অবদান নাটকের রিভিউ।

in Colombia-Original5 days ago

বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব রবিবার ছুটির দিন নাটক দেখার আনন্দ এবং এই নাটকের রিভিউ।

6744.jpg (নাটক দেখার সময় স্ক্রিনশট নিয়েছি)

সাপ্তাহিক একদিন ছুটি থাকে সেটা হল রবিবার যেহেতু কর্মব্যবস্থা তাই দিন চলে যায় তাই খুব বেশি নাটক দেখতে পারি না ছুটির দিন মাঝেমধ্যে নাটক দেখার আনন্দটাই অন্যরকম বিশেষ করে ছুটির দিন বাসায় একা একা সময় পার হয় না বিভিন্ন নাটক সিনেমা দেখেই সময় গুলো পার করি।

6745.jpg (নাটক দেখার সময় স্ক্রিনশট নিয়েছি)

প্রবাসী জীবন মানেই যে যন্ত্রনা এটা কিন্তু ঠিক নয় কিছু কিছু সময় নিজের জন্য ব্যয় করতে হয় তাহলে কিন্তু আপনি নিজে ভেতর থেকে আনন্দ উপভোগ করতে পারবেন। যাইহোক এই নাটকটি এক ঘন্টার অধিক সময় দেখে আমি যেটা শিখতে পেরেছি সেটি হল সম্পর্ক মানুষের প্রশান্তি এনে দেয়।

6739.jpg (নাটক দেখার সময় স্ক্রিনশট নিয়েছি)

একটি পরিবার মানে ই আনন্দ হাসি কান্না আর সুখ শান্তি একটি অন্যতম জায়গা যার পরিবার নাই সে জানে পরিবার না থাকার কত কষ্ট পরিবারের ভিতরে কেউ যদি সুখে থাকে তাহলে সেই সুখটা সবার মাঝেই ছড়িয়ে যায় আবার কেউ যদি দুঃখে থাকে তাহলে সবাই সেই দুঃখগুলো ভাগাভাগি করে নিতে পারে তবে যার পরিবার নাই সে তার দুঃখ এবং কষ্ট নিজের মধ্যেই বসে রাখতে হয়।
6738.jpg (নাটক দেখার সময় স্ক্রিনশট নিয়েছি)

মা বাবা ভাই বোন নিয়েই তো একটি পরিবার ও যেতে হয় আর সেই পরিবারে যদি বাবা থাকে তাহলে তার সম্মান ঠিক তেমনি কোন কবর পরিবারের যদি বাবা না থাকে ওই পরিবারে বড় ছেলে পরিবারের দায়িত্ব নিয়ে থাকে আর সেই পরিবারের বড় ছেলের সম্মান বাবার সমতুল্যই দিতে হয় তা না হলে পরিবারটা ধ্বংস হয়ে যায়।
6735.jpg (নাটক দেখার সময় স্ক্রিনশট নিয়েছি)

আরেকটি বিষয় এই নাটক থেকে আমি শিখতে পেরেছি সেটা হল ছোট ভাই বড় ভাইকে সম্মান দিবে ছোট ভাই বড় ভাইয়ের বউকে সম্মান দিবে একে অপরের সম্মান এবং শ্রদ্ধায় টিকে থাকে পরিবার।

6731.jpg (নাটক দেখার সময় স্ক্রিনশট নিয়েছি)

আর একটি পরিবারের দীর্ঘ স্থায়ী হয় যদি ওই পরিবারের ভিতরে কারোর মনে লোভ লালসা না জন্মায়। লোভ লালসা মানুষকে ধ্বংস করে পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাই পরিবার টিকিয়ে রাখতে হলে আপনার লোভকে সমযত করতে শিখতে হবে একটি কথা প্রচলিত আছে যে লোভে পাপ পাপে মৃত্যু। এটা বাস্তব কথা। কেননা মানুষের মনে অধিক লোভ জন্ম নিলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

6732.jpg (নাটক দেখার সময় স্ক্রিনশট নিয়েছি)

তো বন্ধুরা অনেক সুন্দর একটি নাটক বাবা নাই তবুও বড় ভাই এই নাটকের মূল নায়ক সে পরিবারকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবন কিন্তু দিতে রাজি তো যাই হোক আপনারা চাইলে ই নাটকটা দেখতে পারেন আমি এই নাটকের লিংক শেষে শেয়ার করছি।

এটা হল এই নাটকের লিংক :-