পড়ন্ত বিকেল আর নিজের অনুভূতি||

in আমার বাংলা ব্লগ12 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে নিজের অনুভূতি থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করি। তেমনি আজকে পড়ন্ত বিকেল নিয়ে কিছু অনুভূতি শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


পড়ন্ত বিকেল আর নিজের অনুভূতি:

IMG_20260804_190502.jpg


এলোমেলো সময় গুলো বড্ড এলোমেলো ভাবেই যেন কেটে যাচ্ছে। তবে পড়ন্ত বিকেলের সময়টা আমার কাছে বেশ ভালো লাগে। যখন প্রকৃতি শীতল হয়ে যায় তখন পড়ন্ত বিকেলের সৌন্দর্য যেমন বেড়ে যায় তেমনি এই পড়ন্ত বিকেলে সময় কাটাতে আরো বেশি ভালো লাগে। মনে হয় যেন পড়ন্ত বিকেলের অপরূপ সৌন্দর্য আর এরকম আবহাওয়া আমাকে ভীষণ শান্তি দিচ্ছে। সত্যি কথা বলতে পড়ন্ত বিকেলের যে একটা প্রশান্তি আছে সেটা ভীষণ ভালো লাগে।


সন্ধ্যার আগ মুহূর্তে প্রকৃতিটা যেমন একেবারে শীতল হয়ে যায় সেই সময়টা আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়। সারাদিনের ক্লান্তি শেষে যখন বিকেলের মৃদু হওয়া শরীরে এসে লাগে তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মনে হয় যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাই। বিশেষ করে যখন সন্ধ্যার আগ মুহূর্তে হালকা মৃদু বাতাস বইতে শুরু করে তখন প্রকৃতি আরো সুন্দরভাবে সেজে ওঠে। আর সেই সময়টা আমার কাছে বেশ ভালো লাগে।


সারাদিনের ক্লান্ত শরীর আর রোদের উত্তাপ সবকিছু মিলিয়ে যখন সবকিছু এলোমেলো লাগে তখন বিকেল বেলা একটু প্রশান্তি এনে দেয়। বিকেলের মৃদু হাওয়া আর সুন্দর আবহাওয়া মন ভালো করে দেয়। এরকম মন ভালো করা প্রকৃতি সবারই অনেক প্রিয়। আমিও এই সময়টা ভীষণভাবে উপভোগ করি। আমার কাছে খুবই ভালো লাগে। তাইতো অনেকটা সময় নিয়ে একটু বাহিরে সময় কাটানোর চেষ্টা করি।


মৃদু বাতাসে বিকেলের সময়টা যখন উপভোগ করি তখন একটু হাঁটাহাঁটি করতেও ভালো লাগে। এছাড়া জানালার পাশে বসে হালকা আবহাওয়া আর সুন্দর মৃদু বাতাস উপভোগ করতেও ভালো লাগে। বিকেলের সমস্ত আবহাওয়াটাই যেন একেবারে শান্ত আর নীরব। সবমিলিয়ে আজকের বিকেলের আবহাওয়া অনেক বেশি ভালো লেগেছে। সেই সাথে দারুণভাবে সময় গুলো উপভোগ করেছি।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।