রেস্টুরেন্ট থেকে আনা তান্দুরির মসলা দিয়ে এয়ার ফ্রাইয়ারে তৈরি মজার চিকেন
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
এয়ার ফ্রাইয়ার আসলেই আমাদের লাইফটাকে অনেক সহজ করে দিয়েছে।খুব সহজেই তেল ছাড়া নানান রকমের খাবার ঝটপট তৈরি করা সম্ভব।কুকারে তৈরি করতে গেলে যেমন সময় নিয়ে নিজে থেকে, দেখে খাবারটি তৈরি করতে হয়। আর এখানে তৈরি করতে হলে কোন ঝামেলা নেই শুধু টাইম আর টেম্পারেচারটা সেট করে দিলেই হয়ে যায়।অনেকটা সময়ই এখানে সেভ করা যাচ্ছে।যাই হোক আপনারা অনেকেই হয়তো জানেন হাজব্যান্ড এখন বাংলাদেশে রয়েছে। আর আমাদের জন্য সব ধরনের ব্যবস্থাই এখানে করে গিয়েছে যেহেতু ঘরে বাচ্চারা রয়েছে। তারা যে কোন সময় এটা ওটা খেতে চায়, তাই তাদের জন্যও ব্যবস্থা করে রেখে গিয়েছে।এক্সট্রা চিকেনের লেগ পিস ও উইংস এর পিসগুলো বেশি করে কিনে রেখে গিয়েছে। এছাড়া রেস্টুরেন্ট থেকে তান্দুরির মসলাটাও এনে দিয়ে গিয়েছিল।আর এই মসলা শেষ হলে আবার যেন পাই তার বব্যবস্থাও করে দিয়ে গিয়েছে। যখন বাচ্চারা খেতে চায় তখন যেন বানিয়ে ফেলতে পারি।
কোন ঝামেলা নেই, শুধু মসলাগুলো চিকেন এর সাথে মাখালেই জাস্ট কাজ শেষ।আমি এখানে এই মসলাটি ছাড়া হলুদ, লবণ কিছুই অ্যাড করিনি, মসলাতেই সবকিছুই ছিল। অবশ্য তাদের তান্দুরির মসলায় কালার একটু বেশি ছিল, আর আমার ব্যবহারও একটু বেশি হয়ে গিয়েছিল।যাইহোক খেতে কিন্তু দারুণ হয়েছিল। মা ও মেয়েরা রুটি ও পরাটা দিয়ে দারুণ উপভোগ করেছিলাম।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিকেন | ৮ পিস |
| তান্দুরির মসলা | ২ টেবিল চামচ |
কার্যপদ্ধতিঃ
প্রথমেই চিকেন গুলোর বরফ ছাড়ানোর জন্য পানিতে ভিজিয়ে রেখেছি।
এরপর ভালোভাবে ধুয়ে তান্দুরির মসলাগুলো অ্যাড করেছি।
এরপর মসলাগুলো ভালোভাবে চিকনের সাথে মাখিয়ে নিয়েছি।
এরপর এয়ার ফ্রাইয়ারের পাত্রে রেখেছি।
এরপর ২০০ ডিগ্রিতে ২৫ মিনিটের জন্য সেট করে দিয়েছি।
২৫ মিনিট পর বের করেছি।
পরিবেশন এর জন্য রেডি
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR











