A beautiful moment to see the beauty of nature in the late afternoon.

in Colombia-Original12 days ago

Image cover

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পড়ন্ত বিকালে প্রাকৃতিক সৌন্দর্য দেখান সুন্দর মুহূর্ত গুলো।

গত কালকে ডিউটি আমার পাঁচটার মধ্যে ছিল তাই বাসায় এসে ফ্রেশ হয়ে অল্প কিছু খাওয়া-দাওয়া করে ভালো লাগছিল না তাই বাইরে বের হয়ে পড়ল প্রকৃতির মাঝে সৌন্দর্যগুলো দেখার জন্য প্রথমে আমি চলে গেলাম আমাদের পাশে একটি খেলার মাঠ রয়েছে সেখানে গিয়ে কিছু সময় পার করার পর চলে গেলাম একটি পাহাড়ে।

পাহাড়ে সেখানে গিয়ে দেখতে পেলাম যে ছোট্ট একটি গাছে অসংখ্য পাখিরা বাসা বেধেছে পাখিদের কোলহল আশেপাশের নিরব দৃশ্য আসলে অনেক ভালো লাগছিল হঠাৎ করে আমার পায়ের শব্দ শুনে সেখানে একটি কুকুর পাহারাদার ছিল।

আমি এই কুকুরটা দেখতে পাই নাই প্রথম অবস্থায় তবে সে এখানে পাহারা দিচ্ছে পাশে একটি গ্যারেজ রয়েছে আশেপাশে দুই একটি গাড়ি রয়েছে আমার মনে হয় সেগুলো কে পাহারা দেওয়ার জন্য এই পাহারাদার নিযুক্ত করেছে তার মহাজন তবে কুকুরটা অনেক সুন্দর ছিল তার গঠন এবং তার ভয়েস অনেক আক্রমণ তো ছিল আমি তাকে দেখে একটু ভয় পাচ্ছিলাম তবে তাকে বাধা ছিল রশি দিয়ে এজন্য সে আমার দিকে আসতে পারবে না এই সাহসটা আমার ভিতরে ছিল।

প্রকৃতির মাঝে আপনি না আসতে পারলে প্রকৃতিকে বুঝতে পারবেন না এটা হয়তোবা যারা প্রকৃতির সাথে থাকে না তারা বুঝতে পারে না এই শব্দগুলো পাখিদের কলব হাল খোলামেলা আকাশের নিচে বাতাস বাতাসে দুলছে লম্বা লম্বা ঘাস গুলো এর পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি আঁকাবাঁকা খাল।

খালের পাশেই ফুটে রয়েছে অনেক বন্যফুল যেগুলো আপনি দেখতে পাবেন শুধুমাত্র প্রকৃতির সাথে মিশলে অনেক কিছুই শিখতে পারবেন এদের কাছ থেকে আসলে আমরা মানুষ যেন কেমন হয়ে গেছি প্রকৃতির সাথে আমাদের সেই ভালোবাসা নয়।

তো বন্ধুরা আপনারা মাঝে মাঝে প্রকৃতির সাথে মিশবেন দেখবেন কত ভালো লাগে প্রকৃতিকে যাই হোক ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি খুব বেশি এডিট করি নাই সামান্য এডিট করে আপনাদের কাছে উপস্থাপনা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

IPFS Video

Posted with Speem