Better Life with Steem||The Diary Game|| 13 July 2026||
প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে কিছু সময়ের জন্য বাইরে বের হই। বাইরে গিয়ে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাই। সকালের নির্মল পরিবেশ আর সতেজ বাতাস
মনকে অনেক ভালো করে দেয়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে যখন বাড়ির দিকে ফিরছিলাম, তখন ফিরোজদের বাড়ির পাশে একটি সুন্দর গোলাপ ফুলের বাগান দেখতে পেলাম।
বাগানের গোলাপ ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছিল যে, না থেমে পারলাম না। আমি যেখানেই যাই না কেন, যদি কোনো সুন্দর ফুল আমার চোখে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইল বের করে তার
একটি ছবি তুলে রাখি। আজও তার ব্যতিক্রম হয়নি। গোলাপ ফুলগুলো আমার খুব ভালো লেগেছিল, তাই একটি ছবি তুলে রেখেছিলাম, যা আপনাদের মাঝে শেয়ার করলাম।
ছবি তোলার প্রায় দশ মিনিট পরে বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হই। এরপর সকালের খাবার চাইলে আমাকে নাস্তা দেওয়া হয়। আমি সকালের খাবার শেষ করে কিছুক্ষণ পর স্কুলের উদ্দেশ্যে রওনা দিই।
স্কুলে পৌঁছে প্রথমেই অফিস কক্ষে প্রবেশ করি। সেখানে সহকর্মীদের সঙ্গে কিছু সময় আলাপ-আলোচনা করি। এভাবেই সময় পার হতে হতে সাড়ে দশটা বাজে। তখন দপ্তর ফরিদ ভাই ক্লাসের ঘণ্টা বাজালে আমরা সবাই নিজ নিজ শ্রেণিকক্ষে চলে যাই এবং নিয়মমতো ক্লাস নেওয়া শুরু করি।
একটি ক্লাস শেষ করার পর আধাঘণ্টার বিরতি পাই। সেই সময় অফিস কক্ষে বসে সহকর্মীদের সঙ্গে কিছু সময় কাটাই। এরপর আবার ক্লাস শুরু হলে শ্রেণিকক্ষে যাই। টিফিনের আগ পর্যন্ত মোট চারটি ক্লাস নেওয়া হয়।
চতুর্থ ঘণ্টায় ইংরেজি ক্লাসে গিয়ে ছাত্র-ছাত্রীদের জানাই যে আগামী ২০ জুলাই থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। তাই তাদের ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দাগিয়ে দিই। পরে একটি ছাত্রীর খাতা দেখে নিশ্চিত হই যে সবকিছু ঠিকভাবে হয়েছে।
এর কিছুক্ষণ পর টিফিনের ঘণ্টা বাজে। আমরা টিফিনে গিয়ে দুপুরের খাবার খাই। খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর দুইটার আগেই আবার স্কুলে ফিরে যাই। এরপর বিকেল চারটা পর্যন্ত নিয়মিত ক্লাস নেওয়া হয়।
স্কুল ছুটি হওয়ার পর সবাই যার যার বাড়ির পথে রওনা দেয়। তবে আমি সরাসরি বাড়ি না গিয়ে মাস্টার বাজারে যাই।
সেখানে ছোট ভাই ফরিদুল ইসলামের ফার্মেসিতে যাই। কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডায় ভুগছিলাম, তাই ফার্মেসি থেকে ফেনাডিন নামের একটি ওষুধ কিনে নিয়ে বাড়িতে ফিরে আসি।
বাড়িতে এসে ওষুধটি খেয়ে নিই। প্রায় ত্রিশ মিনিট পরে বাড়িতে থাকা কিছু পাকা আম কেটে আমাকে একটি বাটিতে দেওয়া হয়।
আমগুলো খাওয়ার আগে একটি ছবি তুলে রেখেছিলাম, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমগুলো খেয়ে বেশ ভালো লাগছিল।
এরপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে পাঁচটা বাজে। তাই বাড়িতে বসে না থেকে আবার মাস্টার বাজারে চলে যাই। সেখানে বন্ধুদের সঙ্গে বিকেলবেলা দাবা খেলতে বসি। এভাবেই সন্ধ্যা সাতটা পর্যন্ত সময় কাটে।
সন্ধ্যার পরে বাড়ি থেকে ফোন আসলে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হই। এরপর আর কোথাও না গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাই। পরিবারের সঙ্গে গল্প করতে করতে বেশ ভালোই সময় কেটে যায়।
রাত সাড়ে আটটার দিকে পরিবারের সবাই মিলে রাতের খাবার খাই। খাবার শেষ করে কিছু সময় অনলাইনে বিভিন্ন কাজ করি। এরপর রাত যখন দশটা পার হয়ে যায়, তখন দিনের সব কাজ শেষ করে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।
যাই হোক, এভাবেই কেটে গেল আমার পুরো দিনের কার্যক্রম। আশা করি আমার আজকের দিনলিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।




Thank you so much for your support❤️