ভালো থাকার অভিনয়||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। নিজের অনুভূতি থেকে কিছু কথা সবসময় লেখার চেষ্টা করি। তেমনি আজকে আমি নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
ভালো থাকার অভিনয়:

Source
মাঝে মাঝে এই ছোট্ট জীবনটাকে অভিনয়ের রঙ্গমঞ্চ মনে হয়। মনে হয় যেন এই পৃথিবীতে আমরা প্রতিনিয়তই অভিনয় করে যাচ্ছি। সবার সামনে ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। আসলে আমরা ভেতর থেকে কতটা ভালো আছি সেটা শুধু নিজেরাই জানি। আমরা আমাদের জীবনের কষ্টগুলোকে হয়তো কাউকে বলতে পারি না। কিংবা নিজের অনুভূতিগুলো উপস্থাপন করতে পারি না। সবার সামনে ভালো থাকার অভিনয়ে আমরা বড্ড বেশি পাকা। সেরা অভিনেতার মতোই আমরা অভিনয় করে চলেছি।
আমাদের মনে জমা কষ্ট গুলো কিংবা অনুভূতিগুলো যদি আমরা তুলে ধরতে না পারি তবে ভালো থাকাটা সত্যি অনেকটা অভিনয় করার মত হয়ে যায়। আমরা সবার সামনে নিজেকে ভালো রাখার অভিনয় করি। আমরা ভেতরে ভেতরে কতটা ভালো আছি সেটা কাউকে বুঝতে দেই না। আসলে নিজের কষ্টগুলোকে আমরা উপস্থাপন করতে পারি না। অনেক সময় পরিস্থিতি, পরিবেশ আমাদেরকে বাধ্য করে ভালো থাকার অভিনয় করতে। এই সময়টা বা এই পরিস্থিতিটা মানিয়ে নেওয়া সত্যি অনেক কঠিন।
আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেগুলো সত্যি অনেক বেদনার। সুখ-দুঃখ কিংবা হাসি কান্না সবকিছুর মাঝে আমরা ভালো থাকা খুঁজি। হয়তো মাঝে মাঝে ভালো থাকা আমাদের জীবনে এসে ধরা দেয়। কিংবা আমরা অভিনয় করতে করতে জীবন পাড়ি দেই। ভালো থাকার এই মিথ্যে অভিনয় করতে করতে কোন একটা সময়ে ক্লান্ত হয়ে পড়ি। তখন আর বলতে ইচ্ছে করে না ভালো নেই। তখন অভিনয় করতে করতে অভ্যস্ত হয়ে যাই আমরা।
আমাদের জীবনে কিছু অগোছালো কষ্ট আছে যেগুলো আমাদের প্রতিনিয়তই কষ্ট দেয়। আর সেই কষ্টগুলোকে আমরা প্রকাশ করতে চাই না। কারণ নিজের এলোমেলো সব চিন্তা গুলো কিংবা কষ্টগুলো প্রকাশ করার মতো ভাষা খুজে পাইনা। জীবনের এই জটিল গোলক ধাঁধায় কষ্টগুলো বারবার ঘুরপাক খায়। প্রতিনিয়তই কষ্ট দেয়। তাই মুখ ফুটে আর কষ্টের কথা বলতে ইচ্ছা করে না। হয়তো কিছু কিছু কথা অপ্রকাশিত থাকাই ভালো। তাইতো প্রতিনিয়তই ভালো থাকার অভিনয় করে প্রত্যেকটা দিন পার করতে হয়। সবার সামনে ভালো থাকার অভিনয় করতে হয়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
