Better Life with Steem||The Diary Game|| 15 July 2026||

in Incredible India29 days ago

একটি সুন্দর দিনের কিছু মুহূর্ত | পরিবার, স্কুল ও ব্যস্ত একটি দিন

প্রতি দিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে সরাসরি টিউবওয়েলের পাশে গিয়ে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই। এরপর রুমে এসে কিছুক্ষণ বসে থাকি। এ সময় আমার ওয়াইফ বাড়িতে রাখা আমগুলো ছোট ছোট টুকরা করে

IMG_20260715_191232.jpg

আমার সামনে এনে দেয়। তারপর পরিবারের সকলকে নিয়ে একসাথে আম খাই। আম খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই।এরপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল ৯টা বাজে। তাই আর দেরি না করে

সকালের খাবার চাই। কিছুক্ষণ পর সকালের খাবার পরিবেশন করা হলে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করি। আজকের সকালের খাবারে ছিল গরম গরম ভাতের সঙ্গে গরুর মাংসের তরকারি। আলহামদুলিল্লাহ, সকালের খাবারটি খুবই সুস্বাদু ছিল।

সকালের খাবার শেষ করে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই। প্রস্তুত হয়ে সকাল ১০টার আগেই স্কুলে পৌঁছে যাই। স্কুলে গিয়ে আগের মতো অফিস কক্ষে বসে সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতে থাকি।

IMG_20260715_191252.jpg

কথা বলতে বলতে একসময় আমাদের দপ্তরি ফরিদ ভাই সবার জন্য চা তৈরি করে নিয়ে আসেন। আমরা সবাই একসাথে চা পান করি। চা পান করার আগে একটি ছবি তুলে রেখেছিলাম, সেটিই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

এরপর ঘড়িতে তাকিয়ে দেখি সাড়ে ১০টার আর মাত্র ৫ মিনিট বাকি। তাই সবাই ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিই। সাড়ে ১০টায় ঘণ্টা বাজতেই নিজ নিজ শ্রেণিকক্ষে গিয়ে ক্লাস নেওয়া শুরু করি। একটি ক্লাস শেষ করার পর ৩০ মিনিট বিরতি পাই। বিরতির সময় আবার অফিসে বসে সহকর্মীদের সঙ্গে গল্প-আড্ডায় সময় কাটাই।

বিরতি শেষ হলে আবার ক্লাসে যাই। দুপুর ১টা পর্যন্ত মোট চারটি ক্লাস নেওয়া হয়। এরপর টিফিনের ছুটি হলে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

IMG_20260715_190738.jpg

দুপুরে বাড়িতে ফিরে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমে প্রবেশ করি। রুমে ঢুকেই দেখি আমাদের বাড়ির আদরের পোষা বিড়ালটি খুব সুন্দরভাবে বিছানার ওপর শুয়ে আছে। দৃশ্যটি দেখে আমার খুব ভালো লাগে। তাই মুহূর্তটি স্মৃতিতে রাখার জন্য একটি ছবি তুলে রাখি এবং সেটিই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

আমি আমার পোষা বিড়ালটিকে খুব ভালোবাসি। তাই সে বিছানায় উঠে শুয়ে থাকলেও কখনো কিছু বলি না। প্রায়ই সে আমাদের বিছানায় এসে আরাম করে ঘুমিয়ে থাকে।

IMG_20260715_190410.jpg

এরপর দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। বিশ্রাম শেষ করে দুপুর ২টার আগেই আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। স্কুলে যাওয়ার জন্য একটি অটোগাড়িতে উঠি। অটোগাড়িতে করে স্কুলে পৌঁছাতে প্রায় ৭ মিনিট সময় লাগে। স্কুলে পৌঁছে সরাসরি অফিস কক্ষে যাই।

অফিসে বসার কিছুক্ষণ পর আবার ক্লাসের ঘণ্টা বাজে। তখন সবাই নিজ নিজ ক্লাসে চলে যায়। বিকেল ৪টা পর্যন্ত ক্লাস নেওয়ার পর স্কুল ছুটি হয়ে যায়।

তবে আমি সেদিন সরাসরি বাড়িতে না গিয়ে একটি কম্পিউটারের দোকানে যাই। সেখানে আমার কিছু প্রয়োজনীয় কাজ ছিল। কাজ শুরু করার আগে দোকানে একটি ছবি তুলেছিলাম, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেখানে প্রায় এক ঘণ্টার মতো সময় কাটিয়ে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসি।

বাড়িতে ফিরে আর কোথাও বের হইনি। রাত ৮টা পর্যন্ত বাড়িতেই ছিলাম। এরপর পরিবারের সকলের সঙ্গে একসাথে রাতের খাবার খাই।

রাতের খাবার শেষ করে রাত ১০টা পর্যন্ত অনলাইনে কিছু সময় কাটাই। এরপর দিনের সব কাজ শেষ করে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।

এই ছিল আমার সেদিনের সারাদিনের কার্যক্রম। আশা করি আমার আজকের দিনলিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই মন্তব্য করে আপনার মূল্যবান মতামত জানাবেন।সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 28 days ago 

Thank you so much for your support dear.❤️❤️