Better Life with Steem||The Diary Game|| 21 July 2026||
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠেই সকালবেলার নির্মল পরিবেশ উপভোগ করার উদ্দেশ্যে বাইরে বের হই।বাইরে গিয়ে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করি।আমি প্রায়ই সকালে প্রকৃতির
মাঝে সময় কাটাতে ভালোবাসি,কারণ এতে মন অনেক সতেজ ও প্রফুল্ল হয়ে যায়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সময় একটি ছবিও তুলেছিলাম,যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রায় এক ঘণ্টার মতো সময় প্রকৃতির মাঝে কাটিয়ে বাড়ির পথে রওনা দিই।
বাড়িতে ফেরার পথে দাদা কোরবানের সঙ্গে দেখা হয়ে যায়। অনেকদিন পর দেখা হওয়ায় দুজনেই বেশ আনন্দিত হই।কুশল বিনিময়ের পর কিছুক্ষণ গল্প করি এবং স্মৃতি হিসেবে একসঙ্গে একটি ছবিও তুলে রাখি, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। কিছু সময় আড্ডা দেওয়ার পর আমরা যার যার গন্তব্যে চলে যাই।
বাড়িতে ফিরে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমে আসি। এরপর সকালের খাবার খেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। বর্তমানে পরীক্ষা চলায় প্রতিদিনের মতো আজও সাড়ে নয়টার আগেই স্কুলে পৌঁছে যাই। অফিস কক্ষ থেকে প্রয়োজনীয় খাতা ও প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করি।
পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের উত্তরপত্র দেওয়া হয়। তারা নাম, রোল ও শ্রেণি লিখে প্রস্তুতি সম্পন্ন করে। সকাল দশটায় পরীক্ষা শুরু হয় এবং দুপুর
একটা পর্যন্ত চলে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করে অফিসে জমা দিই। এরপর অফিসে হালকা নাস্তার ব্যবস্থা ছিল, সেখান থেকে কিছু খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই।
বাড়ি ফেরার পথে হঠাৎ গ্যাস্ট্রিকের সমস্যা অনুভব করি। তাই ছোট ভাই ফরিদুলের দোকানে যাই। তাকে সমস্যার কথা বললে সে আমাকে একটি ইনো দেয়।
ইনো খাওয়ার প্রায় দশ মিনিট পর আল্লাহর রহমতে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তখন বেশ স্বস্তি অনুভব করি। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আবার বাড়ির পথে রওনা দিই।
পথে দাদার দোকান থেকে ২০ টাকার চানাচুর, তিনটি আচার এবং চারটি ক্রিম বিস্কুট কিনে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে এসে সেগুলো আমার স্ত্রীকে দিই। তিনি
সবার মধ্যে ভাগ করে দিলে পরিবারের সবাই মিলে আনন্দের সঙ্গে খেতে থাকেন। এদিকে আমি ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। বিকেল পাঁচটা পর্যন্ত আর কোথাও যাইনি।
বিকেলের দিকে বাবা বাজার থেকে এজেট জাতের ধানের বীজ কিনে নিয়ে আসেন। আমি বীজের দাম জানতে চাইলে তিনি জানান, প্রতিটি প্যাকেটের দাম ৭০০ টাকা। বিষয়টি জানার পর ধানের বীজগুলোর একটি ছবিও তুলে রাখি।
সাড়ে পাঁচটার দিকে মাস্টার বাজারে যাই। সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা দাবা খেলি। খেলতে খেলতে রাত আটটা বেজে যায়। তখন বাড়ি থেকে ফোন এলে আর দেরি না করে সরাসরি বাড়িতে ফিরে আসি।
বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। পরে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে রাতের খাবার খাই। তবে আজ শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তাই অনলাইনে মাত্র দশ মিনিটের মতো সময় দিয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি।
এই ছিল আমার দিনের সম্পূর্ণ কার্যক্রম।আশা করি আমার আজকের দিনলিপি আপনাদের ভালো লাগবে।যদি ভালো লাগে,তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।





Thank you so much for your support.❣️❣️