Better Life with Steem||The Diary Game|| 29 July 2026||

in Incredible India16 days ago (edited)

প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে জেগে উঠেই কিছু সময় প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে কাটাই।প্রকৃতির নির্মল পরিবেশে হাঁটাহাঁটি করতে আমার খুবই ভালো লাগে। ঘোরাঘুরি করার সময় কয়েকটি সুন্দর ছবি তুলে রাখি,সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

IMG_20260729_120855.jpg

প্রকৃতির মাঝে কিছু সময় কাটিয়ে বাড়িতে ফিরে আসি। এরপর হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের রুমে যাই। তারপর সকালের খাবার খেয়ে প্রস্তুতি নিই স্কুলে যাওয়ার জন্য। যেহেতু আজও স্কুলে পরীক্ষা চলছিল, তাই সাড়ে নয়টার আগেই স্কুলে পৌঁছে যাই।

IMG_20260729_120432.jpg

স্কুলে গিয়ে দেখি সকল শিক্ষক একসঙ্গে বসে চা পান করছেন। আমিও অফিসে গেলে আমাকে এক কাপ চা দেওয়া হয়। সবাই মিলে চা পান করার পর পরীক্ষার হলে চলে যাই। সেখানে গিয়ে শিক্ষার্থীদের উত্তরপত্র

বিতরণ করি। তারা নাম ও রোল লিখে নেওয়ার পর ঠিক সকাল দশটায় প্রশ্নপত্র দেওয়া হয়। এরপর সবাই মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে শুরু করে। এ সময় আমরা শিক্ষকরা পরীক্ষার খাতায় স্বাক্ষরের কাজ সম্পন্ন করি। এভাবেই সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

IMG_20260729_112452.jpg

পরীক্ষা শেষ হওয়ার পর অফিসে গিয়ে হালকা কিছু খাই। এরপর দুপুর একটার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। পথে ফরিদের দোকান থেকে এন ম্যাক্স নিয়ে কিছুক্ষণ আলাপ-আলোচনা করে দুপুর দুইটার আগেই বাড়িতে পৌঁছে যাই।

বাড়িতে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাই। খাওয়া শেষে অল্প কিছু সময় বিশ্রাম নিই। যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, তাই এখন আর দুপুরে স্কুলে যেতে হয় না। তাই বিকেলের আগ পর্যন্ত বাড়িতেই সময় কাটাই।

IMG_20260729_120648.jpg

একসময় আমাকে দোকান থেকে কিছু জিনিস আনতে বলা হয়। আমি দোকান থেকে ২৫ টাকা দিয়ে দুটি ডিম কিনে নিয়ে আসি। ফেরার পথে দেখি

IMG_20260729_120616.jpg

একজন ঝালমুড়ি বিক্রেতা যাচ্ছে। তখন ২০ টাকার ঝালমুড়ি কিনে বাড়িতে নিয়ে আসি। ঝালমুড়ি আমার ওয়াইফকে দিলে সে খুব খুশি হয়। পরে আমরা দুজন মিলে ঝালমুড়ি খেয়ে বেশ আনন্দের সঙ্গে কিছু সময় কাটাই।

এরপর মাস্টার বাজার থেকে ফোন আসে। তারা জানায় দাবা খেলতে যেতে হবে। ফোন পাওয়ার পর আমি মাস্টার বাজারে চলে যাই। সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে দাবা খেলতে শুরু করি। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত দাবা খেলেই সময় কাটে।

মাঝেমধ্যে ছোট ভাই, বন্ধু এবং বড় ভাইদের সঙ্গে দাবা খেলতে আমার খুব ভালো লাগে। দাবা খেললে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তাই সুযোগ পেলেই এক-দুদিন পরপর বিকেলে দাবা খেলতে যাই। বলতে গেলে দাবা এখন আমার একটি প্রিয় নেশায় পরিণত হয়েছে।

রাত আটটার কিছু পরে আমার ওয়াইফ ফোন করে ভাত খেতে বলে। আমি তাকে জানাই, আর মাত্র দশ মিনিটের মধ্যেই বাড়ি ফিরছি। এরপর বাড়িতে গিয়ে পরিবারের সকলের সঙ্গে রাতের খাবার সম্পন্ন করি।

রাতের খাবার শেষ করে কিছু সময় অনলাইনে কাটাই। এরপর রাত যখন গভীর হয়, তখন দিনের সব কাজ শেষ করে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।

এই ছিল আমার সারাদিনের সকল কার্যক্রম।আশা করি আমার আজকের দিনলিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে,তাহলে অবশ্যই মন্তব্য করে আপনার মূল্যবান মতামত জানাবেন।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 15 days ago 

Thank you so much for your support.

 15 days ago 

Thank you so much for your support.

Loading...