বৃষ্টিতে কৃষকের আর্তনাদ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি বৃষ্টিতে কৃষকের আর্তনাদ এই টপিক নিয়ে কিছু কথা লিখব। আসলে মাঝে মাঝে বাস্তবতা থেকে কিছু কথা লিখতে অনেক বেশি ভালো লাগে। আবার কিছু কথা লিখতে গিয়েও অনেক বেশি খারাপ লাগে। তেমনি আজকের বিষয়টি অনেক বেদনাদায়ক।
বৃষ্টিতে কৃষকের আর্তনাদ:

Source
কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ফসলি জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে। এখন ধান কাটার ভরা মৌসুম চলছে। ধান কিছুটা পাকতে শুরু করেছে। কিন্তু কৃষক ঘরে ফসল তোলার আগেই তার সোনালী ফসল পানিতে ডুবে যাচ্ছে। বিশেষ করে নিচু অঞ্চলগুলোর কৃষকরা হতাশায় দিন যাপন করছে। বৃষ্টি বাড়ার সাথে সাথে তাদের হৃদয়ে ঝড় শুরু হয়ে যাচ্ছে। তাদের নিজ হাতে ফলানো সুন্দর ফসল নিমিষেই পানির নিচে হারিয়ে যাচ্ছে।
গ্রাম অঞ্চলের অসহায় মানুষগুলোর কথা ভেবে সত্যি অনেক খারাপ লাগে। যারা দীর্ঘ সময় পরিশ্রম করে শোনার ফসল ফলান তারা যখন দেখে তাদের চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিংবা পানির নিচে তলিয়ে যাচ্ছে তখন তারা কতটা অসহায় হয়ে পড়ে এটা ভাবতেই অনেক খারাপ লাগে। গতকালকে একটি ভিডিও দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি। একজন কৃষক তার ফসলের মাঠের দিকে শুধু তাকিয়ে আছেন আর হাউমাউ করে কাঁদছেন। তার সোনার ফসল পানিতে তলিয়ে গেছে।
যেহেতু সবেমাত্র ফসল পাকতে শুরু করেছে তাই অনেকে নিজের সোনার ফসল কেটে ঘরে তুলতে পারেনি। আবার অনেকে ধান কেটে রেখেছেন কিন্তু বৃষ্টির কারণে শুকাতে পারছে না। সেখানেই ধানগুলো অঙ্কুরিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে তাদের এই হাহাকার এই কষ্ট দেখলে অনেক খারাপ লাগে। বৃষ্টি আসলেই তাদের হৃদয় যেন আরও বেশি কষ্টে ভরে ওঠে। এই মানুষগুলোর আর্তনাদ দেখার মত কেউ নেই। তারাই শুধু জানে ফসল হারানোর কিংবা নষ্ট হয়ে যাওয়ার কষ্ট কতটুকু।
বৃষ্টি কারো জন্য অনেক আরামদায়ক কারো জন্য অনেক বেদনার। বৃষ্টি দেখলেই হয়তো তাদের হৃদয় কেঁদে ওঠে। কারণ তারা নিজেদের ফলানো সুন্দর ফসলগুলো রক্ষা করতে পারছে না ।তাদের মুখের আহার নিমিসেই বিলীন হয়ে যাচ্ছে নদীর বুকে। বিশেষ করে চরাঞ্চলের মানুষগুলো কিংবা নিম্ন অঞ্চলের মানুষগুলো এই ভোগান্তির মধ্যে পরেছে। তাদের সোনার ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। কৃষকের হাহাকার দেখে বুকটা ফেটে যাচ্ছে। শুধু মন থেকে দোয়া করি তাদের মুখে যেন হাসি ফুটে ওঠে এবং সেই সাথে তারা যেন নিজেদের ফলানো ফসল রক্ষা করতে পারে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 26.70698489664564 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.