On Sunday, June 14, 2026, I stood by the balcony and enjoyed the rain.
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব দারুণ একটি অনুভূতি।
আজ রবিবার ছুটির দিন ছিল বাসায় সময় পার করছিলাম হঠাৎ বিকাল টাইমে বৃষ্টি শুরু হল যেহেতু রবিবার বাসায় আছি তাই বিকালের দিকে একটু বাহিরে বের হই ঘুরতে তবে বৃষ্টির কারণে আর ঘুরতে যেতে পারি নাই।
বাসায় বেলকনির পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে হাত বাড়িয়ে অনুভব করছিলাম আল্লাহ সুবহানাতায়ালার কত বড় একটি নিয়ামত যেটা কত উপর থেকে আলত করে নিচে নেমে আসছে ঝুম ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে এই অনুভূতি নেওয়ার সময় অনেকেরই নাই।
তবে আমি মাঝে মাঝে বৃষ্টিতে হাত ভিজাই এবং অনুভব করি যে কোথায় ফোটায় বৃষ্টি কেমন পড়ছে একটার পর একটা অনাদরে পড়তেই আছে অবিরাম বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে বৃষ্টির মাথায় প্রিয়সির সাথে গল্প করতে দারুন মজা।
প্রিয় মানুষটা হয়তোবা কাছে নাই তবে তাকে অনেক মিস করছি আকাশে কোন বাতাস নাই আকাশে কোন মেঘ নাই তবে বৃষ্টি পড়ছে অনা ঝরে বিশাল এই আকাশ থেকে বৃষ্টি গুলো দারুন ভাবে ফোটায় ফোটাই জমিনে পড়ছে।
যদি এই বৃষ্টিগুলো একবারে মাটিতে পড়তো তাহলে অনেক গাছপালা পশুপাখি এবং মানুষের অনেক ক্ষতি হতো বৃষ্টির মানুষ এভাবে উপভোগ করতে পারত না আল্লাহ সুবহানাতায়ালার নিদর্শন দেখতে হলে আপনাকে প্রকৃতির সাথে মিশতে হবে।
বৃষ্টি নিয়ে অনেক গল্প কবিতা গান রচিত রয়েছে তবে আমি বলব বৃষ্টির এই কোমলতা লিখে শেষ করার মত ক্ষমতা কারো নাই কেননা পানির অপর নাম জীবন আর এই বিশুদ্ধ পানি আল্লাহ সুবহানাতায়ালা আসমান থেকে আমাদের জন্য পাঠাচ্ছেন।
বৃষ্টিও প্রিয় মানুষ এর নিয়ে ছোট্ট একটি কবিতা,
- ঝিরিঝিরি বৃষ্টি নামে হাতের তালু জুড়ে।
বৃষ্টিতে ভেজালে হাত,
আসবে কি কোন মধু রাত,
অতৃপ্ত ধারা মধুর হলো,
পাখিরা দিল ডাক
বর্ষা এলো মেঘলা গেল,
শান্ত হলো মন ,
তো বন্ধুরা সুন্দর এই কবিতাটি অল্প সময়ের ভেতরে লিখতে পেরে বেশ ভালো লাগছে আমি কোন কবিতায় লেখক নয় তবুও মনের অজান্তে দুই এক লাইন এল মনে।

বৃষ্টি ভেজা দারুণ এই মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরতে পেরে অনেক ভালো লাগছে নিজের কাছে আমি আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
| Device | Name |
|---|---|
| Android | honor x9d |
| Location | Malaysia Rawang, Selangor 🇲🇾🇲🇾 |
| Short by | @mdsahin111 |
Thank you very much for visiting my writing.








