Father, may my world be well. Happy Father's Day to all the fathers in the world.

in Colombia-Original7 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

হ্যালো, আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ নতুন একটি বিষয় নতুন দিনের আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো চলুন শুরু করা যাক।

11648.jpg

আজ ২২ শে জুন সোমবার বিশ্বের বাবা দিবস তাই শুরুতে আমি প্রতিজ্ঞা বাবাকে জানাই শুভেচ্ছা এবং মন থেকে দোয়া করি যে পৃথিবীর সকল বাবারা যেন সুস্থ এবং সুন্দরভাবে পরিবারের সাথে মিলেমিশে দিন পার করতে পারে।

11580.jpg

বাবা আমাদের পৃথিবী বাবা না থাকলে আমরা হয়তোবা এই পৃথিবীর মুখ দেখতে পারতাম না এটা হল প্রথম ধাপ বাবার পরিশ্রমের কারণে আমরা বড় হয়ে সমাজের কাছে সুন্দর একটি জীবন পেয়েছি ছোটবেলা থেকেই বাবার আদর যত্নে বড় হয়েছি।

11549.jpg

বাবা একটা সন্তানের জন্য যে কতগুলো নেয়ামত সেটা আর কেউ বুঝতে পারবে না শুধুমাত্র তারাই বুঝতে পারে যাদের বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন আমি মনে করি বাবা দিবস প্রতিটা দিনেই হওয়া উচিত কেননা বাবার অক্লান্ত পরিশ্রম এবং তার শাসনে ই আজ একটি সম্মানের জায়গায় পেরেছি।

11544.jpg

দূর পরিবার থেকে আমার নিজের বাবাকে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা বাবার জন্য সব সময় দোয়া করি যেন বাবা নামের বটগাছটা কখনোই মাথার উপর থেকে না চলে যাই বাবা হল ছায়ার মত সন্তানের কাছে।

11552.jpg

অনেক ভালো লাগে আমার কোম্পানির ভিতরে ছোট ছোট ইভেন্টগুলো আমরা আনন্দের সাথে পালন করি আমি হয়তোবা এখনো বাবা হয় নাই তবে আমার বাবা আছে এখনো মাথার উপরে তার চুলগুলো পেকে গিয়েছে দাড়িগুলো সাদা হয়েছে ভিডিও কলে যখন দেখি তার মায়াবী মুখটা মন ভরে যায়। শরীরে কত জোর ছিল কথার কত ওয়েট ছিল সেগুলো এখন দেখা যায় না শুধু দেখা যায় বয়সটা।

11603.jpg

আমাদের কোম্পানির ভিতরে অনেক বাবারাই আছে তাদেরকে অল্প কিছু গিফট দিয়েছেন কোম্পানির পক্ষ থেকে আমরা সেখানে গিয়েছিলাম তাদেরকে উইশ করার জন্য। আমাদের কোম্পানির বস সে নিজে হাতে সব বাবাদের একটি করে গিয়ে তুলে দিয়েছে। আমাদের বস ও সন্তানের বাবা তিনি তিন সন্তানের বাবা।

11557.jpg

এখানে যে ছবিগুলো দেখতে পারছেন প্রত্যেকজন আঙ্গুল উঁচু করে আছে এর কারণ হলো তারা যে কয় সন্তানের বাবা সেটা আঙুল উঁচু করে জানান দিচ্ছে ইউনিক একটি আইডিয়া অনেক ভালো লাগলো।

11615.jpg

11617.jpg

যাইহোক সর্বশেষ আমি বলব এখানে যতগুলো ছবি আমি শেয়ার করছি আমার বন্ধুর ফোন থেকে উঠানো কিছু ছবি রয়েছে আবার আমার নিজের ফোন থেকেও কিছু ছবি আমি এখানে উঠিয়েছি।

11619.jpg

বাবা দিবস নিয়ে লেখা আমার এই ডাইরিটি কেমন হয়েছে অবশ্যই কমিটির মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  

TEAM 7

Congratulations! This post has been voted through steemcurator09. We support quality posts, good comments anywhere and any tags.


1000246802.png

Curated by : @ memamun

Thank you so much for supporting me.

Thank you so much for supporting me.