এখানে প্রত্যেক মেম্বার দের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে এটাই স্বাভাবিক।কিন্তু সেই সম্পর্ক আমাদের কমিউনিটি ও তার সামগ্রিক পরিবেশের জন্য কতটা নেতিবাচক সেটা আমাদের ভাবনার বিষয়।এখানে পরিচয়ের মাধ্যমে আপনাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠতে পারে,এটা তে আমাদের কোনো মাথা ব্যাথা নেই।তবে যদি সেই সম্পর্ক কোনো ভাবে আমাদের কমিউনিটির উপর প্রভাব ফেলে তাহলে সেটা খুবই চিন্তার বিষয়।

image.png

  • সম্প্রতি কয়েকটি বিষয় আমাদের কমিউনিটি পরিচালনা সমিতিতে নজরে এসেছে।আমরা সেগুলো নিয়ে সূক্ষাতিসূক্ষ অনুসন্ধান ও আলোচনা করেছি।এখানে আমাদের প্রত্যেকের প্রাইভেসি কে অনেক গুরুত্ত দেয়া হয়।কিন্তু দুঃখের ব্যাপার হলে ও এটা সত্যি যে প্রাইভেসি দারুন ভাবে হুমকির মুখে পড়ে যাচ্ছে।তার জন্য কতিপয় লোক এখন অবধি দায়ী।আমরা সেটা ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং প্রয়োজনীয় ব্যবস্থা ও নিয়েছি।

  • কোনো ভাবেই কমিউনিটি ফাউন্ডার কে নিয়ে কোনো বাজে মন্তব্য একদমই মেনে নেয়া হবে না।Executive Admin ,Community Admins ও Moderators এর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট প্রমান দিয়ে Executive Admin কে DM করে জানাবেন।Executive Admin এর বিরুদ্ধে অভিযোগ থাকলে তখনই একমাত্র founder কে DM করে অভিযোগ করবেন।

  • কমিউনিটি তে কোনো মেয়ে ইউসার কে কুরুচিকর মন্তব্য করা যাবে না।করলে তাকে প্রমান সাপেক্ষে ব্যান করে দেয়া হবে।কোনো প্রকার সুযোগ দেয়া হবে না।

আশা করি আমার কথা গুলো আপনারা মন দিয়ে পড়েছেন এবং বিষয়গুলো বুঝতে পেরেছেন।আমরা আশা করছি কমুনিটির পরিবেশ স্বচ্চ ও সুন্দর থাকবে।এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি।



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 4 years ago 

এটি চমৎকার একটি সিদ্ধান্ত দাদা নিঃসন্দেহে। এতে করে আমাদের কমিউনিটির সকল ইউজার সতর্ক হবে। আশা করি ডিস্কর্ডে সুষ্ঠ পরিবেশ বজায় থাকবে। এমন কোনো কাজ আমরা করবো না যেটা আমাদের কমিউনিটি কখনো সাপোর্ট করেনা। আশা করি আপনার দিক নির্দশনাগুলো সবাই মেনে চলবে। ধন্যবাদ দাদা আপনাকে

অপরাধী গন সকল স্থানেই তৎপর। এমনকি পাহাড় থেকে ক্ষুদ্র বালুকণা মধ্যেও। তাদের এমন তৎপরতা পরিবেশকে প্রচুর ভাবে দূষিত করে। তাদের কোন দল পরিবার কিছুই নাই । তাদের জীবন এভাবেই কেটে চলে ।ভ্রোমরের মত তারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য , এক ফুল থেকে আরেক ফুল, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ফিরে পাশের সকল কিছুকে দূষিত করে ফেলে ,তার পরেও তারা সমাজের একটি অংশ তাদেরকে সামাজিকভাবে কঠোর ভাবে বয়কট করা দরকার বলে আমি মনে করি ।

 4 years ago 

আপনি ঠিকই বলেছেন দাদা, এটা আমাদের একটা পরিবার। আর পরিবারকে যার যথাযথ সম্মান প্রদর্শন করা সবার দায়িত্ব। অনেক মানুষ কিংবা ব্লগিং বা কোন কাজ করতে গেলে সেখানে নিয়মকানুন যদি না থাকে তাহলে সেটা খুব দ্রুত ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায়। আপনি ঠিকই বলেছেন আমাদেরকে সবাই নিয়মের বাইরে না যাওয়াই সবচেয়ে উত্তম। এবং মহিলা মেম্বারদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন দাদা।

 4 years ago 

প্রিয় দাদা, আপনার কথা গুলোর সাথে আমিও একমত, আমরা সবাই চাই এই কমিউনিটি একবারে পরিষ্কার থাক, কিছু বাজে মানুষের জন্য আমরা সবাই আলাদা হতে চাই না, তাই সেই কুরুচিপূর্ণ মানুষদের প্রতি কঠিন শাস্তির ব্যবস্তা নেওয়া এটাই আমি চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুলো আমাদের জানিয়ে দেওয়ার জন্য, আপনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো প্রিয় দাদা।

 4 years ago 

দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভাল। নিঃসন্দেহে এটা দাদার একটি সঠিক সিদ্ধান্ত । যারা স্টকার তাদের কমিউনিটি জায়গা না দেয়াই বেটার। তাই সঠিক প্রমানের ভিত্তিতে সকল কালপ্রিটের বিরোদ্ধে শাস্তি গ্রহন করলে অন্যরা এ বিষয়ে সতর্ক হয়ে যাবে।

 4 years ago 

ব্লক কমিউনিটি হচ্ছে মুক্তচিন্তার বাহক। আর সেটি অবশ্যই শালীনতা বজায় রেখে। জানিনা কে আমাদের ফাউন্ডার কে নিয়ে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ? তবে যেই করে থাকুক এটি অন্যায় করেছেন। আমি এই ব্লগের একজন সদস্য হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে মন্তব্যকারী বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

চমৎকার কিছু সিদ্ধান্ত নিয়েছেন দাদা । সিদ্ধান্ত গুলো একদম সময়োপোযোগী হয়েছে । এটার খুবই প্রয়োজন ছিল আমাদের কমিউনিটির সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য । আশা করি আপনার এই পোস্ট পড়ে সকলে সতর্ক হবে এবং বুঝতে পারবে কি করা যাবে আর কি করা যাবে না । অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা ।

 4 years ago 

ধন্যবাদ দাদা এইরকম সুন্দর একটি নিয়ম আমাদের মধ্যে শেয়ার করার জন্য। আশা করছি এতে করে সবাই সাবধান থাকবে।এত করে এইরকম কাজ থেকে বিরত থাকবে আমি আশা করছি।কারন এইটা কার্যকর হইলে আমাদের কমিউনিটির পরিবেশ ঠিক থাকবে।আমাদের বাংলা ব্লগ হচ্ছে সবার একটা পরিবারের মতো আমরা চাই না এখনে কোনো ঝামেলা হোক।ধন্যবাদ দাদা আপনাকে এইরকম নিয়ম আমাদের সাথে শেয়ার করার জন্য।শুভ কামনা রইল আপনার জন্য।